১২ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন

নভেম্বরের প্রথম থেকেই চলছে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের আন্দোলন। তাঁদের দাবি—অবিলম্বে ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করতে হবে। প্রথম আলো ২ নভেম্বরই এ আন্দোলন নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, ১ নভেম্বর ঢাকা, গাজীপুর, সাভার, আশুলিয়া ও জিরানী এলাকার ৫২৯টি কারখানা বন্ধ করে শ্রমিকেরা রাস্তায় নেমে আসেন।প্রতিবেদনে পুলিশ, প্রশাসন ও মালিকপক্ষের বক্তব্যই যেন বেশি প্রাধান্য পেয়েছে। তবে শ্রমিকপক্ষকেও উপেক্ষা করা হয়নি। যেমন সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তারের সঙ্গে প্রথম আলো কথা বলেছেন। তিনি জানিয়েছেন, শ্রমিকেরা ক্ষুব্ধ। কারণ, সরকার এ বছর মজুরি বোর্ড গঠন করতে দেরি করেছে।২ নভেম্বর সকালে সরকার মজুরি বোর্ড গঠন করে। সম্ভবত শ্রমিকেরা এই মুহূর্তটিরই অপেক্ষায় ছিলেন। তাঁরা মজুরি বোর্ডকে যেন এই বার্তাই দিতে মাঠে নেমেছেন যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা হতে হবে, এর কম নয়। .দাসত্বের দাগ, ঔপনিবেশিক জুলুম ও চা-শ্রমিকদের মুক্তি.ব্যবসায়ী–শ্রমিকদের ভোগান্তি দূর করুন.তার অর্থ, সর্বনিম্ন মজুরি কত হতে পারে, সে বিষয়ে শ্রমিকেরা নিজেদের মধ্যে একটি ঐকমত্যে পৌঁছেছেন এবং সেই অবস্থান থেকেই আন্দোলনে নেমেছেন।আন্দোলনের কৌশল হিসেবে তাঁরা যে প্রথমেই রাস্তা অবরোধে নেমেছেন, তা-ও নয়। খবরে প্রকাশ, অনেক কারখানাতেই শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতরেই বসে ছিলেন।কারখানার মালিকেরা তখন ছুটি ঘোষণা করেন। গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রের বিভিন্ন যন্ত্র যেভাবে খেটে খাওয়া মানুষের বিপক্ষে কাজ করছে, কিংবা সাধারণ মানুষের ভাষায় বললে, যেভাবে ‘ম্যানেজ হয়ে গেছে’, তাতে মজুরি বোর্ডের সভায় যাঁদের প্রবেশাধিকার নেই, তাঁদের জন্য কারখানা বন্ধ করে আন্দোলন শুরু করাই সম্ভবত একমাত্র পথ হিসেবে খোলা ছিল।তার মানে, এবারের আন্দোলনটি একেবারেই অসংগঠিত নয়; বরং তার উল্টো। কিন্তু আন্দোলনটি সংগঠিত হলো কীভাবে?আমরা, যাঁরা সামাজিক আন্দোলন ও সংগঠন নিয়ে গবেষণা করি, তাঁরা জানি, বাংলাদেশের কোনো গার্মেন্টসে কর্মরত শ্রমিক খোলাখুলিভাবে কোনো শ্রমিক সংগঠন বা ইউনিয়নের সদস্য হতে পারেন না।কেউ কোনো ইউনিয়নের সদস্য হলে এবং বিষয়টি জানাজানি হলে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।.শ্রমিক দিবস: আমারও তো রয়েছে দায় পেটের পিঠের.আর কত শ্রমিক পুড়লে–মরলে যথেষ্ট মনে হবে.ফলে শ্রমিকদের মধ্যে যাঁরা শ্রমিক অধিকার নিয়ে সোচ্চার ও সংগঠক, তাঁরা সরাসরি কারখানায় চাকরি না করে শ্রমিক সংগঠন পরিচালনা করেন। তাঁদের সঙ্গে দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংস্থা, গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় কাজ করে।মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিক রাজনৈতিক দলগুলোও বাংলাদেশে দীর্ঘদিন ধরে শ্রমিক সংগঠন করে আসছে।ফলে ‘এই আন্দোলনে বহিরাগতরা ঢুকে পড়েছে’ বলে জনমনে যে আতঙ্ক পুলিশ ও প্রশাসন ছড়াচ্ছে, তা নিয়ে দ্বিমত আছে।