২৭ নভেম্বর ২০২৬, ৯:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভাঙন

রাত এগারোটার পর শহরটা নিজের কাছে ফিরে যায়। দিনের বেলায় যে শহর মানুষের মুখ ধার করে, রাতে সেসব মুখ খুলে ফুটপাতে রেখে দেয়। তখন ভবনগুলোকে মনে হয় পরিত্যক্ত মুখোশের গুদাম। জানালায় জানালায় জ্বলতে থাকে কিছু অসমাপ্ত জীবন।আরমানের মনে হতো, তারও কয়েকটি মুখ আছে। তবে সেগুলো সে খুলে রাখতে পারে না। সকালে অফিসে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়ালে যে মানুষকে সে দেখে, তার সঙ্গে অফিসে যাওয়া মানুষটির কিছু অমিল থাকে। আয়নার মানুষটির চোখে একধরনের ক্লান্তি, ঠোঁটে অনুচ্চারিত অভিযোগ। অফিসের মানুষটি পরিচ্ছন্ন, পরিমিত, হাসতে জানে, সহকর্মীদের সঙ্গে কথা বলে, মিটিংয়ে যুক্তি দেয়, বসের রসিকতায় হাসে। তার হাসিরও একটা খাস দৈর্ঘ্য আছে। বেশি হাসলে ইজ্জত কমে, কম হাসলে পেশাগত সৌজন্য থাকে না।বাড়িতে আরমান অন্য মানুষ। মায়ের ফোন এলে তার কণ্ঠ নরম হয়ে যায়। ছেলের স্কুলের খবর নিতে গিয়ে তার মধ্যে এক উদ্বিগ্ন পিতা জেগে ওঠে। স্ত্রীর সঙ্গে কথা বলার সময় সে হিসাবি; কখনো বিরক্ত, কখনো জিম্মাদার। আর গভীর রাতে সবাই ঘুমিয়ে গেলে সে এমন এক মানুষের মুখোমুখি হয়, যার কোনো পরিচয়পত্র নেই। সেই মানুষ তাকে তাড়া করে। প্রায়ই সওয়াল করে, ‘তুমি আসলে কে?’ আরমান উত্তর দিতে পারে না।একসময় সে ভেবেছিল, মানুষ বুঝি একটি বাড়ির মতো। বাড়ির অনেকগুলো জানালা, দরজা, আলাদা আলাদা কক্ষ ; কিন্তু বাড়িটি একই। এখন তার মনে হয়, সে আসলে একটি বহুতল ভবন। প্রতিটি তলায় আলাদা বাসিন্দা। কেউ কাউকে চেনে না। মাঝখানে আছে একটি লিফট, সেটিও নষ্ট থাকে প্রায়ই।.সেদিন সন্ধ্যায় অফিস থেকে বেরিয়ে আরমান হাঁটছিল। ঢাকার আসমানে তখন ধোঁয়া আর মেঘের যৌথ সংসার। ফুটপাতের পাশে বাদামওয়ালা, রিকশার ঘণ্টি, বাসের হর্ন, ফ্লাইওভারের নিচে ঘুমিয়ে থাকা বনি আদম। দোকানগুলো একে একে বন্ধ হচ্ছে। শহরের প্রত্যেকেই কোথাও যাচ্ছে। শুধু আরমানের মনে হচ্ছিল, সে কোথাও থেকে বেরিয়ে এসেছে, কিন্তু কোথায় যাবে, তা জানে না।একটি পুরোনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে সে হঠাৎ নিজের নাম শুনতে পেল: ‘আরমান সাহেব!’পেছনে ফিরে দেখল, বিশ্ববিদ্যালয়ের বন্ধু শাওন। অনেক বছর পর দেখা। শাওন এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরল। দুজনের মুখেই পুরোনো দিনের হাসি।‘তুমি তো এখন বেশ প্রতিষ্ঠিত মানুষ। তোমার লেখা পড়ি। টেলিভিশনেও দেখেছি।’আরমান একটু সংকোচের হাসি হাসল, ‘ওসব আর কী! চলো, চা খাই।’.রাতে আরমান স্বপ্ন দেখল। একটি শহর। শহরে তার সাতটি বাড়ি। প্রতিটি বাড়িতে একজন আরমান বাস করে। প্রথম বাড়ির আরমান সফল কর্মকর্তা। দ্বিতীয় বাড়ির আরমান আদর্শ স্বামী। তৃতীয় বাড়ির আরমান স্নেহশীল পিতা। চতুর্থ বাড়ির আরমান কবি। পঞ্চম বাড়ির আরমান শৈশবের কোনো গ্রামে বসে আছে। ষষ্ঠ বাড়ির আরমান নির্জন মসজিদের বারান্দায়। সপ্তম বাড়ির আরমান অন্ধকার ঘরে বসে আঁকছে নিজের চেহারা।.