২৫ নভেম্বর ২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

ফুটবল কখনো কখনো বড় অদ্ভুত। প্রথমার্ধে যে দলকে দেখে মনে হচ্ছিল, নিজেদের মাঠেই বুঝি বিপদে পড়েছে, সেই দলই বিরতির পর হয়ে উঠল অপ্রতিরোধ্য। যেন ঘুম ভেঙে জেগে উঠল কোনো দানব! সান্তিয়াগো বার্নাব্যুতে মঙ্গলবার রাতে সেই দানবের নাম রিয়াল মাদ্রিদ। পিএসভি আইন্দহফেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়নস লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। .অথচ ম্যাচের শুরুটা রিয়ালের ছিল না। প্রথমার্ধে পিএসভি শুধু লড়াইই করেনি, রিয়ালকে বেশ অস্বস্তিতেও রেখেছিল। একবার পিএসভির রুবেন ফন বোমেলের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। অন্য প্রান্তে ভিনিসিয়ুস জুনিয়রের শট লাগে ক্রসবারে। এরপর পিএসভিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। অরেলিয়াঁ চুয়ামেনি বক্সে স্ভেন মেইনান্সের পায়ে পা দেওয়ায় পাওয়া পেনাল্টি থেকে গোল করেন ক্রোয়েশিয়ান উইঙ্গার। বিরতির সময় স্কোরলাইন ১-০। রিয়ালের মুখে তখন চিন্তার ছাপ।.কিন্তু বিরতির পর দৃশ্যপট পাল্টে গেল। কোচ জোসে মরিনিও একসঙ্গে তিনটি পরিবর্তন আনলেন। তাঁদের একজন জুড বেলিংহাম। শুরুর একাদশে ছিলেন না ইংল্যান্ডের এই মিডফিল্ডার। ফিটনেসে সামান্য সমস্যার কথা জানিয়েছিলেন মরিনিও। কিন্তু তাঁকে নামাতেই যেন বদলে গেল রিয়ালের শরীরী ভাষা। .বিরতির পাঁচ মিনিট পরই সমতা। দারুণ এক দলীয় আক্রমণের শেষে ফেদেরিকো ভালভের্দের গোল। ভিনিসিয়ুসের পাস থেকে আরদা গুলেরের ব্যাকহিল, তারপর ভালভের্দের জোরালো শট। খেলা তখন যেন একেবারে রিয়ালের নিয়ন্ত্রণে।.এরপর মঞ্চটা বেলিংহামের। বক্সের বাইরে পাওয়া বলটাকে প্রথমে একটু ওপরে তুলে নিলেন। তারপর দুর্দান্ত এক ভলিতে পাঠালেন জালে। পিএসভি গোলকিপার মাতেই কোভার শুধু অসহায় দর্শক। মৌসুম শেষে সেরা গোলের দাবিদার থাকবে বেলিংহামের এই গোল। .বেলিংহামের সেই গোলের পর আর পেছনে তাকাতে হয়নি রিয়ালকে। আরদা গুলেরের পাস থেকে কিলিয়ান এমবাপ্পের গোল। এরপর গোলকিপারকে কাটিয়ে ফরাসি স্ট্রাইকারের দ্বিতীয়বার জাল খুঁজে নেওয়া। চ্যাম্পিয়নস লিগে এ মৌসুমে রিয়ালের প্রতিটি ম্যাচেই গোল করলেন এমবাপ্পে। শেষ কথাটা বললেন ভিনিসিয়ুস। বেলিংহামের পাস পেয়ে কাজে লাগালেন দারুণভাবে, গত আগস্টের পর রিয়ালের হয়ে নিজের প্রথম গোলটি পেলেন ব্রাজিলিয়ান তারকা।. পাঁচ ম্যাচে পাঁচ জয়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ জয়। রিয়ালের ইতিহাসে মাত্র চতুর্থবার চ্যাম্পিয়নস লিগের প্রথম পাঁচ ম্যাচেই জয়ের কীর্তি। এর আগে ২০১১-১২, ২০১৪-১৫ ও ২০২৩-২৪ মৌসুমে এমন শুরু করেছিল তারা। তিনবারই অন্তত সেমিফাইনালে উঠেছিল। সর্বশেষবার জিতেছিল শিরোপাও। .ইংলিশ ক্লাবগুলোর জন্য রাতটা খুব একটা সুখের হলো না। চ্যাম্পিয়নস লিগে তিন ইংলিশ ক্লাবের কেউই জয়ের মুখ দেখেনি। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটি ড্র করেছে। হেরেছে অ্যাস্টন ভিলা।এমিরেটস স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্সেনাল। এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে মিকেল আরতেতার দলকে।ম্যানচেস্টার সিটির রাতটাও স্বস্তির ছিল না। নাপোলির বিপক্ষে দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে এনজো মারেসকার দল। তবে ম্যাচের ফলের চেয়েও সিটির রক্ষণ নিয়ে দুশ্চিন্তা বেশি। সাম্প্রতিক সময়ে রক্ষণভাগের দুর্বলতা যেন কিছুতেই কাটছে না।সবচেয়ে খারাপ দিন গেছে অ্যাস্টন ভিলার। গালাতাসারাইয়ের মাঠে উনাই এমেরির দল হেরেছে ১-০ গোলে। আক্রমণে যেমন ছিল না ধার, তেমনি পুরো ম্যাচেই দলের পারফরম্যান্স ছিল হতাশাজনক। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ছয় ম্যাচে জয়হীন ভিলা।