পুলিশ-প্রশাসনের এই বক্তব্য কেবল আন্দোলন দমনে রাষ্ট্রের অতিরিক্ত বলপ্রয়োগকেই বৈধতা দিচ্ছে।যেমন টিয়ার গ্যাসের শেল, জলকামান, সাউন্ড গ্রেনেড, লাঠিপেটা, গুলি এবং সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের শহরের জনবহুল এলাকায় মোতায়েন।শ্রমিক আন্দোলনের সঙ্গে দীর্ঘ সময় ধরে শিক্ষার্থী, শিক্ষক, মানবাধিকারকর্মী, মার্ক্সবাদী ও সমাজতন্ত্রীসহ নানা পেশা ও মতাদর্শের দেশি-বিদেশি মানুষ জড়িয়ে আছেন।কিন্তু আন্দোলনটিকে নেতৃত্বহীন, নৈরাজ্যবাদী বা বিশৃঙ্খল বলে চালিয়ে দিলে রাষ্ট্রের বলপ্রয়োগকারীদের সীমা লঙ্ঘন করতে সুবিধা হয়।.বলপ্রয়োগকারী বলতে এখানে আমি শুধু রাষ্ট্রীয় বাহিনীগুলোর কথা বোঝাচ্ছি না। এর মধ্যে রাষ্ট্রীয় বাহিনীর বাইরের বাহিনীও রয়েছে (আগে যেমন ছিল হেলমেট বাহিনী, এবারেরও সরকারি দলের অনেককে লাঠিসোঁটা হাতে দেখা গেছে)।৬ নভেম্বর সকালে তৈরি পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করতে আমি ঢাকার প্রেসক্লাবের সামনের ফুটপাতে উপস্থিত হই।অনুষ্ঠানটিতে আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতারা।গবেষণার সূত্র ধরে ২০১৮ সাল থেকে এই সংগঠনের সঙ্গে আমার পরিচয়। একই জায়গায় সেদিন বিকেলেও ‘আন্দোলনরত শ্রমিক সংগঠনসমূহ’ ব্যানারে একটি সমাবেশ হয়।মূলত ঢাকার মার্ক্সবাদী ও সমাজতান্ত্রিক রাজনৈতিক দলগুলো এর আয়োজন করে। তাদের সঙ্গেও ১৯৯৬ সাল থেকে আমার ঘনিষ্ঠতা রয়েছে।কিন্তু আমি গ্রিন বাংলার অনুষ্ঠানটিতে উপস্থিত হই, কারণ সংগঠনটির নেত্রী ও কর্মী রোজিনা আক্তার সুমি গ্রেপ্তার হয়েছেন।সুমির গল্প আমাদের আবারও দেখায়, কীভাবে শ্রমিকদের কণ্ঠস্বর রুদ্ধ করতে রাষ্ট্রের বলপ্রয়োগকারীরা সীমা লঙ্ঘন করছে।বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যাঁরা পরিচিত, তাঁরা জানেন, বাংলাদেশ রাষ্ট্র অত্যন্ত নিয়মতান্ত্রিকভাবে বলপ্রয়োগের মাধ্যমে সাধারণ নাগরিকদের অধিকার আদায়ের আন্দোলনগুলো দমন করে থাকে।যেমন আন্দোলন চলাকালে নেতৃবৃন্দকে ‘অপহরণ’ করা। যদিও পত্রপত্রিকার ভাষায় এটাকে অপহরণ বলা হয় না।.শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করুন.পোশাকশ্রমিকদের মজুরি আসলে কত হওয়া উচিত.পোশাক খাতের মজুরি বাংলাদেশে কেন সবচেয়ে কম.বলা হয়, ‘সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে।’ কিন্তু প্রায়ই দেখা যায়, আন্দোলনের সঙ্গে সংগঠক বা কর্মী হিসেবে জড়িত ব্যক্তিদের বাড়ি থেকে, বাড়ির আশপাশের চা-নাশতার দোকান থেকে কিংবা সংগঠনের কার্যালয় থেকে ‘অপহরণ’ করা হয়।উপস্থিত লোকজন আন্দাজ করতে পারেন যে ‘অপহরণকারীরা’ রাষ্ট্রীয় বাহিনীর সদস্য। কিন্তু আনুষ্ঠানিকভাবে যাঁরা ‘তুলে নিয়ে যান’, তাঁদের পরিচয় ও অভিযান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয় না।রাষ্ট্রীয় বাহিনীর কাছে যাঁকে ‘তুলে নিয়ে যাওয়া হচ্ছে’, তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, প্রমাণ ও গ্রেপ্তারি পরোয়ানা থাকে না বলেই তারা এভাবে গ্রেপ্তারের কাজটি করে।