পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক কাঠের ট্রলারে তল্লাশি চালান। এ সময় ট্রলার থেকে হরিণের মাংস, চামড়া ও মাথা উদ্ধার করা হয়। উদ্ধার করা মাংসের আনুমানিক মূল্য ৪ লাখ ২৪ হাজার টাকা। চোরাচালানে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক ইব্রাহিমকে পরে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন পাথরঘাটার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পনির শেখ।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/qcg69fpqlo
মন্তব্য করুন