৪ আগস্ট ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শিল্প ও শিক্ষার মধ্যে সেতুবন্ধন গড়তে অস্টটার ক্যাম্পাস টু ক্যারিয়ার উদ্যোগের যাত্রা শুরু

আহ্‌ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি টেক্সটাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশন (এইউএসটিটিএএ) আয়োজন করেছে ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার—বিয়ন্ড দ্য ক্লাসরুম’ শীর্ষক দিনব্যাপী এক প্রোগ্রাম, যার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের পাঠ্যজ্ঞান ও বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বাস্তব কর্মপরিবেশের মধ্যে বিদ্যমান ব্যবধান দূর করা। ক্যাম্পাসের এম এইচ খান অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের জন্য বাস্তব শিল্পজ্ঞান, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি, পেশাগত মানসিকতা ও কর্মজীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা নিয়ে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ সেশন পরিচালিত হয়।.অনুষ্ঠানে টাইটেল স্পনসর ছিল টেক্স হিউ লিমিটেড, কো–স্পনসর ছিল এফসিএল এবং ইন্ডাস্ট্রি নলেজ পার্টনার হিসেবে যুক্ত ছিল অ্যাপারেল টাইমস বিডি। যারা শিল্পভিত্তিক জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগে অংশীদার হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি আহ্‌ছানউল্লা ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপাচার্য মো. আশরাফুল হক বলেন, বর্তমান বৈশ্বিক পোশাকশিল্পে সফল হতে হলে একজন প্রকৌশলীর শুধু প্রযুক্তিগত জ্ঞানই নয়, পেশাদারত্ব, অভিযোজন ক্ষমতা ও বাস্তব সমস্যা সমাধানের দক্ষতাও সমান গুরুত্বপূর্ণ।.টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ফয়জুর রহমানও শিক্ষার্থীদের শিল্পপ্রস্তুতি বৃদ্ধিতে এ উদ্যোগের প্রশংসা করেন।সংগঠনের সাধারণ সম্পাদক ও টেক্স হিউ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর মোরশেদ আল আজিম বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু সফল গ্র্যাজুয়েট তৈরি করা নয়; এমন পেশাজীবী তৈরি করা, যারা প্রথম দিন থেকেই শিল্পে মূল্য সংযোজন করতে পারবে।’.প্রচলিত সেমিনারের বাইরে গিয়ে এই কর্মসূচিতে শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হয় শিল্পের বাস্তব চিত্র ও কর্মজীবনের দৈনন্দিন চ্যালেঞ্জ। বিষয়গুলোর মধ্যে ছিল—*বাংলাদেশের পোশাকশিল্প ও বৈশ্বিক সাপ্লাই চেইন।*স্পিনিং, নিটিং, উইভিং, ডাইং, প্রিন্টিং ও গার্মেন্টস উৎপাদন।*মার্চেন্ডাইজিং ও সোর্সিং কার্যক্রম।*কমার্শিয়াল ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।*পেশাগত যোগাযোগ ও স্টেকহোল্ডার ব্যবস্থাপনা।*ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি ও ইন্টারভিউ কৌশল।*বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও শিল্পের বাস্তবতার মধ্যে পার্থক্য।.অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সাকিব সারোয়ার, মার্চেন্ডাইজিং ম্যানেজার, জার্মান ব্র্যান্ড লিয়াজোঁ অফিস; এম এম এ ইয়াসিন, মানবসম্পদ বিভাগের প্রধান, ইশহো লিমিটেড; কামরুজ্জামান রিয়েল, প্রজেক্ট লিড, ব্র্যান্ড লিয়াজোঁ অফিস; ইমরান খান, কান্ট্রি ম্যানেজার, ব্র্যান্ড লিয়াজোঁ অফিস; গোলাম সারওয়ার আনিক, সহকারী মহাব্যবস্থাপক (ডাইং), অ্যাপেক্স হোল্ডিংস লিমিটেড।বাস্তব কেস স্টাডি, সমস্যা সমাধানভিত্তিক আলোচনা ও ইন্টারঅ্যাকটিভ উপস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের শিল্প–উপযোগী মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

Source: https://www.prothomalo.com/chakri/chakri-news/fzfc2rnmdt

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১০

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১১

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১২

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৩

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৪

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৫

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৬

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৭

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৮

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৯

পাহাড়ে বাহারি ফুল

২০