১২ আগস্ট ২০২৬, ৫:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রলের মুখে দুরেফিশান

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমের নতুন নাটক ‘দার-এ-নাজাত’ মুক্তির পর তাঁর ইংরেজি উচ্চারণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।দর্শকদের কেউ কেউ দুরেফিশানের সংলাপ বলার ধরন ও ইংরেজি উচ্চারণের সমালোচনা করেন।এক দর্শক মন্তব্য করেন, দুরেফিশানের উচ্চারণ ‘অস্বাভাবিক’। আরেকজনের দাবি, তাঁর ইংরেজি উচ্চারণ বলিউড দেখে ইংরেজি শেখার মতো শোনায়।কেউ কেউ আবার বলেন, দুরেফিশানের উচ্চারণের চেয়ে সংলাপের লেখা ও জোর করে সংলাপ বলার ধরনই বেশি চোখে পড়ছে।.‘দার-এ-নাজাত’ নাটকে দুরেফিশান অভিনয় করছেন জারিয়াব চরিত্রে। সচ্ছল পরিবারের এই তরুণী উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ভাবছে। চরিত্রটির পারিবারিক ও শিক্ষাগত পটভূমির সঙ্গে তাঁর ইংরেজি বলার ধরন কতটা মানানসই, সেটিই মূলত দর্শকদের আলোচনার বিষয় হয়ে উঠেছে।.‘ইশক মুর্শিদ’ তারকা দুরেফিশান কি সত্যিই বিয়ে সেরেছেন.দুরেফিশানের পাশে সহকর্মীরাতবে সমালোচনা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন পাকিস্তানের বিনোদন অঙ্গনের কয়েকজন তারকা। তাঁরা দুরেফিশানের পাশে দাঁড়িয়েছেন।অভিনেত্রী সানাম সাঈদ ইনস্টাগ্রাম স্টোরিতে দুরেফিশানের সমালোচনা নিয়ে বিরক্তি প্রকাশ করেন। তিনি লেখেন, একজন অভিনেতার উচ্চারণ নিয়ে সবাই এতটা ব্যস্ত—বিষয়টি অস্বস্তিকর এবং সত্যিই বিরক্তিকর। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রায় প্রতিটি পেজে দুরেফিশানকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, সেটিকে তিনি ‘নিষ্ঠুর’ ও ‘অন্যের অনুভূতির প্রতি অবিবেচনাপ্রসূত’ বলে মন্তব্য করেন।.দুরেফিশানের আলোচিত সিরিয়ালটির রেকর্ড.অভিনেতা উমর আলমও দুরেফিশানের পক্ষ নেন। তাঁর মতে, প্রত্যেক মানুষের কথা বলার ধরন আলাদা। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি পরিশীলিত কণ্ঠ শুনতে শুনতে দর্শকদের কাছে স্বাভাবিক উচ্চারণও অদ্ভুত মনে হতে পারে।উমর আলম সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘এআইয়ের অডিও শুনতে শুনতে তাঁদের কাছে আসল উচ্চারণও অদ্ভুত লাগছে। প্রত্যেক মানুষের কথা বলার ধরন আলাদা, আর সেটিই তাকে স্বতন্ত্র করে।’নাট্যসমালোচক ড. এজাজ ওয়ারিসও দুরেফিশানের সমালোচনার বিরোধিতা করেছেন। তাঁর ভাষ্য, পাকিস্তানি উচ্চারণে ইংরেজি বললেও সমস্যা, আবার কৃত্রিম উচ্চারণ তৈরি করলেও সমস্যা—দর্শককে সন্তুষ্ট করা কঠিন।দ্য এক্সপ্রেস ট্রিবিউন অবলম্বনে

Source: https://www.prothomalo.com/entertainment/tv/b7ap8vs4k2

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়’

রেলক্রসিংয়ে অটোরিকশাকে ট্রেনের ধাক্কা, যুবদল কর্মীসহ নিহত ২

৭০ থেকে ৫৫, শখকে দেখে চমকে গেলেন সবাই

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

১০

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

১১

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

১২

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১৩

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১৪

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১৫

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৬

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৭

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৯

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

২০