বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী—উভয়ের মোবাইল ফোন নিয়ে প্রবেশ ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ১৮ নভেম্বর জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানিয়েছেন (‘শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ, বললেন শিক্ষামন্ত্রী’, অনলাইন প্রথম আলো, ১৮ নভেম্বর ২০২৬)। তিনি আরও জানিয়েছেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ইতিমধ্যে এ বিষয়ে আদেশ জারি করেছে। সিদ্ধান্তটি গুরুত্বপূর্ণ। কারণ, আমরা যখন স্কুলে প্রযুক্তি, রোবোটিকস ও কৃত্রিম বুদ্ধিমত্তা শেখানোর উদ্যোগ নিচ্ছি, তখন শ্রেণিকক্ষ থেকে মোবাইল ফোন সরিয়ে দেওয়ার প্রয়োজন হচ্ছে কেন?প্রশ্নটির উত্তর খুঁজতে আমরা সুইডেনের দিকে তাকাতে পারি।একসময় মনে করা হতো, শ্রেণিকক্ষ যত বেশি ডিজিটাল হবে, শিক্ষার মানও তত বাড়বে। শিক্ষার্থীদের হাতে ট্যাবলেট, আইপ্যাড কিংবা ল্যাপটপ তুলে দেওয়াকে শিক্ষার আধুনিকায়নের অন্যতম লক্ষণ হিসেবে দেখা হতো।এমনকি প্রত্যেক শিশুর জন্য ল্যাপটপ শিরোনামে একটি আন্দোলনও গড়ে তোলার চেষ্টা করা হয়েছে।.স্কুলে স্মার্টফোন ব্যবহারের সুস্পষ্ট নীতিমালা কেন করা দরকার.শিক্ষক নিয়োগে কেন ‘শিক্ষা সার্ভিস কমিশন’ গঠন করা দরকার .আর ইউরোপের সুইডেন ছিল এই পরিবর্তনের সামনের সারির অন্যতম দেশ। সুইডেনের অনেক স্কুলে ছাপা বইয়ের জায়গা নিয়েছে ডিজিটাল পাঠ্যবই। হাতে লেখার বদলে কি–বোর্ডে লেখার চর্চাও বেড়ে যায়।কিন্তু এখন সুইডেন সেই নীতি পুনর্বিবেচনা করছে। তারা আবার ছাপা বই, কাগজ-কলম, হাতে লেখা এবং মনোযোগ দিয়ে পড়ার ওপর গুরুত্ব দিচ্ছে।সুইডিশ সরকার ২০২৬ সালে পাঠ্যবই ও শিক্ষাসামগ্রী কেনার জন্য ৫৫ কোটি ৫০ লাখ সুইডিশ ক্রোনার (প্রায় ৭০০ কোটি টাকা) বরাদ্দ করেছে।ছোট শিশুদের ক্ষেত্রে স্ক্রিনের ব্যবহার কমানোর নীতিও গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে স্কুলে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নেওয়া হয়েছে।অবশ্য সুইডেন সব স্কুল থেকে আইপ্যাড বা কম্পিউটার সরিয়ে ফেলেছে, এমন নয়। বরং তারা বুঝতে চাইছে, কোন বয়সে, কোন কাজে এবং কতটুকু প্রযুক্তি ব্যবহার শিক্ষার্থীদের শেখার জন্য সত্যিই উপকারী।এর মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণার খবর।.হাসপাতালের বিছানায় অসুস্থ শিশুর হাতে মোবাইল কেন?.মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে জুয়ার বিস্তার থামানোর কী উপায়.১৭ নভেম্বর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডুকেশন পলিসি রিসার্চ একটি গবেষণার ফলাফল প্রকাশ করেছে।যুক্তরাষ্ট্রের প্রায় ৪ হাজার ৬০০ স্কুলের ৩৩ লাখ শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, যেসব স্কুলে শিক্ষার্থীদের সারা দিন মোবাইল ফোন বিশেষ লক করা পাউচে রাখতে হয়, সেসব স্কুলে গণিত ও পড়ার দক্ষতায় উন্নতি হয়েছে।