১৩ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫

গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৩২ মিনিট (বাংলাদেশ সময়) থেকে বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে মাইক্রোসফট। ১৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বিভ্রাটের কারণে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ মাইক্রোসফটের ই–মেইল সেবা আউটলুক, ভিডিও সম্মেলন করার সফটওয়্যার মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫ অনলাইনে ব্যবহার করতে পারছে না। ফলে বিভিন্ন প্রতিষ্ঠান বড় ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে।

বাংলাদেশের একাধিক করপোরেট প্রতিষ্ঠানের আউটলুক ই–মেইল ব্যবহারকারীরা সকাল থেকে মাইক্রোসফটের ই–মেইল সেবা আউটলুক ব্যবহার করতে পারছেন না। প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক একটি গবেষণা সংস্থার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত থেকে মাইক্রোসফট আউটলুক ব্যবহার করতে পারছি না। আজ শুক্রবার অফিস বন্ধ হলেও অনলাইনে আমাদের সব কাজ বন্ধ হয়ে গেছে।’

ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণ করা ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্যমতে, বিশ্বব্যাপী বিপর্যয় শুরুর প্রায় ১ ঘণ্টার মধ্যে ৭৪টি দেশে মাইক্রোসফটের বড় ধরনের বিভ্রাট ছড়িয়ে পড়ে। এখনো বিশ্বব্যাপী মাইক্রোসফটের বিভিন্ন সেবা ব্যবহার করা যাচ্ছে না।

মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিভ্রাটের কারণে যুক্তরাষ্ট্রের কিছু প্রতিষ্ঠানের কর্মীরা গতকাল অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যান। অস্ট্রেলিয়ার ব্যবসাপ্রতিষ্ঠান বিলের ইনভয়েস প্রিন্ট করতে পারেনি। কিছু স্কুল আজ অনলাইন ক্লাস পরিচালনা করতে ব্যর্থ হয়। ইউরোপেও এই বিভ্রাট ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মাইক্রোসফট প্রথমে জানায়, সমস্যা সমাধানে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। এর কয়েক ঘণ্টা পর প্রতিষ্ঠানটি জানায়, সমস্যার সমাধান স্থায়ীভাবে করা সম্ভব হয়নি। তবে কোনো সাইবার হামলার কারণে এই বিভ্রাট হয়নি বলে জানিয়েছে মাইক্রোসফট।

মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বিভ্রাটের কারণে বিভিন্ন দেশের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান তাদের গ্রাহকদের স্ক্যাম এবং ফিশিং হামলা সম্পর্কে সতর্কবার্তা পাঠিয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিঙ্গাপুর কার্যালয় সামাজিক মাধ্যমে তাদের গ্রাহকদের জানিয়েছে, সতর্ক থাকুন এবং নিজের সুরক্ষা নিশ্চিত করুন। প্রযুক্তিগত বিভ্রাট স্ক্যামারদের জন্য সুযোগ তৈরি করতে পারে। আইএনজি অস্ট্রেলিয়া জানিয়েছে, স্ক্যামাররা মাইক্রোসফট বা অন্যান্য সিস্টেমের সমস্যা সমাধানের কথা বলে আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। নিশ্চিত না হয়ে কাউকে আপনার যন্ত্রের নিয়ন্ত্রণ দেবেন না। ব্যাংক অব কুইন্সল্যান্ড জানায়, স্ক্যামাররা ব্যক্তিগত তথ্য বা ওয়ান টাইম পাসওয়ার্ড চাইতে পারে। কোনো সন্দেহজনক ফোনকল না ধরার পাশাপাশি অজানা উৎস থেকে আসা লিংকে ক্লিক বা অ্যাটাচমেন্ট ওপেন না করতেও গ্রাহকদের পরামর্শ দিয়েছে তারা।

মাইক্রোসফট জানিয়েছে, প্রকৌশলীরা সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। সমস্যা সমাধানের জন্য ব্যবহারকারীদের ধৈর্য ধারণের অনুরোধ করলেও কখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় জানায়নি প্রতিষ্ঠানটি।

Source: https://www.prothomalo.com/technology/b9kd1168sx

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে গুঁড়িয়ে ওয়ানডে অভিষেকে ৬ উইকেট নেওয়া কে এই বিয়ার্ডম্যান

১

বাংলাদেশে ব্যবহার করা যাচ্ছে না আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫

২

দজ্জালের ছায়া ও আমেরিকার আয়না

৩

বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে ইরান

৪

ক্যানসার রোগীদের জন্য ঢাকায় যেখানে থাকা–খাওয়া ফ্রি, আছে নার্স–অ্যাম্বুলেন্স সেবা

৫

‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে শুরু বন্ধুসভার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

৬

সবজির দাম কমছে, বেড়েছে মোটা চালের

৭

প্রতিরোধে প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়

৮

রেডাং আইল্যান্ড ভ্রমণ: কুয়ালালামপুর থেকে যেভাবে যাবেন, খরচ কত

৯

লোডশেডিংয়ের যত সুবিধা

১০

কেইনের রেকর্ডের রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

১১

১০ জনের চেককে হারিয়ে স্পেনের টানা ১২ জয়

১২

বড় ভাইয়ের পেনাল্টি মিস, ছোট ভাইয়ের জোড়া গোলে ইতালি হারাল ফ্রান্সকে

১৩

চলতি বছর জ্বালানি তেলে বিপিসির লোকসান ২৭ হাজার ৬৬৯ কোটি টাকা

১৪

যৌথ বিনিয়োগে বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করা যায় কি না, প্রগতিকে দেখতে বলেছে সংসদীয় কমিটি

১৫

আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে, সংসদে উত্তাপ

১৬

শাপলা চত্বরে অভিযানের নামে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়: চিফ প্রসিকিউটর

১৭

আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে নুসরাতের মামলা

১৮

জেনসেন হুয়াংকে চাকরি দেওয়ার ইঙ্গিত ইলন মাস্কের

১৯

বাজারে শীতের সবজি, ১০০ টাকায় যা কিনতে পারবেন

২০