তা ছাড়া এর মাধ্যমে রাষ্ট্রীয় বাহিনীগুলোর নাগরিকদের কাছে জবাবদিহির যে কাঠামো রয়েছে, সেটিও এড়িয়ে যাওয়া যায়।অনেক সময় এই ‘তুলে নিয়ে যাওয়া’ পরিণত হয় ‘গুম’-এ। এর অর্থ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো রেকর্ড না রেখে আটক ব্যক্তিকে হত্যা করেছে অথবা জীবিত রেখেও কোথাও লুকিয়ে রেখেছে।বাংলাদেশে একজন নাগরিককে তাঁর অধিকার সুরক্ষিত রেখে কীভাবে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ করা হবে, সে বিষয়ে সুস্পষ্ট নীতিমালা রয়েছে।.বাংলাদেশে শ্রমিকেরা কিংবা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামলে প্রতিবারই তাঁদের এই রাষ্ট্রীয় বেআইনি নিয়মের মুখোমুখি হতে হয়। চক্রাকারে এই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। ফলে, ৩১ অক্টোবর রাত আনুমানিক সাতটা-আটটার দিকে যখন রোজিনা আক্তার সুমিকে ‘তুলে’ নিয়ে যাওয়া হয়, তখন তাঁর সহকর্মীরা তাঁকে খুঁজতে গিয়ে প্রশ্ন করেন, ‘তাঁকে কি থানায় নেওয়া হয়েছে?.কিন্তু আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই পুলিশ-প্রশাসন সাধারণত কীভাবে চলে, সেদিকে। আমি এটাকে অনিয়ম বা দুর্নীতি বলব না। আমি বলব, এটাই নিয়ম।বাংলাদেশে শ্রমিকেরা কিংবা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে নামলে প্রতিবারই তাঁদের এই রাষ্ট্রীয় বেআইনি নিয়মের মুখোমুখি হতে হয়। চক্রাকারে এই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে।ফলে, ৩১ অক্টোবর রাত আনুমানিক সাতটা-আটটার দিকে যখন রোজিনা আক্তার সুমিকে ‘তুলে’ নিয়ে যাওয়া হয়, তখন তাঁর সহকর্মীরা তাঁকে খুঁজতে গিয়ে প্রশ্ন করেন, ‘তাঁকে কি থানায় নেওয়া হয়েছে?নাকি ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে? ঢাকার বাইরে নেওয়া হয়েছে? নাকি ঢাকার ভেতরেই তিনি আছেন?’.মে দিবসের ভাবনা: আর্থিক অন্তর্ভুক্তির কথায় শ্রমিক কোথায়?.শ্রমিক অধিকার, আন্দোলন ও শ্রম সংস্কারের প্রস্তাবনার বাস্তবতা.একটি গ্রুপ মেসেজের মাধ্যমে তাঁরা শুধু জানতে পারেন, সুমিকে আরও তিন-চারজনের সঙ্গে উত্তরায় বিজিএমইএর কার্যালয়ের সামনে থেকে ‘তুলে নেওয়া হয়েছে’।দূর থেকে কেউ একজন ঘটনাটি দেখে গ্রুপে মেসেজ দেন। কিন্তু মেসেজ পাঠিয়েই ভয়ে তিনি ফোন বন্ধ করে দেন। ফলে অন্তত ৩১ অক্টোবর সারা রাত এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।কিন্তু সুমির সহকর্মীরা হাল ছাড়েন না। ‘তুলে নিয়ে যাওয়া’ আন্দোলনকর্মীকে খুঁজে বের করার একটি পদ্ধতি হলো মানবাধিকারকর্মী, নারী অধিকারকর্মী ও সাংবাদিকদের সঙ্গে যোগাযোগ করে ‘তুলে নিয়ে যাওয়ার’ খবরটি সবাইকে জানিয়ে দেওয়া।উদ্দেশ্য হলো, রাষ্ট্রীয় বাহিনী যেন স্বীকার করতে বাধ্য হয় যে সুমি তাদের হেফাজতে আছেন। তারা বিষয়টি স্বীকার করলে শুরু করা যায় বিচারিক প্রক্রিয়া, আদালতে তাঁর মুক্তির জন্য আইনি লড়াই।পরদিন সুমির সহকর্মীরা জানতে পারেন, সুমি গাজীপুর ডিবি কার্যালয়ে আছেন এবং তাঁকে ‘অ্যারেস্ট দেখানো হয়েছে’।বাংলাদেশে এর অর্থ হলো, প্রথমে অনানুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা, পরে সেই গ্রেপ্তারকে বৈধতা দেওয়ার জন্য মামলা সাজানো এবং সেই মামলার ভিত্তিতে আন্দোলনকারীকে আদালতে বিচারকের সামনে হাজির করা।.