২৯ জুলাই ২০২৬, ২:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৫ বছর পর ১০৩৩ কিলোমিটার দূরে পাওয়া গেল পোষা কুকুর

একদিন হঠাৎ করেই বাড়ি থেকে উধাও হয়ে যায় ইনমাকুলাডা জ্যাকম্যানের পারিবারিক পোষা কুকুরটি। বছর গড়িয়ে গেলেও কোথাও সেটির খোঁজ মিলছিল না, যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল সে।জ্যাকম্যান পরিবারের বসবাস যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের রাজধানী লিংকনে। তাদের পোষা কুকুরের নাম চং। ২০২১ সালে একদিন কুকুরটি বাড়ি থেকে বের হয়ে যায়।ইনমাকুলাডা জ্যাকম্যান কেওএলএন-টিভিকে বলেন, ‘আমি তখন থেকেই ওকে খুঁজতাম। আমরা গাড়ি চালিয়ে আমাদের পুরোনো এলাকায় যেতাম, দেখার চেষ্টা করতাম, কেউ ওকে হাঁটাহাঁটি করাচ্ছে কি না বা ও কোথাও দৌড়াদৌড়ি করছে কি না।’.এভাবে খোঁজাখুঁজি করতে করতে পাঁচ বছর কেটে যায়। অবশেষে সেই খোঁজাখুঁজির অবসান হয়েছে। জ্যাকম্যানের এক বন্ধু ইনডিয়ানা অঙ্গরাজ্যের হেনড্রিক্স কাউন্টি অ্যানিমেল শেল্টারের একটি ফেসবুক পেজের পোস্ট তাঁকে পাঠান।ওই পোস্ট অনুযায়ী, ইনডিয়ানা অঙ্গরাজ্যের পিটসবোরোর ‘লাভস ট্রাকস্টপ’–এর বাইরে চংকে ইতস্তত ঘোরাফেরা করতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়।জায়গাটি জ্যাকম্যানদের বাড়ি থেকে প্রায় ১ হাজার ৩৩ কিলোমিটার (প্রায় ৬৪২ মাইল) দূরে। চং কীভাবে এত দূরে পৌঁছাল, জ্যাকম্যানের মাথাও এ প্রশ্ন এসেছিল।.তবে এত সব চিন্তা বাদ দিয়ে তিনি সঙ্গে সঙ্গে ওই প্রাণী আশ্রয়কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু সেখানে নতুন জটিলতা তৈরি হয়। চং পালিয়ে যাওয়ার পর লিংকনের অন্য কেউ প্রাণীটির গায়ে নতুন একটি মাইক্রোচিপ বসিয়েছিল।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্যাকম্যান লেখেন, ‘অন্য কারও নামে চিপ করা থাকায় আশ্রয়কেন্দ্রকে নিজস্ব নিয়ম ও প্রটোকল মেনে চলতে হয়েছিল। চিপের ফাইলে থাকা নম্বরগুলোয় তিন দিন ধরে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি।’.তিন দিনের বাধ্যতামূলক অপেক্ষার সময় পার হওয়ার পর চংকে নতুন করে দত্তকের জন্য প্রস্তুত করা হয়। এ খবর শুনে ইনডিয়ানায় রওনা দেন জ্যাকম্যান। সঙ্গে নিয়ে যান চংয়ের ভাই কুকুর ‘চিচ’-কে। সেখানে পৌঁছানোর পর এক অসাধারণ মুহূর্তের সৃষ্টি হয়।প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে এক পোস্টে বলা হয়, ‘চং শুধু তার মালিককেই নয়, নিজের ভাইকেও চিনতে পেরেছে। এখন পুরো একটি পরিবার ভালোবাসায় ভরা হাত বাড়িয়ে তার ফেরার অপেক্ষা করছে।’

Source: https://www.prothomalo.com/world/usa/as5h4bneqc

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ থেকে ৫৫, শখকে দেখে চমকে গেলেন সবাই

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

১০

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১১

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১২

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১৩

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৪

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৫

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৭

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৮

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৯

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

২০