১৩ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, দক্ষিণ ইরানে একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে বাহরাইনে যুক্তরাষ্ট্রের আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা গতকাল বৃহস্পতিবার সরকারি সূত্রের বরাতে জানায়, দেশটির হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিকে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। এর কয়েক ঘণ্টা পর বাহরাইনে মার্কিন রাডার স্থাপনায় হামলার দাবি করে আইআরজিসি।.আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি এই হামলাকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে। একই সঙ্গে শত্রুপক্ষকে আকাশপথে ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা ও হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধ করার আহ্বান জানিয়েছে।বিবৃতিতে বলা হয়, ‘এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির বাহিনী জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।’.আইআরজিসির সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা ফার্সও দাবি করেছে, আইআরজিসির মহাকাশ শাখা ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ‘ধ্বংস করেছে’। তবে এ বিষয়ে ওয়াশিংটন বা মানামা থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে। রাজধানী মানামার নেভাল সাপোর্ট অ্যাকটিভিটি ঘাঁটিতে অবস্থিত এই সদর দপ্তর মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র।.সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধেই ইরানে নতুন হামলা হচ্ছে না, জানালেন ট্রাম্প.গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকে এই সদর দপ্তরেও হামলা হয়েছিল। আল–জাজিরার বিশ্লেষণ করা কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবিতে দেখা গেছে, ঘাঁটির কয়েকটি রাডারে সরাসরি হামলা হয়েছিল। এ ছাড়া সেখানকার বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়।.রুবিও অবরোধের পক্ষে, ভ্যান্স চান সমঝোতা: ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সিদ্ধান্ত কী

Source: https://www.prothomalo.com/world/middle-east/ro8sdclggh

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দজ্জালের ছায়া ও আমেরিকার আয়না

১

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান

২

ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা

৩

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

৪

সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের

৫

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়

৬

রেডাং আইল্যান্ড ভ্রমণ: কুয়ালালামপুর থেকে যেভাবে যাবেন, খরচ কত

৭

লোডশেডিংয়ের যত সুবিধা

৮

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

৯

১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়

১০

বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে

১১

চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

১২

যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি

১৩

আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ

১৪

শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

১৫

আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলা

১৬

জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের

১৭

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

১৮

দশ বছর ধরে নিখোঁজ মোকলেছুর, পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই

১৯

উপকূল দিবস ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

২০