১৬ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

তৈরি পোশাকশ্রমিকদের মজুরি পুনঃনির্ধারণে গঠিত নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা হওয়ার কথা ছিল আজ সোমবার বেলা ১১টায়। কিন্তু সভা শুরু হওয়ার মাত্র ২–৩ ঘণ্টা আগে হঠাৎ করে এই সভা স্থগিত করা হয়। আজকের সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। মালিকেরা প্রস্তাব জমা দিলে এরপর মজুরি পুনঃনির্ধারণের মূল আলোচনা শুরু হতো। মালিকপক্ষের প্রস্তাব জমার আগে সভাটি স্থগিতের কারণ হিসেবে মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ‘তৃতীয় সভাটি অনিবার্যকারণবশত আদিষ্ট হয়ে স্থগিত করা হলো।’ কার আদেশে সভাটি স্থগিত করা হলো জানতে চেয়ে মোবাইলে রাইসা আফরোজের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন শুরু করেছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।.আজকের তৃতীয় সভাটি স্থগিত করতে মালিকপক্ষ কোন অনুরোধ করেছে কি না জানতে চাইলে মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মজুরি বোর্ড সরকারি প্রতিষ্ঠান। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকের সভায় মজুরি প্রস্তাব দেওয়ার জন্য আমরা শতভাগ প্রস্তুত ছিলাম। আমরা মজুরি বোর্ডের কার্যক্রম দ্রুত শেষ করতে আগ্রহী। আমাদের আগ্রহের কমতি নেই।’বৈঠক স্থগিত হওয়ার খবর কখন জানতে পেরেছেন এমন প্রশ্নের উত্তরে মালিকপক্ষের প্রতিনিধি বলেন, ‘মজুরি বোর্ডের সদস্যদের একটি হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে। সেখানে সোয়া নয়টার দিকে সভা স্থগিতের বার্তাটি দেওয়া হয়। তখন জানতে পেরেছি।’ কেন স্থগিত হলো—এ বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ডের স্থায়ী শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। সে কারণে সভা স্থগিত হয়েছে শুনেছি। এর বাইরে আর কোনো কারণ আছে কি না, তা আমার জানা নেই।অবশ্য আনোয়ার হোসাইন অসুস্থ হওয়া ছাড়া সভা স্থগিতের আরও দুটি কারণ রয়েছে বলে সকালে প্রথম আলোকে জানান মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার। তিনি জানান, আজ সকাল আটটার দিকে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী তাঁকে ফোনে সভা স্থগিতের বিষয়টি অবহিত করেন। আনোয়ার হোসাইনের অসুস্থতা ছাড়াও চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রম অসন্তোষের কারণে সভাটি স্থগিত করা হয়েছে বলে চেয়ারম্যান জানান।.সভা স্থগিতের পেছনের ঘটনাএদিকে পোশাকশিল্প মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, মালিকপক্ষ গত সপ্তাহেই তাদের মজুরি প্রস্তাব চূড়ান্ত করেছে। বিকল্প প্রস্তাবও তৈরি করেছে তারা। গত বুধবার বিজিএমইএর সাবেক কয়েকজন সভাপতির সঙ্গে বৈঠক করে মজুরি প্রস্তাবের বিষয়টি অবহিত করেন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান। পরে গত শনিবার যৌথ সভায় বিজিএমইএ ও বিকেএমইএর নেতারা সাধারণ মালিকদের কাছ থেকে ন্যূনতম মজুরি হার নিয়ে মতামত নেন।বিজিএমইএর একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, শেষ পর্যন্ত বিজিএমইএ তথা মালিকপক্ষ যে মজুরি প্রস্তাব করতে যাচ্ছে তা ১৫ হাজার টাকার আশপাশে থাকবে। পরে দর–কষাকষিতে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে। সে জন্য বিকল্প প্রস্তাবও তারা তৈরি করে রেখেছে।.বিজিএমইএর একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায়, গত শনিবার মতবিনিময় সভার পর কয়েকজন শিল্পমালিক অনানুষ্ঠানিক বৈঠকে বিজিএমইএর সভাপতিকে বলেছেন পরিস্থিতির উন্নতি না হলে যেন মজুরি প্রস্তাব জমা দেওয়া না হয়। কারণ তাঁদের শঙ্কা, মালিকেরা মজুরি প্রস্তাব দিলে সেটিকে কেন্দ্র করে আবারও নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হতে পারে। তখন পরিস্থিতি সামলানো কঠিন হবে। এ জন্য বৈঠকে অংশ নেওয়া শিল্পমালিকেরা প্রয়োজনে সরকারের ওপর মহলের সঙ্গে এ নিয়ে কথা বলতে বিজিএমইএ সভাপতিকে অনুরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার পর মজুরি প্রস্তাব জমা দেওয়ার পরামর্শ দেন তাঁরা। তবে বিজিএমইএর সভাপতি তৃতীয় সভায় মজুরি প্রস্তাব দেওয়ার বিষয়ে তাঁর অবস্থানের কথা জানান।