১৬ আগস্ট ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কাপ্তাই হ্রদের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশ

রাঙামাটির কাপ্তাই হ্রদের প্রকৃত মানচিত্র অনুসারে সীমানা জরিপ করে ভেতরে থাকা অবৈধ স্থাপনা মালিকদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রাঙামাটির জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে।চার বছর আগের এক রিট আবেদনের ধারাবাহিকতায় করা সম্পূরক এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন। একই সঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ জানুয়ারি তারিখ ধার্য করা হয়েছে।.এর আগে ‘সবাই মিলে কাপ্তাই হ্রদ দখল’ শিরোনামে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি যুক্ত করে হ্রদে অবৈধ দখল বন্ধ ও জরিপ করে হ্রদের সীমানা নির্ধারণ ও অবৈধ দখলদার উচ্ছেদে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ওই বছরের ১৬ অক্টোবর হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে রিট করা হয়।রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ১৭ অক্টোবর হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। কাপ্তাই হ্রদে আর যাতে মাটি ভরাট বা স্থাপনা নির্মাণ না করা হয়, তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে হ্রদের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা আদালতে দাখিল করতে রাঙামাটির জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়।তবে কাপ্তাই হ্রদের সীমানা জরিপ না হওয়ায় জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে গত বৃহস্পতিবার সম্পূরক ওই আবেদনটি করে এইচআরপিবি। আবেদনের ওপর আজ শুনানি হয়।.আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। তাঁকে সহায়তা করেন আইনজীবী সঞ্জয় মন্ডল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী।পরে জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ‘২০২২ সালের ১৭ অক্টোবর হাইকোর্ট রাঙামাটির জেলা প্রশাসককে কাপ্তাই হ্রদের সীমানা জরিপ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। জেলা প্রশাসক ইতিমধ্যে হলফনামার মাধ্যমে জরিপ করার জন্য জরিপ অধিদপ্তরের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন। এই প্রেক্ষাপটে হ্রদের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা দাখিলের নির্দেশনা চেয়ে সম্পূরক আবেদনটি করা হয়।’.আদেশের বিষয়ে মনজিল মোরসেদ বলেন, ‘হাইকোর্ট চার মাসের মধ্যে কাপ্তাই হ্রদের প্রকৃত ম্যাপ অনুসারে সীমানা জরিপ করে হ্রদের সীমানার ভেতরে থাকা অবৈধ স্থাপনা মালিকদের নাম-ঠিকানাসহ প্রতিবেদন আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন। রাঙামাটির জেলা প্রশাসক ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালকে যৌথভাবে জরিপ করে অবৈধ দখলদারদের তালিকাসহ প্রতিবেদন দাখিল করতে হবে।’

Source: https://www.prothomalo.com/bangladesh/k39sfdwngc

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশান-বনানীর পাঠকদের হাতের নাগালে বইয়ের সম্ভার

১

অ্যান্ডারসনকে ‘অসম্মান’ করেছে ল্যাঙ্কশায়ার

২

যে সঞ্চয়পত্র সবাই কিনতে পারেন

৩

সমৃদ্ধ ভবিষ্যতের জন্য ঢাকা-টোকিও সম্পর্ক সুদৃঢ় করার আহ্বান প্রধানমন্ত্রীর

৪

সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, এমপির আত্মীয়স্বজন পেয়েছেন ডিলারশিপ

৫

এখনই কেন দূরে তাকাচ্ছেন না নাজমুল

৬

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

৭

পদুচেরি উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, পূর্ব ভারতে ভারী বৃষ্টি

৮

বাসায় ঢুকে দম্পতিকে মারধর ও কুপিয়ে জখমের অভিযোগ, মামলা নেয়নি পুলিশ

৯

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১০

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন জাপানের প্রধানমন্ত্রী

১১

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১২

ইসরায়েলের নির্বাচনে হারছে নেতানিয়াহুর জোট

১৩

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৪

নায়ক মান্নার ব্যবহৃত গাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার দুজন কারাগারে

১৫

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৬

বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের প্রতিবাদ, যন্ত্রাংশ ও দুটি গাড়ি নিয়ে গেলেন শেকৃবির শিক্ষার্থীরা

১৭

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৮

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১৯

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

২০