১৬ নভেম্বর ২০২৬, ৫:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

১১ মিনিটের ঝড়ে ইতালিকে উড়িয়ে দিল বেলজিয়াম, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

১১ মিনিট। মাত্র ১১ মিনিটে সব হিসাব ওলটপালট হয়ে গেল ইতালির। এগিয়ে থাকা ম্যাচে পিছিয়ে যেতে হলো এবং পরে হারতেও হলো। ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে এই দুঃস্বপ্নের অভিজ্ঞতা হলো ইতালির। শুরুতে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-১ গোলে হেরেছে তারা। আর এই হারে উয়েফা নেশনস লিগের গ্রুপ এ১ থেকে বাদ পড়েছে ইতালি, কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেলজিয়াম। ওদিকে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। .গত বৃহস্পতিবার ফ্রান্সকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠেছিল ইতালি। কিন্তু ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে সেই আত্মবিশ্বাসের ছিটেফোঁটাও দেখা গেল না। ম্যাচের ১১ মিনিটে ফ্রান্সেসকো পিও এসপোসিতোর গোলে এগিয়ে যায় ইতালি। জাতীয় দলের হয়ে ১৫ ম্যাচে এটি তাঁর দশম গোল।. কিন্তু এরপর শুরু বেলজিয়ামের ঝড়। ১৫ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে সমতাসূচক গোল করেন ম্যাক্সিম ডি কুইপার। ২২ মিনিটে প্রথম আন্তর্জাতিক গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন নাথান এনগয়ে। ব্র্যান্ডন মেখেলের হেড ইতালির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা ঠেকিয়ে দিলেও ফিরতি বলে গোল করতে ভুল করেননি এনগয়ে। .৪৩ ম্যাচ পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের হার, ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়.এরপর জেরেমি ডোকুর পালা। ২৬ মিনিটে একক প্রচেষ্টায় ইতালির কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে ম্যানচেস্টার সিটির সতীর্থ দোন্নারুম্মাকে ফাঁকি দেন এই উইঙ্গার। ব্যবধান তখন ৩-১। মাত্র ১১ মিনিটে বেলজিয়ামের তিন গোল। ইতালির ম্যাচে ফেরার পথ তখন প্রায় বন্ধ।. এরপর ৮০ মিনিটে কেভিন ডি ব্রুইনার পাস থেকে গোল করে বেলজিয়ামের জয় নিশ্চিত করেন দিয়েগো মোরেইরা। শেষ দিকে পেনাল্টি পেয়েছিল ইতালি। কিন্তু এসপোসিতোর নেওয়া স্পট কিক ঠেকিয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার সেন লামেনস। .অন্য ম্যাচে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। বোর্দোয় ম্যাচের ৪৯ মিনিটে এমিরহান তোপচুর আত্মঘাতী গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এলি জুনিয়র ক্রুপি। যোগ করা সময়ের প্রথম মিনিটে আবদুলকেরিম বারদাকজির গোলে ব্যবধান কমায় তুরস্ক। তবে তাতে ফ্রান্সের জয় আটকায়নি।ছয় ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ফ্রান্স। ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় বেলজিয়াম। ১০ পয়েন্ট পাওয়া ইতালির অভিযান শেষ হয়েছে হতাশায়।

Source: https://www.prothomalo.com/sports/football/kiv04r9vok

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

১

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

২

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৩

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৪

মিরপুরে বাসে আগুন, আটক ২

৫

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৬

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৭

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৮

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

৯

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১০

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১১

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১২

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৩

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৪

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৫

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৭

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

১৯

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

২০