১৫ আগস্ট ২০২৬, ১:৩১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

আরজি করে চিকিৎসক ধর্ষণ–হত্যার ঘটনায় সাবেক বিধায়ক ও পৌর কাউন্সিলর রিমান্ডে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় লাশ সৎকারে তড়িঘড়ির অভিযোগে পানিহাটির সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং সাবেক পৌর কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার ও মা–বাবার অনুমতি ছাড়া দেহ সৎকার করার অভিযোগ এনে মামলা করে বারাকপুরের পুলিশ কমিশনারেট। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ মামলার নির্দেশ দিয়েছিলেন। সাবেক বিধায়ক নির্মল ঘোষ ও সাবেক পৌর কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় এ মামলার পর আত্মগোপন করেন। নির্মল ঘোষ পালিয়ে আশ্রয় নেন ওডিশার বালেশ্বরের একটি হোটেলে। সেখান থেকে বৃহস্পতিবার কলকাতা ও ওডিশার পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। শুক্রবার তাঁকে ওডিশা থেকে কলকাতায় এনে উত্তর ২৪ পরগনার বারাকপুর মহকুমা আদালতে হাজির করা হলে আদালত নির্মল ঘোষের আট দিনের পুলিশি হেফাজতের (রিমান্ড) আদেশ দেন।.এ ঘটনার আরেক অভিযুক্ত পানিহাটি পৌরসভার সাবেক কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার কলকাতার নিউ টাউনের চিনার পার্ক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাঁকেও বারাকপুর আদালতে তোলা হয়। আদালত তাঁকে সাত দিনের পুলিশি হেফাজত দিয়েছেন।এর আগে অবশ্য ১৩ জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে পুলিশ গ্রেপ্তার করে। বিধানসভা নির্বাচনের পরে সংঘর্ষ এবং এক কোটি টাকার লটারি বিজয়ীর সঙ্গে আর্থিক প্রতারণার মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় শুক্রবার গ্রেপ্তার দেখানো হয় সাবেক বিধায়ক নির্মল ঘোষকেও।এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে পুলিশ ওই নারী চিকিৎসকের দাহকার্যে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে নির্মল ঘোষসহ আরও দুই জনপ্রতিনিধির বিরুদ্ধে একটি মামলা করেন। এই দাহকাজের নেতৃত্বে ছিলেন পানিহাটির সাবেক তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সাবেক পৌর চেয়ারম্যান সোমনাথ দে এবং সাবেক পৌর কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়।.এদিকে নির্মল ঘোষ ও সঞ্জীব মুখোপাধ্যায়কে থানায় আনার পর সেখান থেকে আদালতে নেওয়ার পথে একদল বিক্ষোভকারী দুই নেতার দিকে ডিম ও ইটপাটকেল ছুড়ে মারেন। ডিমের আঘাতে সাবেক পৌর কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায় চোখে আঘাত পান। খড়দহ থানার সামনেও বিক্ষোভ করেন একদল মানুষ।উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট রাতে হাসপাতালে দায়িত্ব পালনকালে ৩১ বছর বয়সী ওই নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। পরদিন ভোরে হাসপাতালের সেমিনার হল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পশ্চিমবঙ্গসহ পুরো ভারতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

Source: https://www.prothomalo.com/world/india/74ogscvfwy

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

২

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

৩

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

৪

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

৫

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

৬

হাসপাতাল পরিদর্শনে গিয়ে পাননি পাঁচ চিকিৎসককে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৭

গাজায় নিজের সেনাসন্তান নিহত হওয়াতেই কি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন আইজেনকট

৮

দুর্নীতি-হয়রানির অভিযোগে ভূমি অফিসে তালা দেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা জাহেদ চৌধুরীর

৯

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

১০

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

১১

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

১২

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

১৩

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

১৪

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

১৫

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

১৬

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

১৭

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

১৮

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১৯

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

২০