২২ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

নিবাসীদের ভাষ্য, বসবাস উপযোগী পরিবেশ না থাকায় অনেকে অন্য স্থানে চলে গেছেন। সেই সঙ্গে দুর্নীতি করে সচ্ছল পরিবারের সদস্যদেরও ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।.ভূমিহীন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য খাসজমিতে পাশাপাশি তিনটি আশ্রয়ণকেন্দ্র গড়ে তোলা হয়েছিল। ২৩০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই করে দিতে নির্মাণ করা হয় ২৩০টি ঘর। নির্মাণের ১০ বছরের মধ্যেই ১৩৯টি ঘর পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়। কাজে না আসায় এসব ঘর নির্মাণে ব্যয় হওয়া দুই কোটি টাকার বেশি সরকারি অর্থের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কাদের শেখের ডাঙ্গী এলাকায় দুর্গম পদ্মা নদীর চরে পাশাপাশি ওই তিনটি আশ্রয়ণকেন্দ্র অবস্থিত। ‘কেউ থাকবে না ভূমিহীন’ স্লোগানে ওই তিনটি প্রকল্পটি করা হয়েছিল।.আশ্রয়ণকেন্দ্রের বর্তমান নিবাসীরা বলছেন, ঘরগুলো বরাদ্দ দেওয়ার সময় সরকারের পক্ষ থেকে তাঁদের বলা হয়েছিল—আদর্শ গ্রামের আদলে ঘরগুলো করা হবে, জমিসহ ঘরের দলিল নিবাসীদের বুঝিয়ে দেওয়া হবে। দুই সারি ঘরের মধ্যে দিয়ে ছয় ফুট প্রস্থ রাস্তা হবে, স্কুল হবে, স্বাস্থ্যকেন্দ্র হবে, সমবায় পদ্ধতিতে মৎস্য চাষের ব্যবস্থা করাসহ গোচারণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে। কিন্তু বাস্তবে তা করা হয়নি।নিবাসীদের ভাষ্য, ঘরগুলোতে বসবাস উপযোগী পরিবেশ না থাকায় অনেকে অন্য স্থানে চলে গেছেন। সেই সঙ্গে দুর্নীতি করে সচ্ছল পরিবারের সদস্যদেরও ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। যাঁরা এখানে বসবাস করতে আসেননি, এমন ৬০টি ঘর শুরু থেকে ফাঁকা পড়ে আছে।.পরিত্যক্ত থাকা ১৩৯টি ঘর নির্মাণে অপচয় দুই কোটি টাকাকাদের শেখের ডাঙ্গী এলাকায় তিনটি আশ্রয়ণকেন্দ্রের মধ্যে প্রথম আশ্রয়ণকেন্দ্রটি নির্মাণ করা হয় ২০১৬–২০১৭ অর্থবছরে। প্রকল্পটির অধীনে মোট ৭০টি ঘর নির্মাণ করা হয়েছে। এসব ঘর নির্মাণে প্রকৃত ব্যয় জানা সম্ভব হয়নি।তবে উপকারভোগীদের ভাষ্য, বারান্দাসহ ২০ ফুট দৈর্ঘ্য, ১২ ফুট প্রস্থ, একটি শৌচাগার ও রান্নাঘর–সংবলতি প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে দেড় থেকে দুই লাখ টাকা। বর্তমানে এই আশ্রয়ণ কেন্দ্রে ৭০টি ঘরের মধ্যে ৩৩টিতে নিবাসীরা আছেন, বাকি ৩৭টি ঘর পরিত্যক্ত কিংবা তালাবদ্ধ অবস্থায় আছে।.এ ধরনের প্রকল্প সরকারি অর্থের অপচয়। যা খুবই দুঃখজনক। যাঁরা ঘরগুলোর বরাদ্দ পেয়েও ব্যবহার করছেন না, তাঁদের বরাদ্দ বাতিল করা দরকার। সেই সঙ্গে বরাদ্দের সময় জমি দলিল করে দেওয়াসহ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে পদক্ষেপ নেওয়া উচিত।শিপ্রা রায়, সভাপতি, সচেতন নাগরিক কমিটির ফরিদপুর শাখা.প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় দেড় লাখ টাকা ধরে ৭০টি ঘর নির্মাণে খরচ হয়েছে ১ কোটি ৫ লাখ টাকা।সদরপুর উপজেলা পরিষদ কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭–১৮ অর্থবছরে ৮ দশমিক ২০ একর জমির ওপর আকোটের চর গুচ্ছগ্রামে ১০০টি ঘর নির্মাণ করা হয়। নির্মাণ ব্যয় ১ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে ১০০টি ঘরের মধ্যে নিবাসী আছেন ৫৮টিতে। বাকি ৪২টি ঘর পরিত্যক্ত অবস্থায় রয়েছে।.২০১৮–১৯ অর্থবছরে ৭ দশমিক ৮৫ একর জমিতে ৬০টি ঘর নির্মাণ করা হয়। নির্মাণ ব্যয় ৯০ লাখ টাকা। তবে বর্তমানে ৬০টি ঘরের মধ্যে ৬০টি ঘরই পরিত্যক্ত অবস্থায় রয়েছে।