১৩ আগস্ট ২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জোড়া লাগা যমজ শিশু দুটি মারা গেছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন জোড়া লাগা সেই যমজ দুই শিশু জয়নব ও উম্মে কুলসুম মারা গেছে। বুধবার বিকেলে শিশু দুটির মৃত্যু হয়।রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, ‘শিশু দুটির হার্ট ছিল একটি। সেটিও ছিল ফুটো। যার ফলে বাঁচানো সম্ভব হয়নি। বুধবার রাতে পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে হাসপাতাল থেকে চলে যান।’জয়নব ও উম্মে কুলসুম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিলগাথুয়া গ্রামের নাহিদ হাসান ও সানজিদা আক্তার দম্পতির সন্তান। গত ৪ মে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের জন্ম হয়। জন্মের পর থেকেই শিশু দুটি বুক থেকে পেট পর্যন্ত জোড়া লাগানো অবস্থায় ছিল।.১১ আগস্ট প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শিশু দুটির বাবা নাহিদ হাসান একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। সন্তানদের চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য না থাকায় কিছুদিন ঢাকায় থাকার পর তিনি শিশু দুটিকে নিয়ে গ্রামের বাড়ি চলে যান।পরে ১১ আগস্ট এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। তিনি স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলকে পরিবারটির সঙ্গে যোগাযোগের নির্দেশ দেন। পরে স্বাস্থ্যমন্ত্রী শিশু দুটির মা–বাবার সঙ্গে যোগাযোগ করেন।.গত সোমবার রাত আটটার দিকে শিশু দুটিকে ঢামেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করা হয়। ভর্তির পরপরই তাদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। সে সময় তিনি জানিয়েছিলেন, সরকারি খরচে শিশু দুটির চিকিৎসা করা হবে।স্বাস্থ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, শিশু দুটির চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে পরিকল্পনা করা হবে। প্রয়োজন হলে দেশের বাইরে থেকে বিশেষজ্ঞ চিকিৎসক এনে চিকিৎসক বোর্ড গঠন করার কথাও বলা হয়েছিল। তবে হাসপাতালে ভর্তির দুই দিনের মধ্যেই শিশু দুটির মৃত্যু হলো।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/fnb4aql00p

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যান্টনমেন্ট থানার সেই ওসিকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

১০

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১১

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১২

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১৩

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৪

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৫

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৬

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৭

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৮

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৯

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

২০