৩০ জুলাই ২০২৬, ৬:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সচিবালয়ের ক্যানটিনে আকস্মিক পরিদর্শন পর্যটনমন্ত্রীর

বাংলাদেশ সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যানটিন আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। বুধবার বেলা ২টা ৪০ মিনিটে তিনি ক্যানটিন পরিদর্শন করেন।পরিদর্শনকালে মন্ত্রী ক্যানটিনের খাবারের মান, মূল্য, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি, পরিবেশ ও সার্বিক সেবার মান পর্যবেক্ষণ করেন। বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) পরিচালিত এই ক্যানটিন পরিদর্শনের পর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়।.বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনের সময় মন্ত্রী ক্যানটিনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। খাবারের মান, সেবার গুণগত মান, মূল্য ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে তিনি তাঁদের মতামত শোনেন। পরে ক্যানটিন পরিচালনার দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাঁদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী খাদ্য নিশ্চিত করা জরুরি। সেবার মানের সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। ক্যানটিনের অবকাঠামো পর্যবেক্ষণ করে তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার্থে ক্যানটিনের পরিসর আরও বড় করা প্রয়োজন। বর্তমান জায়গাটি তুলনামূলকভাবে সীমিত। এ লক্ষ্যে ক্যানটিনের স্থান সম্প্রসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।.মন্ত্রী আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে কোনো পূর্বঘোষণা ছাড়াই এ ধরনের আকস্মিক পরিদর্শন নিয়মিত পরিচালিত হবে। ক্যানটিন পরিচালনায় কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা বা সেবার মানে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ক্যাটিনের খাবারের মান, পরিবেশ বা সেবা নিয়ে কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, অভিযোগের দ্রুত নিষ্পত্তি ও সেবার মান উন্নয়নে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।পরিদর্শন শেষে ক্যানটিনের সার্বিক ব্যবস্থাপনা আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সেবাবান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে নিয়মিত তদারকি ও জবাবদিহি নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/lw40m8mxgj

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল: দীনেশ ত্রিবেদী

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

১০

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১১

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১২

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১৩

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৪

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৫

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৬

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৭

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৮

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৯

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

২০