১৭ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

জিম্বাবুয়ের উল্লাসই বলে দিচ্ছিল, এই জয় কতটা বিশেষ। শারজায় আজ দ্বিতীয় টেস্টে আফগানিস্তানকে ৫৭ রানে হারিয়ে দুই টেস্টের সিরিজ ১–০ ব্যবধানে জিতে নিয়েছে তারা। ২০০৪ সালের পর দুই বা ততোধিক ম্যাচের টেস্ট সিরিজে এটাই জিম্বাবুয়ের প্রথম জয়। এর আগে ২০০৪ সালে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–০ ব্যবধানে জিতেছিল দলটি। দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও সিরিজ জয়ের স্বাদ পেল জিম্বাবুয়ে।.শেষ উইকেট পড়ার আগপর্যন্ত লড়াই ছাড়েনি আফগানিস্তানও। এক প্রান্তে সেঞ্চুরি তুলে নিয়েছেন অভিষিক্ত নাসির খান। তবে অন্য প্রান্তে একের পর এক উইকেট হারিয়ে জয়ের আশা ফিকে হয়ে যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থেকেও দলকে বাঁচাতে পারেননি নাসির।.সেঞ্চুরির পাশাপাশি বল হাতে ৭ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন নাসির। একই টেস্টে সেঞ্চুরি ও ৭ উইকেট নেওয়ার কীর্তি এর আগে ছিল মাত্র তিনজনের— জ্যাক গ্রিগরি, ইয়ান বোথাম (দুইবার) ও রবিনচন্দ্রন অশ্বিন। টেস্ট অভিষেকেই এমন কীর্তি গড়েছেন আফগান এই ক্রিকেটার। তবে তাঁর ব্যক্তিগত ইতিহাস গড়ার দিনটি শেষ হয়েছে দলের পরাজয়ে।.সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা.শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৩৯ রান করে জিম্বাবুয়ে। সেঞ্চুরি করেন ব্রেন্ডন টেলর। আফগানিস্তানের প্রথম ইনিংস থামে ২১৭ রানে। একপর্যায়ে ১৫৯ রানে ৬ উইকেট হারানো দলটির হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন আফসার জাজাই। জিম্বাবুয়ের হয়ে ভিনসেন্ট মাসেকেসা ৫৪ রানে ৪ উইকেট এবং ব্লেসিং মুজারাবানি ৩৮ রানে ৩ উইকেট নেন। প্রথম ইনিংসে ১২২ রানের লিড পায় জিম্বাবুয়ে।.সেই লিড নিয়ে মাঠে নেমে দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুতে চাপে পড়ে সফরকারীরা। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ১৬৯ রানে ৭ উইকেট। টেলর আবারও দলের হাল ধরে করেন ৯০ বলে ৫০ রান। নবম উইকেটে মুজারাবানি ও গ্রায়েম ক্রেমার যোগ করেন গুরুত্বপূর্ণ ৯০ রান। মুজারাবানি ৯৩ বলে ৫৯ এবং ক্রেমার অপরাজিত থাকেন ১২৫ বলে ৫০ রানে। ৯ উইকেটে ২৯৫ রান তুলে ইনিংস ঘোষণা করে জিম্বাবুয়ে। আফগানিস্তানের লক্ষ্য দাঁড়ায় ৪১৮ রান।জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আফগানিস্তান। একপর্যায়ে ১০৬ রানে ৫ উইকেট পড়ে যায় তাদের। তবে এরপর আফসার জাজাই ও ইকরাম আলিখিল প্রতিরোধ গড়েন। পঞ্চম দিন শুরু হয় ১৪৩ রানে ৫ উইকেট নিয়ে। জাজাই ২০২ বলে ৮৭ রান করে মুজারাবানির বলে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে তাঁর দীর্ঘ লড়াই।নবম উইকেটে নাসির খান ও মোহাম্মদ সেলিম সাফি যোগ করেন ৫৯ রান। সেলিম সাফি ২২ রান করে আউট হলেও অপর প্রান্তে অবিচল ছিলেন নাসির। একদিকে উইকেট পড়েছে, অন্যদিকে তিনি এগিয়েছেন সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত ১০১ রানে অপরাজিত থাকেন। কিন্তু তাঁর লড়াই আফগানিস্তানকে জয়ের বন্দরে নিতে পারেনি। ১৩০.৩ ওভারে ৩৬০ রানে অলআউট হয় স্বাগতিকেরা।

Source: https://www.prothomalo.com/sports/cricket/l198m0h35r

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোর ৭ নম্বর জার্সি পেয়েই বাজিমাত, পর্তুগালের নতুন নায়ক ফর্বস

১

পতিত ফ্যাসিস্ট শক্তির অরাজকতা জনগণ মেনে নেবে না: জোনায়েদ সাকি

২

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে ফরাসি অপেরা

৩

রূপনগরে হাত বাঁধা অবস্থায় তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

৪

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপির এমপির বাড়িতে আগুন

৫

‘১৫-২০ জন প্রবাসী এনে জাতীয় দল গড়া একমাত্র সমাধান নয়’

৬

প্রতিটি ফুটেজ ও ছবি দেখে সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

৮

দুই সেশন বৃষ্টিতে ভেসে যাওয়ার আগে বাংলাদেশের স্বস্তি

৯

২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের

১০

যৌনতা আর ভূত! বলিউড সিনেমার দুনিয়া অন্য ভুবন

১১

খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতার প্রতিষ্ঠানে ভাঙচুর, দুই নেতা আটক

১২

মোটরসাইকেলে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন দুই ইউপি সদস্য, ট্রাকচাপায় গেল প্রাণ

১৩

শাহরুখের ছবি ফিরিয়ে দিয়েছিলেন, ক্রিকেটারকে বিয়ে করে সিনেমা ছাড়েন ফারহিন

১৪

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বাস্তব বাজেটের ধারণা

১৫

ভেপে–চকলেটে, কুশ–কেটামিনের মতো নতুন মাদক, কেনাবেচাও আলাদা

১৬

পর্তুগালের হারে খুশি রোনালদোর মা: কোচ বললেন, ‘মা তো মা-ই’

১৭

এক ছেলের জানাজার সময় এল আরেক ছেলের মৃত্যুর খবর

১৮

ব্যাংকের ৯০৩ পদের চাকরির পরীক্ষার সূচি প্রকাশ, পরীক্ষা শুরু সাড়ে ৯টায়

১৯

মাদক সাম্রাজ্য গড়ে গায়ার্দো হয়ে উঠেছিলেন মেক্সিকোর ‘বসদের বস’

২০