১১ সেপ্টেম্বর ২০২৬, ৪:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রত্যাবর্তনে ইউনাইটেডের বড় জয়, বায়ার্নেরও গোল–উৎসব, কোমোর স্মরণীয় অভিষেক

ম্যানচেস্টার ইউনাইটেড। তিনবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন। সেই দলটিই সর্বশেষ দুই মৌসুমে সুুযোগ পায়নি চ্যাম্পিয়নস লিগে। গত মৌসুমে তো ইউরোপের কোনো স্তরের টুর্নামেন্টেই সুযোগ পায়নি ইউনাইটেড। সেই দলটি চ্যাম্পিয়নস লিগে ফিরল বড় জয় দিয়ে। ওল্ড ট্রাফোর্ডে আজ চ্যাম্পিয়নস লিগের নতুন দল সাবাহ এফকেকে ৪–০ গোলে হারিয়ে প্রত্যাবর্তন রাঙিয়েছে ইউনাইটেড।বৃহস্পতিবার রাতে বড় জয় পেয়েছে আরেক ইউরোপীয় পরাশক্তি বায়ার্ন মিউনিখও। ঘরের মাঠে তারা পেয়েছে ৫–০ গোলের জয়। ৫টি গোলই দ্বিতীয়ার্ধে দিয়েছে বাভারিয়ান ক্লাবটি। গত মৌসুমের চমক নরওয়েজীয় ক্লাব বোডো/গ্লিমটকে হারিয়েছে ছয়বারের চ্যাম্পিয়নরা।.সাবাহ ব্যর্থ হলেও বড় জয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেক রাঙিয়েছে আরেক নবাগত কোমো। ইতালিয়ান ক্লাবটি ঘরের মাঠে ৪–১ গোলে হারিয়েছে জার্মান ক্লাব লাইপজিগকে।.রাতের আরেক ম্যাচে প্রাগে যোগ করা সময়ে ২ গোল করে স্বাগতিক স্লাভিয়া প্রাগকে ৩–২ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব লাঁস। দিনের প্রথম দুটি ম্যাচ হয়েছে ড্র। ইতালিয়ান ক্লাব রোমাকে ঘরের মাঠে রুখে দিয়েছে তুর্কি ক্লাব ফেনেরাবাচে (১–১)। ডাচ ক্লাব পিএসভি আইন্দহফেন ও ইউক্রেনের শাখতার দোনেৎসকও ড্র করেছে ১–১ গোলে।.ওল্ড ট্রাফোর্ডে ইউনাইটডের হয়ে গোল করেছেন মাতেউস কুনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, বেনইয়ামিন সেসকো ও লিসান্দ্রো মার্তিনেজ। প্রিমিয়ার লিগে সময়টা ভালো যাচ্ছে না ‘রেড ডেভিল’দের। হাল সিটি, ইপসউইচ ও এভারটনের বিরুদ্ধে প্রথম তিন ম্যাচে সংগ্রহ মাত্র চার পয়েন্ট। তবে নয় বছর আগে প্রতিষ্ঠিত আজারবাইজানের ক্লাব সাবাহর বিপক্ষে শক্তি ও স্কিলের দিক থেকে বেশ স্পষ্ট ব্যবধান গড়ে মাঠ মাতায় মাইকেল ক্যারিকের দল।ম্যাচের ২৭ মিনিটে তরুণ ডিফেন্ডার প্যাট্রিক ডরগুর দুর্দান্ত ক্রস থেকে পোস্টের কাছ থেকে পা ছুঁইয়ে গোলমুখ খোলেন কুনিয়া। প্রথমার্ধের বিরতির ঠিক আগেই ৩ মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে জয়ের ভিত গড়ে ফেলে ইউনাইটেড। টিলেমান্সের পাস ধরে ঠাণ্ডা মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন অধিনায়ক ফার্নান্দেজ। একটু পরই এমবেউমোর পাসে সাবাহর গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়ান সেসকো।.দ্বিতীয় অর্ধের শুরুতেই একরাশ ভুলের মাশুল গোলে দিতে হয় সফরকারীদের। ফ্রি-কিক থেকে জিরকজির তৈরি করা আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে ভুল করেন সাবাহর কাজাখ গোলরক্ষক পকাতিলেভ। সুযোগ কাজ লাগিয়ে ফাঁকা জালে সহজেই বল পাঠান আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজ।সিটির বিপক্ষে রবিবারের ম্যানচেস্টার ডার্বির আগে সহজ এক জয়ে নিজেদের প্রস্তুত করে নিল ক্যারিকের শিষ্যরা।.আজারবাইজানের এই ক্লাবের গল্পটা বিন্দু থেকে সিন্ধু গড়ার স্বপ্ন দেখা মানুষের জন্য.প্রথমার্ধে বোডো/গ্লিমটের রক্ষণে ধাক্কা খেয়ে বারবার হতাশ হতে হলেও দ্বিতীয়ার্ধে চেনা ছন্দে ফেরে বায়ার্ন মিউনিখ। বিরতির পর খোলস ছেড়ে বেরিয়ে প্রতিপক্ষকে গোলবন্যায় ভাসাল ভিনসেন্ট কোম্পানির দল। ৪৭ মিনিটে জামাল মুসিয়ালার ডেডলক ভাঙার পর হ্যারি কেইন, আলফনসো ডেভিস ও মাইকেল ওলিসের ঝড়ে বোডো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।.