প্রতিটি ঘর নির্মাণে দেড় লাখ টাকা খরচ ধরে তিনটি আশ্রয়ণ প্রকল্পের ২৩০টি ঘর নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৪৫ লাখ টাকা। ১৩৯টি ঘর পরিত্যক্ত। সে হিসাবে মোট অপচয় ২ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা। যা মোট বরাদ্দের ৬০ দশমিক ৪৩ শতাংশ।সচেতন নাগরিক কমিটির (সনাক) ফরিদপুর শাখার সভাপতি শিপ্রা রায় প্রথম আলোকে বলেন, এ ধরনের প্রকল্প সরকারি অর্থের অপচয়। যা খুবই দুঃখজনক। যাঁরা ঘরগুলোর বরাদ্দ পেয়েও ব্যবহার করছেন না, তাঁদের বরাদ্দ বাতিল করা দরকার। সেই সঙ্গে বরাদ্দের সময় জমি দলিল করে দেওয়াসহ সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা রক্ষা করতে পদক্ষেপ নেওয়া উচিত।.আশ্রয়ণকেন্দ্রের বর্তমান অবস্থাএকটি আশ্রয়ণকেন্দ্রের নিবাসী সুজন কাঠুরিয়া প্রথম আলোকে বলেন, যেসব ঘরে নিবাসীরা থাকেন না, তাঁদের সবার বাড়িঘর ও জমি আছে। তাঁরা রাজনৈতিক বিবেচনায় দুর্নীতির মাধ্যমে ঘরে বরাদ্দ পেয়েছেন। যখন কোনো সুযোগ–সুবিধা দেওয়ার কথা শোনেন, তখন তাঁরা এসে হাজির হন।গত ৫ সেপ্টেম্বর তিনটি আশ্রয়ণকেন্দ্র গিয়ে দেখা যায়, ঘরগুলো ইটের গাঁথুনি দিয়ে করা হলেও মেঝো কাঁচা। বাইরে টিনের বেড়া দেওয়া। দোচালা টিনের ঘরে সিমেন্টের খুঁটি। কোনো ঘরের সঙ্গে রান্নাঘর ও শৌচাগার আছে। আবার কোনো ঘরের সঙ্গে রান্নাঘর ও শৌচাগার নেই। কোনো ঘর পরিত্যক্ত অবস্থায় তালাবদ্ধ। আবার কোনো ঘরের দরজা–জানালা নেই, নোংরা অবস্থায় পড়ে আছে।সেখানে কথা হয় নিবাসী শেখ তারা মিয়ার সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, গরু লালন–পালন করার জন্য একটি গোচারণ ভূমি করে দেওয়ার কথা ছিল। কিন্তু তা করে দেওয়া হয়নি।.৭০টি ঘর নির্মাণ প্রকল্পের আশ্রয়ণকেন্দ্র বসবাস করেন কাকলী আক্তার। তিন বলেন, আশ্রয়ণকেন্দ্রের পাশাপাশি কোনো বিদ্যালয় না থাকায় বাচ্চাদের পড়াশোনা করাতে অসুবিধা হচ্ছে। অসুস্থ হলে নদী পার হয়ে উপজেলা সদরে যেতে হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয়।.একটি আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘর বসবাসের অনুপযুক্ত হয়ে রয়েছে। প্রকল্পের কাজ পরিপূর্ণভাবে শেষ হওয়ার আগেই রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় নিবাসীদের দলিল করে দেওয়ার বিষয়টি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।শরীফ শাওন, ইউএনও, সদরপুর .নিবাসীদের অভিযোগ, পরিত্যক্ত ঘরগুলোতে বসে মাদকের আসর। সন্ধ্যা নামলেই মাদকের জমজমাট ব্যবসা শুরু হয়। সামাজিকভাবে ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তি এসব কর্মকাণ্ডে জড়িত। জায়গাটি দুর্গম হওয়ার পুলিশি টহল খুব একটা দেখা যায় না।আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলো নির্মাণের সময় দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন আকোটের চর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মো. আসলাম ব্যাপারী। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ঘরগুলো নির্মাণকালে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করা হয়নি। ঘরগুলো বরাদ্দ দেওয়া হয়েছে খেয়ালখুশিমতো ও রাজনৈতিক বিবেচনায়।.সদরপুর উপজেলা প্রশাসন জানায়, যেসব ঘরে নিবাসীরা থাকেন না, সেগুলো জরিপ করে শনাক্ত করা হবে। যদি ভূমিহীন কোনো পরিবার সেখানে থাকার ইচ্ছে ব্যক্ত করে, তাহলে তাদের সেই ঘরে পুনর্বাসন করা হবে। পরে তাদের কাগজ ঠিক করে দেওয়া হবে।এ বিষয়ে জানতে চাইলে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন প্রথম আলোকে বলেন, একটি আশ্রয়ণ প্রকল্পের অনেক ঘর বসবাসের অনুপযুক্ত হয়ে রয়েছে। প্রকল্পের কাজ পরিপূর্ণভাবে শেষ হওয়ার আগেই রাজনৈতিক পটপরিবর্তন হওয়ায় নিবাসীদের দলিল করে দেওয়ার বিষয়টি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/2tc055lfoq