Source: https://www.prothomalo.com/sports/football/kgouhxdl7w

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

১

পাঁচ সিএনজি বিক্রি, তবুও নিঃস্ব আবুল মিয়া: বনানীর পরিত্যক্ত বেতার ভবনে জমজমাট জুয়ার আসর ?

২

বোর্ডে ভোটাভুটি, ন্যূনতম ১৭ হাজার টাকা মজুরি নির্ধারণ

৩

গোপালগঞ্জে ট্রেন-থানা শিগগিরই চালু হচ্ছে না, স্থগিত থাকবে বিভিন্ন সরকারি বরাদ্দ

৪

হুয়াং পদে ফেরার আগে এনভিডিয়ার পর্ষদকে আরও গোপন সম্পর্কের কথা জানান

৫

মোদির শাসনে ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ

৬

চীনের মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি হিসেবে যাচ্ছেন পাকিস্তানি পাইলট

৭

ফলকে স্ত্রীরও নাম, সমালোচনার মুখে সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

৮

একা নয়, ১১ দল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসতে চায় জামায়াত

৯

চুল পড়া ও টাকের চিকিৎসায় গুরুত্ব পাচ্ছে এক্সোজোম থেরাপি

১০

নড়াইলের কালিয়ায় বিনা মূল্যে চোখের চিকিৎসা, দেওয়া হয়েছে ওষুধ-চশমা

১১

‘হেয়ার এশিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন কাজী কামরুল ইসলাম

১২

বিদেশ থেকে কীভাবে দেশের অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম?

১৩

চাষের মাছের চেয়ে নদীর মাছ খেতে ভালো লাগে কেন

১৪

কিউআর কোড কী, এর ব্যবহার বাড়ছে কেন

১৫

২৬ নভেম্বর শুরু ষষ্ঠ গুলশান ক্লাব অলিম্পিয়াড, যুক্ত হচ্ছে দুটি নতুন ইভেন্ট

১৬

স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনভাবে কাজের পরিবেশ থাকতে হবে

১৭

প্যারোলে মুক্ত বাদল ফরাজি, ১৮ বছর পর বাগেরহাটে নিজের বাড়িতে যাচ্ছেন

১৮

পটুয়াখালীতে কলেজছাত্রকে তুলে নিয়ে দফায় দফায় মারধরের অভিযোগ

১৯

শুধু সন্তানকে দোষ না দিয়ে নিজেদের জীবনাচরণ বদলান

২০