রাস্তার মোড়ের ছোট্ট চায়ের দোকান। দোকানের টিনের চালে মাঝেমধ্যে শুকনো পাতার শব্দ। চায়ের ধোঁয়ার সঙ্গে কথা উড়তে লাগল। পুরোনো বন্ধুদের খবর, বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, হারিয়ে যাওয়া দিন, নিজেদের যাপন, সুখ-দুঃখ, সংসার। একসময় শাওন কথা থামিয়ে আরমানের দিকে তাকাল। কোথাও সে ধাক্কা খেয়েছে। তার চোখে কৌতূহলের চেয়ে বেশি উদ্বেগ।‘তোমার ভেতরে ছিন্নভিন্ন একটা সত্তার কাতর কণ্ঠ শুনতে পাচ্ছি। তুমি কি সুখী?’প্রশ্নটি খুব সাধারণ। অথচ আরমানের মনে হলো, কেউ যেন তার বুকের তালাবদ্ধ ঘরে ঢিল ছুড়েছে। সে কাপের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলল, ‘চলছে তো জীবন।’শাওন আরেকবার ধাক্কা খেল। বলল, ‘এই নির্লিপ্ত উত্তরটাই বিপজ্জনক।’আরমান হালকা হাসল। বলল, ‘তুমি এখনো আগের মতোই আছ। সবকিছুতেই গভীরতা খোঁজো।’শাওন আর কথা বাড়াল না। তাড়া ছিল তার। আরমানের কাঁধে হাত রেখে বিদায় নিল।.আরমান বসে রইল অনেকক্ষণ। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শাওন একবার বলেছিল, মানুষের সবচেয়ে বড় বিপদ হলো, সে নিজের অভিনয়কে একসময় সত্য বলে একিন করতে শুরু করে।রাতে বাড়ি ফিরতে তার দেরি হলো। দরজা খুলতেই স্ত্রীর প্রশ্ন, ‘এত দেরি কেন?’‘বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল।’‘কোন বন্ধু?’‘শাওন।’স্ত্রী একটু ভাবল। তারপর বলল, ‘ও, তোমার সেই কবিতার বন্ধু?’আরমান যেন চমকে উঠল। ‘কবিতা’ শব্দটি তার সংসারে বহুদিন উচ্চারিত হয় না। বলল, ‘হ্যাঁ, সেই শাওন।’খাবার টেবিল প্রস্তুত ছিল। টেবিলের দিকে যেতে যেতে স্ত্রী বলল, ‘খেয়ে নাও। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে।’একসময় আরমান কবিতা লিখত। খাতায় লিখত অভিব্যক্তি। এখন তার লেখা হয় প্রতিবেদন, প্রস্তাবনা, প্রকল্পের সারসংক্ষেপ। কবিতার খাতাগুলো কোথায় আছে, তার মনে নেই।রাতে ঘুমানোর আগে সে পুরোনো আলমারি খুলল। কয়েকটি ফাইল, ব্যাংকের কাগজ, মেয়াদোত্তীর্ণ ওষুধের পাতা, একটি ভাঙা ঘড়ি। নিচের তাকে একটি নীল মলাটের খাতা। খাতাটি খুলতেই তার হাত কেঁপে উঠল। কোনো এক সন্ধ্যায় সে লিখেছিল:‘আমি একদিন নিজের কাছে ফিরে যাব। তখন আমাকে চিনতে না পারলেও ক্ষতি নেই।’আরমান নিজের অচেনা টুকরোগুলোকে গুনতে থাকল। জোড়া লাগাতে চাইল। পারল না। নির্ঘুম রাত কাটল। নিজেকে সে ব্যাখ্যা করতেও পারছে না। পরের কয়েক দিন সে অদ্ভুত এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেল।.রাস্তার মোড়ের ছোট্ট চায়ের দোকান। দোকানের টিনের চালে মাঝেমধ্যে শুকনো পাতার শব্দ। চায়ের ধোঁয়ারৃ সঙ্গে কথা উড়তে লাগল। পুরোনো বন্ধুদের খবর, বিশ্ববিদ্যালয়ের স্মৃতি, হারিয়ে যাওয়া দিন, নিজেদের যাপন, সুখ-দুঃখ, সংসার। একসময় শাওন কথা থামিয়ে আরমানের দিকে তাকাল। কোথাও সে ধাক্কা খেয়েছে। তার চোখে কৌতূহলের চেয়ে বেশি উদ্বেগ।.অফিসে বসে কাজ করার সময় তার মনে হতো, তার শরীরটি সেখানে আছে, কিন্তু ভেতরের কেউ একজন জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। মিটিংয়ে সে নিজের কণ্ঠস্বর শুনতে পেত, কিন্তু মনে হতো, কথাগুলো সে বলছে না। অফিসের নিয়ম তার মুখ দিয়ে কথা বলছে।