শিল্পমালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লগি–বইঠা, লাঠিসোঁটা ও দেশি অস্ত্রসহ বিক্ষোভের কারণে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল রোববার একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, মালিকেরা মজুরি প্রস্তাব দিলে তাতে পরিস্থিতি আরও নাজুক হতে পারে। তখন সেটি নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে। ওই গোয়েন্দা প্রতিবেদনের পর গতকাল রাত নয়টার দিকে সরকারের ওপর মহলে মজুরি বোর্ডের আজকের সভাটি স্থগিতের সিদ্ধান্ত হয়। তবে সেটি গোপন রাখা হয়। পরে আজ সকালে মজুরি বোর্ডের পক্ষ থেকে সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।.এদিকে ৩০ হাজার টাকা ন্যুনতম মজুরির দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে আজ সকালে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন আন্দোলনরত শ্রমিকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে। এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে যান। শ্রমিক অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া আজকের জন্য আরও দুটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।জানতে চাইলে বিজিএমইএর সাবেক পরিচালক শোভন ইসলাম প্রথম আলোকে বলেন, পোশাকশিল্পের মজুরি বোর্ডের তৃতীয় সভা স্থগিত করা সরকারের অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত। শিল্পাঞ্চলে আগে থেকেই উত্তেজনা চলছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাইরের গোষ্ঠীর উসকানির অভিযোগ তুলেছেন। এমন পরিস্থিতিতে আজ মালিকপক্ষের মজুরি প্রস্তাব ঘোষণা করা হলে শ্রমিকদের ক্ষোভকে রাজনৈতিক স্বার্থে কাজে লাগানোর আরেকটি সুযোগ তৈরি হতো। তিনি আরও বলেন, মজুরি বোর্ডের উচিত দ্রুত আবার বৈঠকে বসে অর্থবহ মজুরি বৃদ্ধিতে একমত হওয়া। যা কিনা শ্রমিকদের ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার করবে, কর্মসংস্থান সুরক্ষিত ও রপ্তানির প্রতিযোগিতায় বাংলাদেশকে এগিয়ে রাখবে।.শ্রম বিশেষজ্ঞরা কী বলছেনআজ সকালে মজুরি বোর্ডের সভা স্থগিতের পর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার প্রসঙ্গটি ঊল্লেখ করেন। তবে শ্রম আইন অনুযায়ী, মজুরি বোর্ডের সভায় বোর্ডের চেয়ারম্যান, মালিকদের একজন প্রতিনিধি ও শ্রমিকদের একজন প্রতিনিধি উপস্থিত হলে তাতে সভার কোরাম হওয়ার কথা। ফলে একজন সদস্যদের অনুপস্থিতিতে সভা স্থগিতের প্রয়োজন নেই।জানতে চাইলে সাবেক অন্তবর্তী সরকারের আমলে গঠিত শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী মালিক বা শ্রমিকপক্ষ বা স্থায়ী প্রতিনিধির থাকা না–থাকার সঙ্গে বৈঠক স্থগিতের কোনো সম্পর্ক নেই। মালিকেরা আজকে মজুরি প্রস্তাব দিলে আলোচনা শুরু হতো। তাহলেই শ্রমিকসহ সব পক্ষের কাছে ইতিবাচক বার্তা যেত।অপর এক প্রশ্নের জবাবে সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, মালিকপক্ষের যৌক্তিক প্রস্তাব বর্তমান পরিস্থিতির উন্নতি করতে পারে। মজুরি আলোচনায় বিলম্ব হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ, শ্রমিকেরা অনিশ্চয়তার মধ্যে আছেন। তাঁদের একাংশ বিক্ষোভ করছেন। এমন প্রেক্ষাপটে মজুরি প্রস্তাব দেওয়া কিংবা আলোচনা পেছানো হলে সেটি অসন্তোষে উসকানি দেওয়ার মতো কাজ করতে পারে।

Source: https://www.prothomalo.com/business/industry/o1oucprms7

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

১

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

২

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৩

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৪

মিরপুরে বাসে আগুন, আটক ২

৫

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৬

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

৭

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

৮

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

৯

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১০

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১১

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১২

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৩

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৪

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৫

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৬

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

১৭

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৮

সরকারের ওপর চাপ বজায় রেখে ভবিষ্যতের প্রস্তুতিতে জামায়াত

১৯

যাত্রাবাড়ীতে গভীর রাতে ছুরিকাঘাতে যুবককে হত্যা

২০