১৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জার্মানিজুড়ে উগ্র ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভ

জার্মানির পূর্বাঞ্চলীয় সাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনে কট্টর বর্ণবাদী ডানপন্থী দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)–এর সাফল্যের পর জার্মানিজুড়ে প্রতিবাদের ঢেউ শুরু হয়েছে। গতকাল শনিবার দেশটির ২৯টি শহরে অনুষ্ঠিত বিক্ষোভে মোট ১ লাখ ২৭ হাজারের বেশি মানুষ অংশ নেন বলে জার্মানির টাজ পত্রিকা জানিয়েছে।শনিবার সবচেয়ে বড় বিক্ষোভটি অনুষ্ঠিত হয় হামবুর্গে। সেখানে প্রায় ২৫ হাজার মানুষ চরম ডানপন্থী, অভিবাসী ও বর্ণবাদী দলটির বিরুদ্ধে রাস্তায় নামেন। ডুসেলডর্ফে অংশ নেন প্রায় ২০ হাজার মানুষ। বার্লিনে পুলিশের হিসাবে বিক্ষোভকারীর সংখ্যা ছিল ১৮ হাজার। তবে আয়োজকদের দাবি, রাজধানীর রাস্তায় উপস্থিত ছিলেন প্রায় ৩২ হাজার মানুষ।.৬ সেপ্টেম্বর সাক্সনি-আনহাল্টের রাজ্য পার্লামেন্ট নির্বাচনের পর গত এক সপ্তাহে জার্মানির বিভিন্ন শহরে ডানপন্থী অলটারনেটিভ ফর জার্মানি দলটির বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেওয়া মানুষের সংখ্যা ইতিমধ্যে অন্তত ১ লাখ ৭০ হাজারে পৌঁছেছে। অন্য একটি হিসাবে এই সংখ্যা ১ লাখ ৭৩ হাজারের বেশি।জার্মানির বিভিন্ন পত্রপত্রিকার তথ্য অনুযায়ী, প্রায় দুই-তৃতীয়াংশ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে ছোট শহর ও জনপদে। এসব বিক্ষোভে কয়েক শ থেকে কয়েক হাজার মানুষ অংশ নেন। অন্তত পাঁচটি বিক্ষোভে ১০ হাজারের বেশি মানুষ রাস্তায় নেমেছিলেন। এর অধিকাংশই অনুষ্ঠিত হয় শনিবার।.‘প্রুফ’ নামের প্রতিবাদ কর্মসূচির সবচেয়ে বড় সমাবেশটি হয় মিউনিখে। সেখানে প্রায় ১২ হাজার মানুষ অংশ নেন। মাইনৎস, জারব্রুকেনসহ আরও কয়েকটি শহরেও হাজার হাজার মানুষ এএফডি দল ও চরম ডানপন্থার বিরুদ্ধে বিক্ষোভ করেন।‘প্রুফ’ আন্দোলনের অন্যতম দাবি হলো—জার্মানির সংবিধান রক্ষাকারী কর্তৃপক্ষ যেসব রাজনৈতিক দলকে পর্যবেক্ষণ করছে এবং যাদের ‘সন্দেহভাজন’ বা ‘নিশ্চিত চরম ডানপন্থী’ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদের সাংবিধানিক অবস্থান পরীক্ষা করার উদ্যোগ নেওয়া। এ দাবিতে প্রতি মাসের দ্বিতীয় শনিবার বিক্ষোভের ডাক দেওয়া হচ্ছে।গতকাল হামবুর্গে ২৫ হাজার মানুষের ব্যাপক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের মূল স্লোগান ছিল, ‘এখনই পদক্ষেপ নেওয়ার সময়—স্বাধীনতাকে রক্ষা করতে হবে’—এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভকারীরা শহরের কেন্দ্র দিয়ে মিছিল করেন। আয়োজকদের হিসাবে, বিক্ষোভে সর্বোচ্চ সময়ে প্রায় ২৫ হাজার মানুষ উপস্থিত ছিলেন।.সমাবেশের আগে বিক্ষোভকারীরা হামবুর্গের শহরকেন্দ্র ঘুরে বিনেনআলস্টারের চারপাশ দিয়ে মিছিল করেন। মিছিলটি এএফডি দলটির স্থানীয় কার্যালয়ের সামনে দিয়েও যায়। হামবুর্গের এই বিক্ষোভ সাক্সনি-আনহাল্টের রাজ্য নির্বাচনের পর দ্বিতীয় বিক্ষোভ। এর আগের রবিবারও হামবুর্গের শহরকেন্দ্রে প্রায় দেড় হাজার মানুষ ডানপন্থী প্রবণতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বিক্ষোভ করেছিলেন।আগামী দিনগুলোতেও জার্মানির বিভিন্ন শহরে আরও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।জার্মানিতে গত কয়েক বছর ধরেই গণতন্ত্র রক্ষা এবং চরম ডানপন্থার উত্থানের বিরুদ্ধে একাধিক বড় বিক্ষোভ হয়েছে। বিশেষ করে অলটারনেটিভ ফর জার্মানি বা এএফডি রাজনীতিকদের সঙ্গে নব্য-নাৎসিদের বৈঠক এবং সেখানে অভিবাসী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্ণবাদী নির্বাসন পরিকল্পনা নিয়ে আলোচনার খবর প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ দেখা গিয়েছিল।

Source: https://www.prothomalo.com/world/europe/5ncvur4l0v

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমালোচনার মুখে ‘অচেনা’ তিন প্রবাসীকে উপদেষ্টা করার সিদ্ধান্ত স্থগিত

সরকারকেই পরিষ্কার করতে হবে তারা মালয়েশিয়া সিন্ডিকেটে জড়িত নয়: জামায়াত আমির

এল ম্যাগাজিনের কভার গার্ল থেকে গ্ল্যামার নিয়ে নতুন বিতর্কে দিশা পাটানি

সেপ্টেম্বর-অক্টোবরে ডেঙ্গুর শঙ্কা, এডিস নিয়ন্ত্রণে করণীয় কী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তবিভাগ ফুটবল খেলায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

প্রার্থিতা জানান দিতে কয়েক শ মোটরসাইকেল নিয়ে শোডাউন, তিন হাজার মানুষের ভূরিভোজ

ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে দ্বিতীয়বারের মতো আয়োজিত হতে যাচ্ছে ওয়াও মার্কেট।

ইরানের স্কুলে যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধের শামিল, বলছে জাতিসংঘ

পারিবারিক কলহের জেরে ছেলেকে হত্যার অভিযোগ, মা আটক

মোহাম্মদপুরে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

১০

অদৃশ্য জীবাণু, দৃশ্যমান অবদান: মাইক্রোবায়োলজিস্টদের গল্প

১১

এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নির্বাচিত হবেন জ্যেষ্ঠতার ভিত্তিতে

১২

বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস

১৩

আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য

১৪

নেপাল–তিব্বতের প্রাণঘাতী বন্যার পেছনে জলবায়ু সংকট, ধারণা গবেষকদের

১৫

যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা—আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু

১৬

ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা নেওয়ার ঘটনায় এনসিপি নেত্রীকে সাময়িক অব্যাহতি

১৭

যৌন হয়রানি প্রতিরোধে সমন্বিত আইন প্রয়োজন

১৮

পাহাড়ে বাহারি ফুল

১৯

গ্রাহকবান্ধব সুদের হার ও দ্রুত অনুমোদন সুবিধা

২০