২ আগস্ট ২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

মস্কোয় ক্যাফের কাছে বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি ক্যাফের কাছে বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে।শনিবার (১ জুলাই) সন্ধ্যায় মস্কোর কুদ্রিনস্কায়া স্কয়ারের একটি রেস্তোরাঁর কাছে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম ম্যাক্সে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ১০ মিনিটে (গ্রিনিচ মান সময় ১৭টা ১০) স্কয়ারের বিল্ডিং–১–এর কাছে বিস্ফোরণটি ঘটে।.রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তিকে মস্কো পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। ১৫ জন বিভিন্ন মাত্রায় আঘাত পেয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বিস্ফোরণটি মস্কোর বালজি রোসি নামের একটি ইতালীয় রেস্তোরাঁয় ঘটেছে। সে সময় সেখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল এবং প্রায় ৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। তবে এ তথ্যের বিষয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।.আরটি আরও জানিয়েছে, টেলিগ্রাম চ্যানেল শট–এর তথ্য অনুযায়ী, গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। তবে বিস্ফোরণের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি।ঘটনার পর পুলিশ, দমকল ও জরুরি সেবা বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের পর কুদ্রিনস্কায়া স্কয়ার–সংলগ্ন সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্যারিকাদনায়া মেট্রোস্টেশনের প্রবেশপথও বন্ধ করে দেওয়া হয়েছে।

Source: https://www.prothomalo.com/world/europe/q41nf5sz4m

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজী নজরুল ইসলামের নোবেল পুরস্কার পাওয়া উচিত ছিল: দীনেশ ত্রিবেদী

তিন অভিনেতার পর এবার পরিচালকের সঙ্গে অভিনেত্রীর চতুর্থ সম্পর্ক

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

১০

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

১১

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১২

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১৩

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১৪

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৫

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৬

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৭

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৮

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৯

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

২০