৩১ জুলাই ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

স্কুল থেকে ফিরে ছোট্ট হাসিন দেখে মেঝেতে মায়ের মরদেহ

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকা থেকে পুলিশ আজ বৃহস্পতিবার বিকেলে রোকসানা ওরফে পিনু (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

দক্ষিণখান থানা-পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, রোকসানা সপরিবার ফায়দাবাদ পুলিশ ফাঁড়ির মাথা ১৯৬ নম্বর জামতলীর একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন। তাঁর স্বামী সোহেল রানা বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। আজ সকালে তিনি বাসা থেকে বেরিয়ে যান। রোকসানা-সোহেল দম্পতির দুই মেয়ে স্কুলে পড়ে। আজ বেলা তিনটার দিকে তাদের ছোট মেয়ে হাসিন ওয়ামি (১০) স্কুল ছুটি শেষে বাসায় ফিরে দেখে দরজা খোলা। তার মা শোবার ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে হাসিন আবার স্কুলে গিয়ে তার শ্রেণিশিক্ষককে জানায়। শ্রেণিশিক্ষক ঘটনাটি ওয়ামির বাবাকে জানালে তিনি এসে স্ত্রীকে মৃত দেখতে পান। সুরতহাল শেষে লাশ হোসেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

খবর পেয়ে পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মির্জা তারেক আহমেদ বেগের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তিনি প্রথম আলোকে বলেন, আজ বেলা ১১টা থেকে ৩টার মধ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় তাঁর দুই মেয়ে স্কুলে ছিল। ধারণা করা হচ্ছে, গ্রিল কেটে বাসায় ঢুকে রোকসানাকে হত্যা করা হয়েছে। ওই বাসা থেকে স্বর্ণালংকার খোয়া গেছে বলে জানতে পেরেছেন।

পুলিশ কর্মকর্তা তারেক আহমেদ বলেন, রোকসানার স্বামীর কথাবার্তা সন্দেহজনক। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/7945kqjk4w

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১০

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১১

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১২

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৩

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৪

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৫

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৬

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৭

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৮

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৯

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

২০