১২ নভেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্ধারিত ২৫ নভেম্বরের মধ্যে ৫০তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হওয়ার কথা। যদি তা বাস্তবায়িত হয়, তবে বিজ্ঞাপনের তারিখ থেকে এক বছরের মধ্যে একটি বিসিএস পরীক্ষা শেষ করার অনন্য মাইলফলক স্পর্শ করবে কমিশন। তবে ফল প্রকাশের একদম শেষ মুহূর্তে এসে পিএসসি চেয়ারম্যান পদের রদবদল এবং ‘রিপিট ক্যাডার’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে প্রার্থীরা বলছেন, হাতে পাওয়া পর্যাপ্ত সময়ে রিপিট ক্যাডার সমস্যা সমাধান সম্ভব, তাই নির্ধারিত তারিখেই ফল প্রকাশ করা উচিত। পিএসসির দেওয়া ঘোষিত পরিক্রমা অনুযায়ী, ২০২৫ সালের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করা হয়। এই বিসিএসে অংশ নিতে দেশের ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছিলেন।.জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫.৫০তম বিসিএসের পরিক্রমা৫০তম বিসিএসের শুরু থেকেই পিএসসি অভূতপূর্ব গতি বজায় রাখে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর আবেদনের প্রক্রিয়া শেষ করার পর ২০২৬ সালের ৩০ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ১১ দিনের মাথায় ১০ ফেব্রুয়ারি প্রিলিমিনারির ফল প্রকাশ করে কমিশন, যেখানে ১২ হাজার ৩৮৫ জন উত্তীর্ণ হন।পরবর্তী ধাপে ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। খাতা মূল্যায়নের জটিলতা কাটিয়ে মাত্র ৭৭ দিনে, অর্থাৎ ২৩ জুলাই লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হন ৬ হাজার ১৬৫ জন। এরপর ১১ আগস্ট থেকে শুরু হয়ে নির্ধারিত সময়েই শেষ হয় মৌখিক পরীক্ষা।এই বিসিএসের মাধ্যমে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১ হাজার ৭৫৫টি ক্যাডার পদের বিপরীতে সবচেয়ে বেশি নিয়োগ স্বাস্থ্য ক্যাডারে (৬৫০ জন)। এ ছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১১৭ জন, কৃষি ক্যাডারে ১২০ জন এবং শিক্ষা ক্যাডারে সাধারণ কলেজের জন্য ১৩৯ জন প্রভাষক নিয়োগ পাবেন। পাশাপাশি ৩৯৫টি নন-ক্যাডার পদের নিয়োগও এখান থেকে সম্পন্ন হবে। প্রিলিমিনারির নম্বর বণ্টনে পরিবর্তন এবং কম সময়ে প্রতিটি ধাপ শেষ করায় এই বিসিএস প্রার্থীদের আস্থা কুড়িয়েছিল।.৪৪তম বিসিএসে প্রায় ৪০০ জন রিপিট ক্যাডারের ঘটনা ঘটেছিল। তবে এবার ১ নভেম্বর ২০২৬ ৪৫তম বিসিএসের নতুনদের যোগদানের সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে। এর ফলে ঠিক কতটি পদ খালি আছে, সেই নির্দিষ্ট ডেটা এখন সহজেই সংগ্রহ করা সম্ভব।.রিপিট ক্যাডার সংশোধনে পর্যাপ্ত সময় ও পদত্যাগের প্রভাবফলাফল তৈরির চূড়ান্ত মুহূর্তে ব্যক্তিগত কারণ দেখিয়ে পিএসসির চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব নিয়েই তিনি ক্যাডার পদ খালি থাকা রোধে ‘রিপিট ক্যাডার’ বাদ দিয়ে ফল প্রস্তুত করার ওপর জোর দেন।পূর্ববর্তী বিসিএসে উত্তীর্ণ প্রার্থীরা পুনরায় একই ক্যাডারে মনোনীত হয়ে পদ দখল করার কারণে পদগুলো ফাঁকা থেকে যায়, যা সাধারণ প্রার্থীদের জন্য বড় ক্ষতি। ৪৪তম বিসিএসেও প্রায় ৪০০ জন রিপিট ক্যাডার মনোনীত হওয়ার মতো ঘটনা ঘটেছিল। তবে এবার ১ নভেম্বর ৪৫তম বিসিএসের নতুনদের যোগদানের নির্ধারিত সময় ইতিমধ্যে পেরিয়ে গেছে। এর ফলে ঠিক কতটি পদ খালি আছে, সেই নির্দিষ্ট ডেটা এখন সহজেই সংগ্রহ করা সম্ভব। সাধারণ চাকরিপ্রার্থীদের ভাষ্য, ১ নভেম্বরের পর ২৫ নভেম্বর পর্যন্ত পিএসসির হাতে পুরো ২৪ দিন সময় রয়েছে, যা রিপিট ক্যাডার সংশোধন ও তথ্য যাচাইয়ের জন্য যথেষ্ট।.পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি : নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন.ক্যালেন্ডার রক্ষার দাবি প্রার্থীদের, যা বলছে পিএসসিনির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের বিষয়ে একমত ৫০তম বিসিএসে অংশ নেওয়া সাধারণ চাকরিপ্রার্থীরা। তাঁরা চান, কোনো অবস্থাতেই যেন পিএসসির রোডম্যাপ ও নির্ধারিত সময়সীমা লঙ্ঘিত না হয়।নাম প্রকাশ না করার শর্তে ৫০তম বিসিএসে অংশ নেওয়া এক প্রার্থী বলেন, ‘এক বছরে বিসিএস সম্পন্ন করার এই উদ্যোগ পিএসসির একটি বিশাল অর্জন। ৪৫তম বিসিএসের যোগদানের সময় ১ নভেম্বর পার হয়ে গেছে, ফলে কতজন যোগ দিলেন না, সেই ডেটা এখন সহজেই পাওয়া সম্ভব। রিপিট ক্যাডার সংশোধনের জন্য পর্যাপ্ত সময় কমিশন পেয়েছে। তাই ২৫ নভেম্বরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করা উচিত।’.শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন.আরেকজন ক্যাডারপ্রত্যাশী প্রার্থী বলেন, ‘পিএসসি দীর্ঘদিন ধরে যে ক্যালেন্ডার ধরে এগোচ্ছে, তা রক্ষা করা তাদের নিজেদের বিশ্বস্ততার বিষয়। যদি এখন নির্ধারিত তারিখ পার হয়ে যায় বা পিছিয়ে দেওয়া হয়, তবে পুরো ফল প্রকাশের প্রক্রিয়া এবং পিএসসির ধারাবাহিকতা নিয়ে প্রার্থীদের মনে নানা ধরনের সন্দেহ ঘনীভূত হবে।’সার্বিক বিষয়ে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, ‘৫০তম বিসিএসের ফল প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ফল তৈরির কার্যক্রম চলছে। ফল প্রকাশের বিষয়টি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।’চাকরিপ্রার্থীদের প্রত্যাশা, নতুন চেয়ারম্যানের নেতৃত্বে সব প্রযুক্তিগত ও দাপ্তরিক কাজ দ্রুত সমাধান করে ২৫ নভেম্বরের মধ্যেই ৫০তম বিসিএসের ফল প্রকাশিত হবে। পিএসসি ঘোষিত ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ প্রতিশ্রুতির বাস্তবায়ন হবে।

