১৫ নভেম্বর ২০২৬, ৩:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, ঘুসিতে প্রাণ গেল চা দোকানির

রাজধানীর কল্যাণপুরে সিগারেটের বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এক চা দোকানিকে ঘুসি মারার অভিযোগ উঠেছে এক বিক্রয়কর্মীর বিরুদ্ধে। ঘুসির আঘাতে মাটিতে পড়ে যান চা দোকানি জুয়েল (৩২)। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় অভিযুক্ত সিগারেট কোম্পানির বিক্রয়কর্মী মো. ইব্রাহীম শেখকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জেটিআইয়ের নেভি ও ক্যামেল ব্র্যান্ডের সিগারেটের বিক্রয়কর্মী।.গত শনিবার দুপুর পৌনে তিনটার দিকে কল্যাণপুর নতুন বাজারে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার বাসিন্দা।মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কয়েক হাজার টাকা নিয়ে বিরোধের জেরে অভিযুক্তের ঘুসিতে জুয়েলের মৃত্যু হয়েছে। পরে ইব্রাহীমকে গ্রেপ্তার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিগারেটের বকেয়া টাকা পাওনাকে কেন্দ্র করে জুয়েল ও ইব্রাহীমের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে গড়ায়। এ সময় ইব্রাহীমের ঘুসির আঘাতে মাটিতে পড়ে যান জুয়েল। পরে তিনি অচেতন হয়ে পড়েন।.স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।ঘটনার পর স্থানীয় লোকজন ইব্রাহীমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে তিনি মিরপুর মডেল থানা-পুলিশের হেফাজতে রয়েছেন। জুয়েলের মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/capital/n1eezay0c7

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী-স্ত্রীর ভালোবাসা বৃদ্ধিতে নবীজির ৭ প্রেমময় সুন্নত

১

রাজধানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা গ্রেপ্তার

২

বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধ, ঘুসিতে প্রাণ গেল চা দোকানির

৩

টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে আগুন, ভাঙচুর

৪

১৩২৪ কেজি গরুর মাংস ও ৭০০ লাউ দিয়ে মাষকলাই ডাল, মেজবান খেল ১০ হাজার মানুষ

৫

সকালে আর্জেন্টিনা, বিকেলে ব্রাজিল, রাতে বাংলাদেশ: এ দেশের ফুটবলপ্রেমীদের কী এক হতাশার দিন

৬

চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতার অভিযোগ: সাবেক ছাত্রদল নেতা সজীব গ্রেপ্তার

৭

শেখ হাসিনাকে দণ্ড ভোগ করতে হবে: রুহুল কবির রিজভী

৮

হামজার বাড়ি যেন ‘মিনি স্টেডিয়াম’, উঠানে খেলা দেখছেন গ্রামবাসী

৯

এবার মোদির বিরুদ্ধে ফোনে আড়ি পাতার অভিযোগ আনলেন রাহুল

১০

বাংলাদেশ–পাকিস্তান: একাদশে দুই পরিবর্তন হামজাদের

১১

কংগ্রেসের ভারত সম্মেলনে আসতে দেওয়া হয়নি নরওয়ের সেই সাংবাদিকসহ ১১৫ অতিথিকে

১২

কারখানা বন্ধের হুঁশিয়ারি বিজিএমইএর

১৩

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ ২৪ ঘণ্টায় ৪৭৮ জন গ্রেপ্তার: পুলিশ

১৪

বিস্মৃতির আড়াল থেকে আবির্ভাব

১৫

ঝগড়া মিটিয়ে দেওয়া যুবককে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ

১৬

প্রতিবন্ধীর সুরক্ষা: নথির আড়ালে, নীতির অন্তরালে

১৭

৭ ঘণ্টা বন্ধ থাকার পর চাঁদপুর–শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল শুরু

১৮

খাবারেই সচেতনতা, ডায়াবেটিসে সুস্থতা

১৯

আলভারেজের গোলের উল্টো ফল পেল আর্জেন্টিনা, থামল পাজের জয়রথও

২০