৬ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা

দেশের বাজারে তিন দিন বৃদ্ধির পর সোনার দাম এবার ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমেছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। সোনার নতুন দাম আজ শুক্রবার সকালে কার্যকর হয়েছে।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকাল ১০টায় সোনার নতুন দর ঘোষণা করেছে। এর আগে তিন দিন সোনার দাম বেড়েছে। তার মধ্যে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ ৫ হাজার ৪৮৩ টাকা দাম বাড়ানো হয়। এতে করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে দাঁড়ায় ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা.নতুন দর অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছে। এতে করে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬২৪ টাকা কমে হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা।এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার গয়নার দাম ২ হাজার ২৭৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গয়নার দাম ১ হাজার ৮০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।সোনার গয়নার দাম কমানো হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গয়নার দাম ৩ হাজার ৩৮৩ টাকা।

Source: https://www.prothomalo.com/business/acvewh3246

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুটকি বাজিয়ে ব্যাটসম্যানকে আউট করানো সেই ক্রিকেটার নিষিদ্ধ, শাস্তি পেল ক্লাবও

১

আওয়ামী লীগ ও সহযোগীদের উসকানিতে পোশাকশিল্পে অস্থিরতা: রিজভী

২

পৃথিবীর বায়ুমণ্ডলে ধ্বংস হয়ে গেল নাসার সুইফট স্পেস টেলিস্কোপ

৩

ফায়ার সার্ভিস এসেও গাছ থেকে নামাতে পারেনি যুবককে, উঠেছিলেন ডাব চুরি করতে

৪

সৌরজগতে নতুন বামন গ্রহের সন্ধান

৫

জাতীয় চার নেতার নামের জাহাজের নাম বদল

৬

একঝলক (৬ নভেম্বর ২০২৬)

৭

স্কুলের ভর্তি তথ্য: আদমজী ক্যান্টনমেন্ট ও ঢাকা বিএএফ শাহীন কলেজ

৮

রায়েরবাজারে কুরিয়ার সার্ভিসের গাড়িতে বিস্ফোরণ–আগুন, বারবার হামলার অভিযোগ

৯

সামান্তার পদত্যাগ নিয়ে মাহফুজ-জারার প্রতিক্রিয়া

১০

তিন দিন পর সোনার দাম কমল ভরিতে ২,৭৪১ টাকা

১১

বিদ্যালয়ের সামনের দেয়ালে লেখা ‘জয় বাংলা’, ৫ শিক্ষার্থীকে ডেকেছে কর্তৃপক্ষ

১২

নির্বাচনে ভরাডুবির পর হেগসেথ-রুবিওর পদ ছাড়ার গুঞ্জন, হোয়াইট হাউসের নাকচ

১৩

সুইয়ে সুতা, হাতে সংসারের হিসাব

১৪

আড্ডা থেকে নাম, সেই প্রেমতলা বদলে গেছে, আছে শুধু নামের গল্প

১৫

আশাশুনির আশা তামান্নারা

১৬

গরুর দুধ: উপকার কতটা, ঝুঁকিই-বা কোথায়?

১৭

এখনো এক টাকা জরিমানা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জমা দিতে যেতে হয় ব্যাংকে

১৮

ব্যাংকের দেউলিয়া হওয়া নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট

১৯

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের অসহায় মানুষের সহায়তায় ১ লাখ ১ হাজার ডলার অনুদান

২০