সুমির ক্ষেত্রেও একই নিয়ম অনুসরণ করা হয়। সুমিকে আদালতে হাজির করে পুলিশ এবার আনুষ্ঠানিক জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ড চায়। বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।গ্রিন বাংলার নেতাদের সঙ্গে কথা বলে আমি জানতে পারি, সুমিকে গ্রেপ্তার দেখানো হয়েছে ‘সন্ত্রাসবিরোধী’ একটি মামলায়।বাদী এই অভিযোগ দায়ের করেন ৩ জুলাই, চব্বিশের গণ-অভ্যুত্থানের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে।এ ধরনের আরও অনেক অভিযোগের মতো এই মামলাতেও পুলিশ অভিযুক্ত ব্যক্তিদের একটি তালিকা দিয়েছে।সেই তালিকায় ‘অজ্ঞাতনামা আসামি/আসামিরা’ বলেও উল্লেখ রয়েছে। পুলিশ সুমিকে সেই অজ্ঞাতনামা আসামিদের একজন হিসেবে গ্রেপ্তার দেখিয়েছে।সহকর্মীরা অভিযোগ করেছেন, সুমিকে ডিবি কার্যালয়ে আটকে রেখে মানসিকভাবে নির্যাতন করা হয়।এক ঘণ্টা জেরা করার পর তাঁকে দুই ঘণ্টা অপেক্ষায় বসিয়ে রাখা হতো। রিমান্ড শেষে তাঁর জামিনের আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাঁকে জয়দেবপুর কারাগারে পাঠানো হয়।.শ্রমিক নিরাপত্তা কবে নিশ্চিত হবে.গণ-অভ্যুত্থানে শ্রমিক আকাঙ্ক্ষা: সমাজ ও সংস্কৃতিতে শ্রমিক সুরত.সুমির সহকর্মীরা এখন তাঁর জামিনের চেষ্টা করছেন। যদিও তাঁরা জানেন, নিম্ন আদালতে জামিন পাওয়ার সুযোগ নেই বললেই চলে।হয়তো ছয় মাস সুমিকে কারাগারে থেকেই শুনানির অপেক্ষায় কাটিয়ে দিতে হবে।সুমিকে মারধর করা হয়নি বলে তাঁর সহকর্মীরা আমাকে জানিয়েছেন। কিন্তু চার দিনের রিমান্ডের মধ্যে একবার তাঁকে পেটে ব্যথার উপসর্গ নিয়ে হাসপাতালে নিতে হয়েছিল। কারাগারের চিকিৎসক তাঁকে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ দিয়েছেন।এটাও নিয়ম মেনেই ঘটছে। এ প্রসঙ্গে আমি মনে করতে পারি, বিগত সরকারের আমলে পুলিশের সাজানো মামলা ও জিজ্ঞাসাবাদের নামে নিয়মতান্ত্রিক নির্যাতনের শিকার শ্রমিক নেত্রী মোশরেফা মিশুর কথা।তাঁর সঙ্গেও আমার দীর্ঘদিনের পরিচয়। কারাগারের নোংরা ও ঠান্ডা মেঝেতে শুইয়ে রেখে রাষ্ট্রীয় বাহিনী তাঁর শ্বাসকষ্টের সমস্যা আরও গভীর ও স্থায়ী করেছে।শরীরের প্রতিটি হাড় ও পেশিতে পুলিশি নির্যাতনের এমন প্রভাব পড়েছে যে মিশু কারাগারের বাইরে থাকলেও শরীরের ব্যথায় হাঁটতে পারেন না, ঘুমাতে পারেন না।আমি আরও মনে করতে পারি, ফুলবাড়ীর প্রস্তাবিত উন্মুক্ত কয়লাখনিবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে আমার গবেষণার কথা।সেখানে আমি জেনেছিলাম, বাংলাদেশের জন্মলগ্ন থেকে, বিশেষ করে ১৯৭০-এর দশকের প্রথম কয়েক বছরে, সরকার কীভাবে বামপন্থী, কৃষক, খেতমজুর ও শ্রমিকদের ওপর নির্যাতন চালিয়েছে।তেভাগা আন্দোলন ও নকশালবাড়ী আন্দোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরাও এই নির্যাতনের শিকার হয়েছেন। আর এসব নির্যাতন চালানো হয়েছে রাষ্ট্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে।.আমি আরও মনে করতে পারি, ফুলবাড়ীর প্রস্তাবিত উন্মুক্ত কয়লাখনিবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে আমার গবেষণার কথা।