ঘরের মাঠে বিরতির ঠিক দুই মিনিট পর গতিময় এক শটে গোলমুখ খোলেন মুসিয়ালা। সেখান থেকেই যেন খুলে যায় বায়ার্নের গোল করার দরজা। ম্যাচের ৬০ মিনিটে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন—বাভারিয়ানদের হয়ে চ্যাম্পিয়নস লিগে এটি তাঁর ৩৯ ম্যাচে ৩৪তম গোল। এর কিছুক্ষণ পরই চোখধাঁধানো এক হাফ-ভলিতে স্কোরলাইন ৩-০ করেন আলফনসো ডেভিস।বায়ার্ন যখন ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণে, ঠিক তখনই শেষ দিকে নিজের দুর্দান্ত ব্যক্তিগত ঝলক দেখান মাইকেল ওলিসে। চমৎকার দুই গোল করে শেষ পর্যন্ত বড় ব্যবধানের জয় নিশ্চিত করেন এই ফরাসি ফরোয়ার্ড।.এমবাপ্পে নাকি হলান্ড, চ্যাম্পিয়নস লিগে রোনালদোর রেকর্ড কে ভাঙবেন.ইউরোপীয় শ্রেষ্ঠত্বের মঞ্চে ঐতিহাসিক এক শুরু পেল ইতালিয়ান ক্লাব কোমো। চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচে আরবি লাইপজিগকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে সেস্ক ফ্যাব্রেগাসের দল।.ঐতিহাসিক এই অভিষেকের আগে উয়েফার নিয়ম মেনে নিজেদের ঘরের মাঠ স্তাদিও সিনিগালিয়া প্রস্তুত করাই ছিল কোমোর বড় চ্যালেঞ্জ। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ না হলে ২০০ কিলোমিটার দূরে সাসসুয়োলোর মাঠে ম্যাচ খেলতে হতো তাদের। তবে ঘরের মাঠে খেলা গড়াতেই পুরো সুবিধাটাই তুলে নিয়েছে কোমো। ১৫ মিনিটে মার্তিন বাতুরিনার গোলে শুরু, এরপর তাসো দুভিকাস ও আসানে দিয়াওয়ের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। সফরকারী লাইপজিগের হয়ে অ্যান্ড্রিজা মাকসিমোভিচ এক গোল শোধ করলেও যোগ করা সময়ে মাক্সিমো পেরোনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কোমো .ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হলো আনচেলত্তির ব্রাজিল দল

Source: https://www.prothomalo.com/sports/football/0gilku7q0d

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে সড়ক অবরোধ শেকৃবির শিক্ষার্থীদের

১

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের অধীনে চাকরি, পদ ১১

২

দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা

৩

রাষ্ট্র যখন তার স্রষ্টাদের সম্মান জানাতে সংকটে পড়ে

৪

সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

৫

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

৬

ছিনতাইকারীর কবলে এক রাত

৭

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৮

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৯

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

১০

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

১১

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

১২

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

১৩

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

১৪

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১৫

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১৬

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১৭

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৮

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৯

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

২০