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী

১

আমার ওপর তাঁরা হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায়: নাহিদ ইসলাম

২

৩১ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড মুদ্রণ বন্ধের নির্দেশ এনসিটিবির

৩

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

৪

প্রেমিক ম্যাক্সকে বিয়ে করলেন পপতারকা মাইলি সাইরাস

৫

মিস ইউনিভার্সের ক্যাম্পে মিথিলাকে দেখে কেঁদেই ফেললেন মাহি

৬

পোশাকশিল্পের অস্থিরতায় ৩ হাজার কোটি টাকার ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে

৭

টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

৮

গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধ, ক্লাস অনলাইনে, খোলা হলে ডাইনিং

৯

এমপি ও স্থানীয় জনপ্রতিনিধিরা আর ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না

১০

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো জেইউডিও জাতীয় বিতর্ক উৎসব ২০২৬

১১

মির্জা আজমকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

১২

বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা আজও মুখোমুখি, বেড়ার পরিস্থিতি থমথমে

১৩

আবারও ছক্কা মেরে পন্তের সেঞ্চুরি, রেকর্ডে ছাড়িয়ে গেলেন ম্যাককালামকে

১৪

রংপুরে মাদকবিরোধী কমিটির তিন সদস্যকে মারধরের প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ

১৫

ফরিদপুরে আশ্রয়ণকেন্দ্রের ২৩০ ঘরের মধ্যে ১৩৯টি পরিত্যক্ত

১৬

মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাহরাইন জানাল শিল্প স্থাপনায় হামলার কথা

১৭

খিচুড়ি বিলাস: বাঙালির রসনায়, স্মৃতিতে ও আবেগে

১৮

কাকজোছনা

১৯

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন

২০