Source: https://www.prothomalo.com/chakri/chakri-news/d05hxow34r

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমতা হারিয়ে দেশ ছেড়ে পালানো শাসকদের শেষ পরিণতি কী হয়েছিল?

১

৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই

২

শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ হয় না কেন

৩

হারিয়ে গেছে জলপথের সেই জীবনচিত্র

৪

বৈরুতে সাবেক ইরাকি আইনপ্রণেতার মরদেহ উদ্ধার

৫

চেহারায় এত মিল! বলিউডের এই ৬ তারকার 'হলিউডতুতো' জমজ ভাইবোনদেরকে চেনেন কি

৬

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ৩১৬

৭

এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রল বোমা হামলার অভিযোগ

৮

ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে যা জানা গেল

৯

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু

১০

লি চ্যাং ডংয়ের সঙ্গে ১৯ বছর পর জিওন

১১

কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান

১২

গাছে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

১৩

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি

১৪

কপ৩১-এর গণ্ডি পেরিয়ে: বাংলাদেশ ও বৈশ্বিক সংহতির রাজনীতি

১৫

এন্ডোস্কোপিক স্পাইন সার্জারির প্রধান সুবিধাগুলো কী কী

১৬

অনেক বাধা পেরিয়ে তাঁরা এখন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী

১৭

৮টি পিস্তল নিয়ে ভিডিও ভাইরাল সেই বুলেট হৃদয় গ্রেপ্তার

১৮

১১ বছরের শিশু ধর্ষণ, নেত্রকোনার আলোচিত মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড

১৯

নান্দনিক জাপানি মর্নিং গ্লোরি

২০