৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রত্যাবর্তনে টাইব্রেকারে হেরে বিদায় উইলিয়ামস বোনদের

গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে দ্বৈততে তাঁরা সর্বশেষ কোর্টে নেমেছিলেন ২০২২ সালে এই ইউএস ওপেনেই। চার বছর পর সেই একই টুর্নামেন্টের দ্বৈত ইভেন্টে প্রত্যাবর্তনটা ভালো হলো না উইলিয়ামস বোনদের। আর্থার অ্যাশ স্টেডিয়ামে দর্শকদের মাঝে উন্মাদনা ছড়ালেও গতকাল রাতে প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন দুই কিংবদন্তি।তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে ১০ পয়েন্টের টাইব্রেকারে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চ্যান হাও-চিং এবং মায়া জয়েন্ট জুটির কাছে ৬-৩, ৬-৭ (৬/৮), ৭-৬ (১০/৭) গেমে হেরে যান তারা। দ্বিতীয় সেট টাইব্রেকারে জয়ের পর তৃতীয় সেটে ৪-১ ব্যবধানে পিছিয়ে থেকেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে উইলিয়ামস বোনরা সমতায় ফিরলেও শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেন।.ওপেন যুগে মেয়েদের মধ্যে সর্বোচ্চ ২৩ গ্র্যান্ড স্লামজয়ী ৪৪ বছর বয়সী সেরেনা টেনিসে ফিরেছেন এ বছর। সাতটি গ্র্যান্ড স্লামজয়ী ভেনাস ৪৬ বছর বয়সেও ট্যুরে খেলা চালিয়ে যাচ্ছেন। গ্র্যান্ড স্লামে মেয়েদের দ্বৈত ইভেন্টে ১৪ শিরোপাজয়ী দুই বোন এবারের ইউএস ওপেনে পারলেন না সম্ভবত বয়সের প্রভাবে। পাশাপাশি সেরেনা খেলা থেকে দীর্ঘদিনের বিরতিতে ছিলেন আর কোর্টের স্নায়ুচাপ তো আছেই। .তৃতীয় সেটের শেষভাগে এবং টাইব্রেকারের প্রথম কয়েকটি পয়েন্টে দুর্দান্ত খেলার পর সেই টাইব্রেকারেই দুজন ডাবল ফল্ট করে বসেন। দুই বোনের সম্মিলিত বয়স ৯০ বছর, আর তাদের প্রতিপক্ষ জুটির সম্মিলিত বয়স ৫২ বছর। স্বাভাবিকভাবেই ফিটনেস এবং বয়সের ভারের প্রভাবটা ফুটে উঠেছে।চলতি গ্রীষ্মে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জয়েন্টের কাছে হারলেন সেরেনা। উইম্বলডনের এককে তাঁর প্রত্যাবর্তনের ম্যাচে অস্ট্রেলীয় এই খেলোয়াড়ের কাছে হেরে গিয়েছিলেন। এরপর হাঁটুতে চোট পেয়ে ভেনাস ও সেরেনা দুজনেই উইম্বলডনের দ্বৈত ইভেন্ট থেকে সরে দাঁড়ান।.কোকেন নিয়ে নিষিদ্ধ কিরিওস আবার ফিরছেন কোর্টে.২০২২ ইউএস ওপেনে প্রথম রাউন্ডে হেরে বিদায় নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন সেটিই দুই বোনের জুটি বেঁধে শেষ দ্বৈত ম্যাচ। কারণ, সেরেনা সে বছরই টেনিসকে বিদায় জানান। তবে চলতি গ্রীষ্মে আবারও কোর্টে ফিরে বড় বোনকে সঙ্গে নিয়ে দুটি ম্যাচে হারলেন সেরেনা। সিনসিনাটি ওপেনেও তাঁরা ম্যাচের টাইব্রেকারে হেরে বিদায় নেন। ভেনাস এবার ইউএস ওপেনে মেয়েদের এককে প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছেন। ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনে তারা সর্বশেষ জুটি বেঁধে শিরোপা জেতেন।.সাদা পোশাকে দুই বোন কোর্টে নামার সময় গ্যালারির দর্শক তুমুল করতালিতে তাদের স্বাগত জানান। তবে তাদের হারিয়ে দর্শকের উন্মাদনায় খানিকটা জলই ঢেলে দেন মায়া জয়েন্ট ও চ্যান হাও-চিং জুটি। জয়ের পর জয়েন্ট বলেন, ‘স্টেডিয়ামের পরিবেশ ছিল রূপকথার মতো। এমন সব কিংবদন্তিদের বিপক্ষে খেলতে পারাটা বিশেষ কিছু।’

Source: https://www.prothomalo.com/sports/tennis/v5v610ngr8

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের অর্ধেক সম্পত্তি বাজেয়াপ্তে চিঠি দেবে চিফ প্রসিকিউটর কার্যালয়

১

ফোনে ৫ কোটি রুপি চাঁদা দাবি বলিউড তারকার কাছে

২

ভাবুক সম্রাট

৩

সৌরবিদ্যুতের প্রসারে প্রথম সোলার এক্সপো, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

৪

জামাল ভূঁইয়ার কিশোরগঞ্জ ভ্রমণের অভিজ্ঞতা

৫

ইয়াশ রোহানের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের জবাব দিলেন তটিনী

৬

প্রথম আলোতে হামলা: সাড়ে ১০ মাসেও তদন্ত এগোয়নি, গ্রেপ্তার সবাই জামিনে মুক্ত

৭

পাতি-নেতাদের নামতা

৮

জেলহত্যা দিবস আজ

৯

বৃহত্তর জাতীয় সরকার গঠনের আহ্বান নেতানিয়াহুর, আজ বৈঠকে বসছেন বিরোধীরা

১০

আয়–উপার্জনে বরকত পেতে নবীজির শেখানো ৫ আমল

১১

ক্ষমতাসীনেরা মধ্যবর্তী নির্বাচনে জেতে না, তবে আমরা জোর চেষ্টা চালাচ্ছি: ট্রাম্প

১২

বিক্ষোভ-ভাঙচুর, ৩য় দিনে ৪ শতাধিক কারখানায় ছুটি

১৩

দলীয় নেতার সমর্থন হারানোর দিনই আল–সাইয়েদের তহবিলে রেকর্ড অর্থ

১৪

জগন্নাথ বিশ্ববিদ্যালয়: নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত অভিযোগে প্রাক্তন ছাত্রকে মারধর করে পুলিশে দিল ছাত্রদল

১৫

মধ্যবর্তী নির্বাচন : হেরে গেলে বাকি দুবছর কীভাবে সামাল দেবেন ট্রাম্প

১৬

যে ক্যাফেতে কফি খেতে বসতে হয় মুরগির সঙ্গে

১৭

তাহসিফ সাউরির মৃত্যু: রিমান্ডে থাকা দীপ ও তরুণীকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ

১৮

আইসিইউতে বরেণ্য ক্রীড়া সংগঠক হারুনুর রশীদ

১৯

মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর নজরদারি সম্পন্ন

২০