১৯ নভেম্বর ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

দেশের বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নাশকতামূলক কর্মকাণ্ডের মধ্যে চট্টগ্রাম নগরীতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়া হয়েছে।বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরের পাঁচলাইশ এলাকার বাড়িটিতে আগুন দেওয়া হয়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোজাম্মেল হক রাতে প্রথম আলোকে বলেন, বাড়িটির নিচতলার পরিত্যক্ত কক্ষে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে।বাড়িটির আশপাশের এলাকায় পুলিশের নিয়মিত টহল ছিল জানিয়ে ওসি মোজাম্মেল বলেন, হঠাৎ বাসার নিচে পরিত্যক্ত কক্ষে আগুন দেখতে পেয়ে পুলিশ সদস্যরা এগিয়ে আসেন। পরে তাঁরা আগুন নিভিয়ে ফেলেন। ঘটনায় কে বা কারা জড়িত তা তদন্ত করছে পুলিশ।.এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ভবনটির নিচতলায় কেউ থাকে না। এটি পরিত্যক্ত হিসেবে রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলায় অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাইয়ের পরিবার থাকে।ঘটনার পর থেকে ওই বাড়ির আশপাশে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।কয়েক দিন আগে চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের মূল পৈতৃক বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে। তাঁর বাবা ছিলেন ব্যবসায়ী। সেই সূত্রে চট্টগ্রাম শহরের পাঁচলাইশে এই বাড়ি করেন তিনি। অধ্যাপক ইউনূসের শৈশব–কৈশোর কেটেছে এই বাড়িতে।.এ ছাড়া সম্প্রতি দেশের আরও বেশ কয়েকটি জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। গত সোমবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ব্রিফিংয়ে এই প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন একজন সাংবাদিক। জবাবে জাতিসংঘের মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক বলেন, সহিংসতার সব কটি কর্মকাণ্ডই বাংলাদেশের জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা উচিত। তিনি আরও বলেন, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকার আছে। তবে সেই বিক্ষোভ অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে।.বিক্ষোভের অধিকার আছে, তবে অবশ্যই শান্তিপূর্ণ হতে হবে: জাতিসংঘ

Source: https://www.prothomalo.com/bangladesh/x9ip5qhj5b

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইট পিঙ্ক থেকে শকিং পিঙ্ক—মিস ইউনিভার্সে মাহির ৮টি গোলাপি লুক

১

আকাশচুম্বী ভবনে মানুষের ভয় কাটানোর উপায় কী

২

সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে মো. নুরুল আফছার

৩

আল্লাহকে কোন কোন নামে ডাকা নিষেধ

৪

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ

৫

নাশকতাকারীদের ‘টার্গেট’ এখন রাষ্ট্রীয় স্থাপনা

৬

চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

৭

গায়ে ৮ গুলি নিয়ে ঘুরছিল হাতিটি, খুঁজে বের করে দেওয়া হচ্ছে চিকিৎসা

৮

গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গাসহ কিছু এলাকাকে দেশের ভূখণ্ড মনে হচ্ছে না: গোলাম পরওয়ার

৯

আওয়ামী লীগ সন্ত্রাসী গোষ্ঠী, মাথা তুলে দাঁড়ানোর আগেই বিষদাঁত ভেঙে দেবে জনগণ: প্রধানমন্ত্রী

১০

তৃতীয় অপশক্তি সবকিছু তছনছ করে দিতে চাচ্ছে: সংসদে জামায়াত আমির

১১

রাজু হত্যার বিচার চান রিজভী, কাঁদলেন বাবা

১২

সিম ও ব্যাংকিংয়ে ফেস ভেরিফিকেশন

১৩

ভর্তি পরীক্ষা স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

১৪

বুয়েটের ভর্তি পরীক্ষা পেছাল

১৫

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, বাংলাদেশে কী প্রভাব পড়বে?

১৬

সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা-নেওয়ার আবেদন

১৭

টুঙ্গিপাড়ায় গাছ ফেলে সড়ক অবরোধ, পড়ে আছে পুলিশের পোড়া গাড়ি

১৮

ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর পদে মোহাম্মদ শহীদুল ইসলাম

১৯

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচে গোল না খাওয়ার রেকর্ড এখন মার্তিনেজেরও

২০