সেখানে আমি জেনেছিলাম, বাংলাদেশের জন্মলগ্ন থেকে, বিশেষ করে ১৯৭০-এর দশকের প্রথম কয়েক বছরে, সরকার কীভাবে বামপন্থী, কৃষক, খেতমজুর ও শ্রমিকদের ওপর নির্যাতন চালিয়েছে।.জিজ্ঞাসাবাদ, কারাগার ও আদালতের চক্কর কাটতে কাটতে ক্ষয়ে গেছে শত শত কর্মঠ শ্রমিক, কৃষক ও খেতমজুরদের শরীর। জায়গাজমি বিক্রি করে মামলা চালাতে গিয়ে নিঃস্ব হয়েছেন ছোট জোতের কৃষকেরা।এই নিয়ম জারি রাখতে ‘নিষিদ্ধ রাজনৈতিক দলের’ অস্তিত্ব খুবই জরুরি। ফলে আমরা দেখতে পাচ্ছি, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হওয়া উচিত, তা নিয়ে শ্রমিকদের আন্দোলনকে খারিজ করতে পুলিশ-প্রশাসন একটি প্রচারাভিযান চালাচ্ছে।তাদের বক্তব্য, ‘আন্দোলনের ভেতর নিষিদ্ধ দলের সদস্যরা ঢুকে পড়েছে।’ এই তথ্য যাচাই করতে আমি বেশ কয়েকজন শ্রমিক নেতার সঙ্গে কথা বলেছি। ‘তাঁরা কয়েকজন তো আছেই’—সরল স্বীকারোক্তি করেছেন শ্রমিক নেতারা।এটাই স্বাভাবিক কারণ একটি দল নিষিদ্ধ হলেই সামাজ বা সামাজিক সম্পর্কের জাল থেকে নিমেষেই হাওয়া হয়ে যায় না।কিন্তু শ্রমিক আন্দোলনকে খারিজ করতে বা আন্দোলনকারীদের গ্রেপ্তার ও মামলা-মোকদ্দমার ফাঁদে ফেলতে নিষিদ্ধ দলের অজুহাত কাজে লাগানোর এই নীতি বিপজ্জনক।কারণ সুমি এবং তাঁর মতো আর যেসব আন্দোলনকারী আটক হয়েছেন তাদের কী হবে—এই প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ।তাঁরা কি রাষ্ট্রের নানা ধরনের বলপ্রয়োগকারী বাহিনীর গতানুগতিক অতিরিক্ত শোষণ ও নিপীড়ন সহ্য করতে করতে একসময় হারিয়ে যাবেন?নাসরিন সিরাজ নৃবিজ্ঞানী ও চলচ্চিত্রকার ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক।

Source: https://www.prothomalo.com/opinion/column/mmjfia8nw1

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই

১

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন

২

হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র

৩

বৈরুতে সাবেক ইরাকি আইনপ্রণেতার মরদেহ উদ্ধার

৪

চেহারায় এত মিল! বলিউডের এই ৬ তারকার 'হলিউডতুতো' জমজ ভাইবোনদেরকে চেনেন কি

৫

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

৬

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

৭

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল

৮

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

৯

লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন

১০

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান

১১

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

১২

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

১৩

কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি

১৪

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির প্রধান সুবিধাগুলো কী কী

১৫

অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

১৬

৮টি পিস্তল নিয়ে ভিডিও ভাইরাল সেই বুলেট হৃদয় গ্রেপ্তার

১৭

১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

১৮

নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

১৯

এপেক্স ফুটওয়্যারের ‘এগারো এগারো’ প্রচারণা কী, ক্রেতারা কী সুবিধা পান

২০