১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাণিজ্যের আড়ালে অর্থ পাচার ঠেকাতে পিপিপি মডেলে কমিটি করছে বিএফআইইউ

বাণিজ্যের মাধ্যমে অর্থ পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ জোরদার করতে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আদলে একটি আন্তসংস্থা স্টিয়ারিং কমিটি গঠন করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। ঝুঁকি শনাক্তকরণ, তথ্য বিনিময় ও তদন্তে সহযোগিতা বাড়ানোই হবে কমিটির অন্যতম কাজ। এ লক্ষ্যে বিএফআইইউ গতকাল রোববার সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের নিয়ে বৈঠক করেছে। বৈঠকে বাণিজ্যের আড়ালে অর্থ পাচার প্রতিরোধে বিদ্যমান ঝুঁকি ও চ্যালেঞ্জ, আন্তসংস্থা সমন্বয় এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। বিএফআইইউ আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। বিএফআইইউ বলেছে, বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বা বাণিজ্যভিত্তিক অর্থ পাচার প্রতিরোধে সরকারি ও বেসরকারি খাতের অংশীজনদের সম্পৃক্ত করে পিপিপি মডেলের আওতায় একটি আন্তসংস্থা স্টিয়ারিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটি গঠনের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় আরও বাড়ানোর পাশাপাশি তথ্য আদান-প্রদানের ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।.বৈঠকে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত পরিদপ্তর (সিআইআইডি), ঢাকা কাস্টম হাউস, বেনাপোল কাস্টম হাউস, আইসিডি কমলাপুর ও মোংলা কাস্টম হাউসের প্রতিনিধিরা অংশ নেন।এ ছাড়া বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং ১৫টি তফসিলি ব্যাংকের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন। অর্থ পাচার শনাক্ত ও প্রতিরোধে এসব সংস্থার পারস্পরিক সহযোগিতা কীভাবে আরও কার্যকর করা যায়, সে বিষয়ে বৈঠকে মতামত দেওয়া হয়।বৈঠকে অংশগ্রহণকারীরা বাণিজ্যের আড়ালে অর্থ পাচার প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ ও ঝুঁকি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা বলেন, বাণিজ্যের মাধ্যমে অর্থ পাচারের পদ্ধতি ও কৌশল ক্রমে পরিবর্তিত ও জটিল হচ্ছে। ফলে এ ধরনের অপরাধ শনাক্ত ও প্রতিরোধে প্রচলিত নজরদারিব্যবস্থার পাশাপাশি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।.বিএফআইইউর বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্যভিত্তিক অর্থ পাচার কার্যকরভাবে শনাক্ত ও প্রতিরোধের জন্য সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বিত উদ্যোগ, কার্যকর তথ্য বিনিময় ব্যবস্থা এবং শক্তিশালী ঝুঁকি বিশ্লেষণ কাঠামো গড়ে তোলা জরুরি। শুধু একটি সংস্থার নজরদারির মাধ্যমে এ ধরনের অপরাধ মোকাবিলা করা কঠিন।নিয়ন্ত্রক সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, তফসিলি ব্যাংক, কাস্টমস কর্তৃপক্ষ এবং বেসরকারি খাতের মধ্যে নিবিড় সহযোগিতা ও সমন্বয়ের ওপর জোর দেওয়া হয় বৈঠকে। বিশেষ করে বাণিজ্যিক লেনদেন, আমদানি-রপ্তানি এবং সংশ্লিষ্ট আর্থিক কর্মকাণ্ডে সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করতে বিভিন্ন সংস্থার মধ্যে দ্রুত তথ্য আদান-প্রদান গুরুত্বপূর্ণ বলে বৈঠকে মত দেওয়া হয়।.বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন কমিটি বিদ্যমান ঝুঁকি ও চ্যালেঞ্জ পর্যালোচনা করবে। একই সঙ্গে এ ক্ষেত্রে ইতিমধ্যে নেওয়া কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন, তথ্য বিনিময়ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে কাজ করবে। কমিটি নিয়মিত বৈঠকের মাধ্যমে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করবে এবং প্রয়োজন অনুযায়ী দিকনির্দেশনা দেবে। আর এর মাধ্যমে অর্থ পাচারের ঝুঁকি শনাক্তকরণ ও প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও সমন্বিত করার উদ্যোগ নেওয়া হবে।সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এই কমিটি সম্ভাব্য সন্দেহজনক কার্যক্রম পর্যবেক্ষণ, তথ্য বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট তদন্ত কার্যক্রমকে আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছে বিএফআইইউ।বিএফআইইউর মতে, বাণিজ্যের মাধ্যমে অর্থ পাচারের ধরন ও কৌশল পরিবর্তিত হওয়ায় এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকারি সংস্থাগুলোর পাশাপাশি ব্যাংকসহ বেসরকারি খাতের সক্রিয় অংশগ্রহণ জরুরি। নতুন কমিটি সেই সমন্বিত উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে।

Source: https://www.prothomalo.com/business/cgf4usr19d

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলা জজ বা সমপর্যায়ের ৪০ জনসহ ৯৯ বিচারককে বদলি-পদায়ন

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

১০

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১১

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১২

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১৩

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৪

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৫

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৬

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৭

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৮

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৯

পাহাড়ে বাহারি ফুল

২০