১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মেসি–লেভানডফস্কির উত্তাপ টের পেল যুক্তরাষ্ট্র

ইন্টার মায়ামি ১ : ১ শিকাগো ফায়ারম্যাচের আগেই উত্তাপ টের পেয়েছিল যুক্তরাষ্ট্র। লিওনেল মেসি বনাম রবার্ট লেভানডফস্কির ম্যাচ বলে কথা! ইউরোপিয়ান ফুটবলে বছরের পর বছর রাজত্ব করা দুই তারকার লড়াই দেখতে সোলজার ফিল্ড স্টেডিয়ামে সে কারণেই ভিড় জমিয়েছিলেন রেকর্ডসংখ্যক দর্শক।বাংলাদেশ সময় আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে শিকাগোর এ স্টেডিয়ামে ৬৩ হাজার ৯৪ জন দর্শকের সামনে মুখোমুখি হয় ইন্টার মায়ামি ও শিকাগো ফায়ার। এই ম্যাচে ভেঙেছে গত মৌসুমে এই দুই দলের লড়াইয়েই সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড। শেষ পর্যন্ত অবশ্য দুই দলের সমর্থকদেরই খুশি থাকার কথা। ম্যাচে যে কেউ জেতেনি, ড্র হয়েছে ১-১ গোলে এবং গোলে অবদান রেখেছেন মেসি-লেভানডফস্কি।.ফায়ারের ঘরের মাঠে শুরুর গল্পটা লেভানডফস্কির। ১০ মিনিটেই শিকাগোকে এগিয়ে দেন পোলিশ কিংবদন্তি। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ফায়ার। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে সফলও হয় মায়ামি। মেসির নিখুঁত কর্নার থেকে হেডে গোল করেন কাসেমিরো।.কাসেমিরোর গোলটিতে সহায়তা করে চলতি মৌসুমে মেসির অ্যাসিস্ট (গোল করানো) দাঁড়াল ১৩টি। পাশাপাশি ১৮টি গোলও করেছেন। তাতে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে তিনটি আলাদা মৌসুমে ৩০টির বেশি গোলে অবদান রাখার কীর্তিও গড়লেন মেসি।.হতাশা ভুলে লিভারপুলের নায়ক ম্যাক অ্যালিস্টার, ২৯ পাসের গোলে আর্সেনালের জয়.ম্যাচে শেষ দিকে জয়ের সুযোগ তৈরি করেছিল মায়ামি। কিন্তু শিকাগো ফায়ারের গোলরক্ষক ক্রিস ব্র্যাডি মায়ামির সামনে দেয়াল হয়ে দাঁড়ান। পুরো ম্যাচেই দারুণ খেলে ছয়টি সেভ করেন।ম্যাচ শেষে শিকাগোর গোলরক্ষককে কৃতিত্ব দিলেন মায়ামি কোচ গিলের্মো হয়োস, ‘আক্রমণভাগ নিয়ে কোনো সমস্যাই ছিল না। আমার কাছে ম্যাচের সেরা খেলোয়াড় তাদের গোলরক্ষক।’হয়োস আরও বলেন, ‘আমরা বিভিন্ন জায়গা থেকে সুযোগ তৈরি করেছি। কিন্তু তাদের গোলরক্ষক নিজের কাজটা খুব ভালোভাবে করেছে। ছেলেরা খুব ভালো খেলেছে, আমি বলব অসাধারণই খেলেছে। শুধু আমাদের প্রাপ্য ফলটা পাওয়া হয়নি।’.এই ড্রয়ে দ্বিতীয় মায়ামি শীর্ষে থাকা ন্যাশভিল এসসির চেয়ে ৯ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে পড়ল। ২৪ ম্যাচে ন্যাশভিলের পয়েন্ট ৫৩, মায়ামির ৪৪। মায়ামির ম্যাচের আগে টরন্টো এফসির কাছে ন্যাশভিল হেরে যাওয়ায় ব্যবধান কমানোর বড় সুযোগ ছিল মেসিদের সামনে। সেটি কাজে লাগাতে পারেনি তারা। ১৩ সেপ্টেম্বর ন্যাশভিলের বিপক্ষেই মাঠে নামবে মায়ামি। সেই ম্যাচটাও মায়ামির জন্য সহজ হবে না।কারণ, মেসি ও মায়ামির জন্য সময়টা কঠিনই যাচ্ছে। আগস্টের শুরু থেকে সাত ম্যাচে মাত্র এক জয় পেয়েছে দলটি। এর মধ্যে দুটি ড্র ও চারটি হার। তারপরও বড় স্বপ্নই দেখছে মায়ামি। ২০১১-১২ মৌসুমের লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির পর প্রথম দল হিসেবে টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য তাদের।.তোরেসের হ্যাটট্রিকে পিএসজির হ্যাটট্রিক অভিযান শুরু

Source: https://www.prothomalo.com/sports/football/txaxr0os2k

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

১

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

২

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৩

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৫

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৬

ছিনতাইকারীর কবলে এক রাত

৭

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৮

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৯

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১০

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১১

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১২

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৩

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৪

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৫

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৬

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৭

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৮

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৯

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

২০