রাতে আরমান স্বপ্ন দেখল। একটি শহর। শহরে তার সাতটি বাড়ি। প্রতিটি বাড়িতে একজন আরমান বাস করে। প্রথম বাড়ির আরমান সফল কর্মকর্তা। দ্বিতীয় বাড়ির আরমান আদর্শ স্বামী। তৃতীয় বাড়ির আরমান স্নেহশীল পিতা। চতুর্থ বাড়ির আরমান কবি। পঞ্চম বাড়ির আরমান শৈশবের কোনো গ্রামে বসে আছে। ষষ্ঠ বাড়ির আরমান নির্জন মসজিদের বারান্দায়। সপ্তম বাড়ির আরমান অন্ধকার ঘরে বসে আঁকছে নিজের চেহারা।সে এক বাড়ি থেকে আরেক বাড়িতে গেল। সবাই তাকে চিনল। কিন্তু কেউ তার সঙ্গে কথা বলতে চাইল না। শেষ বাড়ির মানুষটি মুখ তুলে বলল, ‘এত দিনে এলে?’‘তুমি কে?’‘তুমি যখন অন্যদের হতে ব্যস্ত ছিলে, তখনো আমি তোমাকেই খুঁজছিলাম।’‘তুমি কী চাও?’লোকটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ‘আমার জিন্দেগি ফেরত চাই।’ঘুম ভেঙে গেল। জানালার বাইরে ভোর। পাশের ভবনের ছাদে বসে আছে কাক। দূর থেকে আজানের শব্দ ভেসে আসছে। আরমান উঠে পানি খেল। তারপর দাঁড়াল আয়নার সামনে। মুখটি অপরিচিত লাগল না, কিন্তু পরিচিতও মনে হলো না।অফিসে গিয়ে কম্পিউটার খুলতেই বসের ই-মেইল। একটি নতুন প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে আরমানকে। বড় কাজ। পদোন্নতির সম্ভাবনাও আছে। সহকর্মীরা অভিনন্দন জানাল। আরমান ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কাজে মন দিল।.সন্ধ্যায় বাড়িতে ফিরলে ছেলেটি দৌড়ে এসে কাগজ এগিয়ে দিল। একজন মানুষের ছবি। মাথা, চোখ, নাক, মুখ সবই আছে। কিন্তু শরীরের মাঝখানে অনেকগুলো দরজা আঁকা। প্রতিটি দরজার ভেতরে আলাদা মুখ। কোনো মুখ হাসছে, কোনো মুখ কাঁদছে, কোনো মুখ চোখ বন্ধ করে আছে। একটি মুখের কোনো চোখ নেই।.দুপুরে ছেলের ফোন এল। ‘বাবা, তুমি আজ তাড়াতাড়ি আসবে?’‘কেন?’‘তোমাকে একটা ছবি দেখাব।’‘কিসের ছবি?’‘আমি এঁকেছি। তোমার ছবি।’আরমান একটু হাসল। ‘আচ্ছা, দেখব।’ফোন রাখার পর তার মনে হলো, ছেলেটি হয়তো এমন এক বাবার ছবি এঁকেছে, যাকে সে নিজেও চেনে না।সন্ধ্যায় বাড়িতে ফিরলে ছেলেটি দৌড়ে এসে কাগজ এগিয়ে দিল। একজন মানুষের ছবি। মাথা, চোখ, নাক, মুখ সবই আছে। কিন্তু শরীরের মাঝখানে অনেকগুলো দরজা আঁকা। প্রতিটি দরজার ভেতরে আলাদা মুখ। কোনো মুখ হাসছে, কোনো মুখ কাঁদছে, কোনো মুখ চোখ বন্ধ করে আছে। একটি মুখের কোনো চোখ নেই।আরমান ছবিটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, ‘এটা কে?’ছেলে বলল, ‘তুমি।’‘আমার এতগুলো মুখ কেন?’ছেলেটি একটু ভেবে বলল, ‘তুমি তো সবার সঙ্গে আলাদা কিসিমে থাকো। আমার সঙ্গে এক রকম, মায়ের সঙ্গে আরেক রকম। ফোনে কথা বলার সময় আরেক রকম। তাই ভাবলাম, তোমার ভেতরে অনেক মানুষ থাকে।’আরমান ছবিটির দিকে তাকিয়ে রইল। বলল, ‘তুমি কোন মানুষটাকে বেশি পছন্দ করো?’ছেলেটি এবার একটুও না ভেবে বলল, ‘রাতে আমার ঘুম না এলে যে পাশে বসে থাকে।’.আরমানের বুকের ভেতর কোথাও যেন আওয়াজ হচ্ছে। অনেক দিন পর সে ছেলেকে জড়িয়ে ধরল। ছেলেটি একটু অবাক হয়ে তার মুখের দিকে তাকাল। ‘কী হয়েছে, বাবা?’‘কিছু না।’তোমার মন খারাপ?’‘না।’ছেলেটি তার চোখের দিকে তাকিয়ে বলল, ‘তাহলে তুমি কাঁদছ কেন?’আরমান বুঝতে পারল না, কখন তার চোখ ভিজে উঠেছে।