১২ সেপ্টেম্বর ২০২৬, ৫:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্ত্রধারীরা ভিক্ষুকে বলেন, ‘চুপ করে বসে থাকেন’; এরপর বৌদ্ধবিহারে ডাকাতি

চট্টগ্রামের চন্দনাইশে একটি বৌদ্ধবিহারে ডাকাতির অভিযোগ উঠেছে। আজ শনিবার ভোররাত চারটার দিকে উপজেলার দক্ষিণ হাসিমপুর বিজয়া রামবিহারে এ ঘটনা ঘটে। মুখোশ পরা অস্ত্রধারীরা বিহারের ভিক্ষুকে জিম্মি করে টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে বলে জানিয়েছে বিহার কর্তৃপক্ষ।

বৌদ্ধবিহারটির ভিক্ষু জ্ঞান রক্ষিত প্রথম আলোকে বলেন, ধর্মীয় কার্যাদি করার জন্য ভোররাত চারটার দিকে তিনি তাঁর কক্ষের দরজা খোলেন। এ সময় হঠাৎ কয়েকজন ব্যক্তি দা-কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁর কক্ষে ঢুকে পড়েন। এরপর তাঁকে কক্ষের খাটে বসিয়ে রেখে অস্ত্রধারীরা বলেন, ‘চুপ করে বসে থাকেন, কথা বললে সমস্যা হবে।’

এ হুমকি দেওয়ার পর তাঁর কাছ থেকে আলমারির চাবি ছিনিয়ে নেন অস্ত্রধারীরা। পরে আলমারি খুলে প্রায় ৩০ হাজার টাকা, একটি সাউন্ড বক্সসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যাওয়া হয় বলে দাবি করেন ভিক্ষু জ্ঞান রক্ষিত। তিনি বলেন, ডাকাতেরা যাওয়ার সময় কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন। পরে পাশের কক্ষের দুই শ্রমণকে ডেকে দরজা খোলার ব্যবস্থা করেন তিনি।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় বিহার কর্তৃপক্ষ লিখিত অভিযোগ জানানোর কথা রয়েছে। অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/anfsmqm7tb

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭০ থেকে ৫৫, শখকে দেখে চমকে গেলেন সবাই

নওগাঁয় দুই বছর পর কলেজে যোগ দিতে গিয়ে হামলার শিকার অধ্যক্ষ

রাতের খাবার খেয়ে ক্যাম্পের ১০ পুলিশ সদস্য অচেতন, হাসপাতালে ভর্তি

বেশি লাভের আশায় দীর্ঘদিন হিমাগারে, পচা সাড়ে ২২ হাজার মণ আলু এখন গরুর খাবার

৪৫ কিলোমিটার পথ পেরিয়ে বাবার সঙ্গে স্বপ্নের মঞ্চে

রূপায়ণ সিটি ঘুরে গেল আন্তর্জাতিক প্রতিনিধিদল

ক্যানসারে আক্রান্ত গিটারিস্ট ইমরান মারা গেছেন

গাইবান্ধায় ছুটিতে বাড়ি এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশের এসআইয়ের মৃত্যু

উত্তরে ডেঙ্গুর ১০০ ‘হটস্পট’, দক্ষিণে ২৯ ওয়ার্ড ঝুঁকিপূর্ণ, সেগুলো কোনগুলো

৩৬ নিখোঁজ শিশুর লাশ উদ্ধার ৮ মাসে

১০

ঢাকায় রাত থেকে সকাল পর্যন্ত বৃষ্টি

১১

গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে কেন মরিয়া ট্রাম্প, নেপথ্যে কী

১২

ক্যারিবীয় সাগরে নৌযানে হামলা চালিয়ে ৪ জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র

১৩

রিয়াদে বিকট বিস্ফোরণ, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি

১৪

বিপর্যয়ের কারণ খুঁজতে নেপালের তদন্ত শুরু

১৫

অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্রে আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাতীয় ছাত্রসভা’র প্রস্তুতি কমিটি প্রকাশ

১৭

নাইকোর বিরুদ্ধে পেট্রোবাংলার ৭৪৬ কোটি টাকা ক্ষতিপূরণের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

১৮

অপ্রতিম হত্যা: আরেক সন্দেহভাজনকে আটক করেছে এসআরবি

১৯

সড়কের পাশে বা নির্জন স্থানে গাড়ি পার্ক করা যাবে না

২০