৪ নভেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় চলমান আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা জেলা (উত্তর) পুলিশের গোয়েন্দা শাখা তাদের আটক করে।এই তিনজন হলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সাধারণ সম্পাদক মো. হালিম, বাংলাদেশ ন্যাশনাল ট্রেড ইউনিয়নের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. শামীম ও বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মনসুর আলী।.আটক শ্রমিকদের মধ্যে মো. হালিমকে আশুলিয়ার বসুন্ধরা সোনিয়া মার্কেট এলাকা থেকে এবং অন্য দুজনকে জিরাবো এলাকা থেকে আটক করা হয়েছে।গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম প্রথম আলোকে বলেন, শ্রমিক আন্দোলনে উসকানি ও ধ্বংসাত্মক কাজে সহায়তার সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তিন শ্রমিক নেতাকে আটক করা হয়েছে। আজ বুধবার তাঁদের আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।এদিকে তিন শ্রমিক নেতাকে আটকের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন। আটক শ্রমিক নেতাদের মুক্তির দাবি জানান তিনি।.খায়রুল মামুন প্রথম আলোকে বলেন, সংলাপের পথ বেছে না নিয়ে গ্রেপ্তার, হামলা, মামলা এগুলো আসলে কোনো সমাধানের পথ নয়; বরং এ ধরনের পদক্ষেপ শ্রমিকদের আরও উসকে দেবে। শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধানের চেষ্টা করতে হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/tcjyqnsedz

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোমনায় বসতবাড়ির আড়ালে জুয়ার আসরের অভিযোগ !

১

কালীগঙ্গার পাড়ে কাকের কলতানে সন্ধ্যার ঘণ্টাধ্বনি

২

বিক্ষোভে উসকানি দেওয়ার অভিযোগে আশুলিয়ায় তিন শ্রমিক নেতাকে আটক

৩

মিরপুরের হতাশা ভুলে সিলেটে কি ভাগ্য ফিরবে বাংলাদেশের

৪

পুতিন যে কৌশলে ট্রাম্পকে কাজে লাগিয়েছেন

৫

৫২তম বিসিএসও কি বিশেষ হতে যাচ্ছে: সংশয় আর কৌতূহল চাকরিপ্রার্থীদের

৬

গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি

৭

জ্বালানি তেলের দাম বিশ্ব বাজারে কমলেও দেশে কেন বাড়াতে হল

৮

ইউরোপের সাতটি যাত্রীবাহী উড়োজাহাজে বোমা হামলার হুমকি

৯

টেস্টে প্রথম ইনিংসে ৪০০ রানের গুরুত্ব

১০

তারেক-সির সমঝোতা বাস্তবায়নে ঢাকায় চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রী

১১

দেশে প্রথম ব্যবসায়ী থেকে গভর্নর নিয়োগ, কে ছিলেন মোস্তাকুর

১২

দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন

১৩

আমি গরিবের ছেলে, টাকার লোভ সামলাতে পারিনি: ‘সমন্বয়ক’ রিয়াদ

১৪

একসময়ের রাজনৈতিক মিত্ররা এখন প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশি কমিউনিটিতেও বিপুল আগ্রহ

১৫

বিরোধী দলের চরিত্রহনন না করে ব্যর্থতা সামলান: সরকারের উদ্দেশে জামায়াত আমির

১৬

মোটরসাইকেলের ট্যাংকে ছিদ্র হচ্ছে, কারণ নিয়ে ধোঁয়াশা

১৭

শ্রমিক আন্দোলনে যদি ফ্যাসিস্টদের অনুপ্রবেশ ঘটে, এর দায়ভার সরকারের: নাহিদ ইসলাম

১৮

১৩০তম হয়েও বাংলাদেশের কিশোর ফুটবলাররা পেল লাখ টাকা করে পুরস্কার

১৯

রাকিবুলের জিপিএ-৫ পাওয়ার খবরে শোক বাড়ল পরিবারে

২০