ছেলে ঘুমিয়ে যাওয়ার পরেও আরমান ছবিটি নিয়ে বসে রইল। একটি মুখের চোখ নেই। কার মুখ সেটা? আরমানের মনে হলো, মুখটি হয়তো সেই মানুষের, যে এত দিন তার ভেতরে থেকেও পৃথিবীকে দেখতে পায়নি। ছবিটি সে রেখে দিল লেখার টেবিলে।রাতের খাবারের পর স্ত্রী বাসন গোছাচ্ছিল। আরমান দাঁড়িয়ে দেখছে তার গৃহকর্ম। বলল, ‘তোমার সঙ্গে একটু বসব?’স্ত্রী অবাক, ‘কী হয়েছে?’‘কিছু কথা ছিল।’অনেক দিন পরে দুজন পাশাপাশি বসল। বাইরে গাড়ির হর্ন বাজছে। নিশিকুকুরের ঘেউ ঘেউ মিশে যাচ্ছে হাওয়ায়। আরমান বলল, ‘আমাদের কি কখনো মনে হয়, আমরা পাশাপাশি থেকেও কত দূরে চলে গেছি?’স্ত্রীর মুখে ছত্রখান হাসি। বলল, ‘তুমি কি মনে করো, আমি সেটা বুঝি না?’‘তুমি কখনো জানতে চাও না, আমার ওপর দিয়ে কী বয়ে যায়। আমিও তোমাকে জিজ্ঞেস করি না। সংসারের কত কথা হয়, অথচ আমাদের কথা হয় না।’স্ত্রীর মুখে বহুদিনের জমে থাকা ক্লান্তি। সে বলল, ‘তুমি সব সময় ব্যস্ত থাকো। কখনো অফিসে, কখনো লেখালেখিতে, কখনো নিজের চিন্তায়। আমি ভেবেছি, এটাই তোমার জীবন। আমিও আমার মতো করে বেঁচে থাকার ব্যবস্থা করে নিয়েছি।’আরমান কিছু বলতে গিয়ে থেমে গেল। এই পয়লা সে বুঝল, নিজের ভেতরের বিচ্ছিন্নতা এত দিন সে একাই বহন করেছে, অথচ তার পাশে থাকা মানুষটিরও একটি আলাদা নিঃসঙ্গতা আছে। সে স্ত্রীর হাতের দিকে তাকাল। এই হাত কত বছর ধরে সংসার সামলাচ্ছে! অথচ হাতটির নিজস্ব কোনো গল্প সে শেষ কবে শুনেছে, মনে করতে পারল না।রাতে সে আবার নীল খাতাটি খুলল। কলম হাতে অনেকক্ষণ বসে রইল। শেষে লিখল: ‘একজন মানুষ বহু মানুষ হতে পারে। কিন্তু তাদের প্রত্যেকের মধ্যে যদি অন্যজনের জন্য কোনো দরজা না থাকে, তবে একসময় সে নিজেই নিজের শহরে উদ্বাস্তু হয়ে যায়।’

Source: https://www.prothomalo.com/onnoalo/stories/ef2o65cltt

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙন

১

শেখ হাসিনার হত্যার নেশা, রক্তের স্বাদ এখনো যায়নি: রিজভী

২

শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে

৩

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত

৪

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ৬

৫

জরায়ুমুখ ক্যানসার ঠেকাবে এইচপিভি টিকা

৬

জাদুকর এসেছিল!

৭

বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী

৮

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

৯

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

১০

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক

১১

রাতে বাড্ডার মেরুলে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

১২

তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর

১৩

দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়

১৪

৩০ নভেম্বর শেষ সহস্রাধিক সরকারি চাকরির আবেদন, সার্ভার জটিলতা এড়াতে করুন আবেদন

১৫

মানবজাতির প্রাচীন গুহাচিত্রগুলো মুছে যাচ্ছে, কারণ জানালেন প্রত্নতাত্ত্বিকেরা

১৬

অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

১৭

কেয়ামতের বিভীষিকাময় দিনের ৫ সাক্ষী

১৮

অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

১৯

গোপালগঞ্জে বেশির ভাগ মোবাইল ব্যাংকিং বন্ধ

২০