২২ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এশিয়ান গেমসে উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে উশুতে বাংলাদেশের অন্তত একটি পদক নিশ্চিত হয়েছে। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে আজ সেমিফাইনালে উঠে এই সাফল্য এনে দিয়েছেন বাংলাদেশের জিন্নাত আক্তার।প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন জিন্নাত। এরপর দ্বিতীয় রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনা। তবে অতিরিক্ত ওজনের কারণে প্রতিযোগিতা থেকে ডিসকোয়ালিফাইড হন ইন্দোনেশিয়ার এই খেলোয়াড়। ফলে জিন্নাতকে বিজয়ী ঘোষণা করা হয়। এর মধ্য দিয়ে তিনি জায়গা করে নেন সেমিফাইনালে।.কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ.জিন্নাতের সেমিফাইনালে ওঠার বিষয়টি নিশ্চিত করেছেন উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘জিন্নাত সেমিফাইনালে জিততে পারলে আমরা সোনার পদকের লড়াইয়ে নামব; আর যদি সেমিফাইনালে হেরেও যায়, তাহলেও এই ইভেন্টে বাংলাদেশের ব্রোঞ্জপদক নিশ্চিত।’সেমিফাইনালে জিন্নাতের প্রতিপক্ষ চীনের এক প্রতিযোগী। আগামীকাল চীনের এই খেলোয়াড়ের বিপক্ষে লড়বেন বাংলাদেশের জিন্নাত। সেমিফাইনালে জিতলে সোনার পদকের লড়াইয়ে নামবেন তিনি আর হারলেও ব্রোঞ্জপদক নিয়েই ফিরবেন।এদিকে পুরুষদের ৫৬ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের সজীব হোসেনের যাত্রা শেষ হয়েছে কোয়ার্টার ফাইনালে। ফলে এই ইভেন্টে আর পদকের লড়াইয়ে নেই তিনি।

Source: https://www.prothomalo.com/sports/other-sports/72ukb3iqnd

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

১

অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী

২

জুয়ার আসরে নিঃস্ব ওসমান মিয়া, হোমনা উপজেলায় আবারো জমজমাট ‘জুয়ার আসর’ ?

৩

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৪

দাম্পত্যে সন্দেহ থেকে মধ্যবিত্তের গল্প, আলোচনায় কোন পাঁচ নাটক

৫

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৬

প্রকৃতি ও পরম্পরার সেতুবন্ধ

৭

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

৮

মালয়েশিয়া ভ্রমণ: কালের যাত্রাধ্বনি-৫

৯

ফ্রান্সের পর শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল বেলজিয়াম, আটক ১০৭

১০

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১১

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

১২

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

১৩

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

১৪

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

১৫

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

১৬

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

১৭

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

১৮

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

১৯

২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই

২০