উন্নতির পরিমাণ যদিও খুব বেশি নয়। বছরে অতিরিক্ত এক থেকে দুই সপ্তাহের পড়াশোনার সমতুল্য।তবে এই সামান্য উন্নতি প্রতিবছর অব্যাহত থাকলে তার সম্মিলিত প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অবশ্য আগের কয়েকটি গবেষণায় ফলাফল এতটা স্পষ্ট ছিল না।বাংলাদেশের সিদ্ধান্তের সঙ্গে একটি পার্থক্য আমরা দেখছি। হার্ভার্ডের গবেষণায় পুরো স্কুল দিবসে মোবাইল ফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধের প্রভাব দেখা হয়েছে।বাংলাদেশে আপাতত নিষেধাজ্ঞাটি শ্রেণিকক্ষকেন্দ্রিক। তবে আমাদের সিদ্ধান্তের একটি ইতিবাচক দিক হলো, এটি শুধু শিক্ষার্থীদের জন্য নয়, শিক্ষকদের জন্যও প্রযোজ্য।কিন্তু শুধু মোবাইল ফোন সরিয়ে দিলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হয়ে যাবে?.মোবাইল মার্কেটিং: জমি বিক্রি বা ছারপোকা ওষুধের বিজ্ঞাপন ঠেকাবে কে .মোবাইল অপারেটরদের প্যাকেজ-বাণিজ্য এবং স্বপ্নের বাড়ি যাওয়া.মাচা-মোবাইল বনাম শিক্ষার দুর্ভিক্ষ.সেপ্টেম্বরে প্রথম আলোতে প্রকাশিত আমার একটি লেখার শিরোনাম ছিল ‘আপনার বাচ্চাকে অঙ্কটার সঙ্গে একটু থাকতে দিন’ (প্রথম আলো, ১২ সেপ্টেম্বর, ২০২৬)। সেখানে বাংলাদেশ ম্যাথ ও সায়েন্স অলিম্পিয়াডের একটি অভিজ্ঞতার কথা লিখেছিলাম।একজন অভিভাবক তাঁর ছেলের গণিতে পারদর্শিতার কথা বলতে গিয়ে জানিয়েছিলেন, ছেলে কোনো অঙ্ক না পারলেই চ্যাটজিপিটি দিয়ে সেটির সমাধান করে ফেলে!আমার প্রশ্ন ছিল, এতে শিশুটির লাভ হচ্ছে কতটা?একটি অঙ্কের উত্তর বের করাই গণিত শেখার একমাত্র উদ্দেশ্য নয়। শিশুটি যখন সমস্যাটি নিয়ে ভাবে, ভুল করে, আবার চেষ্টা করে, নতুন পথ খুঁজে বের করে, তখনই তার শেখার প্রক্রিয়াটি এগিয়ে যায়।এআই যদি শুরুতেই উত্তর বলে দেয়, তাহলে সেই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা থেকে শিশুটি বঞ্চিত হবে।ওই লেখায় একটি গবেষণার কথাও উল্লেখ করেছি। তুরস্কের শিক্ষার্থীদের নিয়ে পরিচালিত গবেষণায় দেখা গেছে, সাধারণ এআই ব্যবহার করে অনুশীলনের সময় ভালো ফল করলেও পরে এআই ছাড়া পরীক্ষায় তাদের ফল খারাপ হয়েছে।.একটি অঙ্কের উত্তর বের করাই গণিত শেখার একমাত্র উদ্দেশ্য নয়। শিশুটি যখন সমস্যাটি নিয়ে ভাবে, ভুল করে, আবার চেষ্টা করে, নতুন পথ খুঁজে বের করে, তখনই তার শেখার প্রক্রিয়াটি এগিয়ে যায়।
এআই যদি শুরুতেই উত্তর বলে দেয়, তাহলে সেই গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা থেকে শিশুটি বঞ্চিত হবে।.অন্যদিকে এমন এআই টিউটর, যেটি সরাসরি উত্তর না দিয়ে ইঙ্গিত ও পাল্টা প্রশ্নের মাধ্যমে শেখায়, তার ক্ষেত্রে একই ধরনের নেতিবাচক প্রভাব দেখা যায়নি।অর্থাৎ সমস্যাটি প্রযুক্তি ব্যবহারে নয়, প্রযুক্তি কীভাবে ব্যবহার করা হচ্ছে, সেখানে।৬ নভেম্বর অনলাইন প্রথম আলোতে আমার আরও একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে, যার শিরোনাম ‘অলিম্পিয়াডে সোনার পদক এবং ৬০ শতাংশের অঙ্ক’।সেখানে বাংলাদেশের শিশুদের মৌলিক শেখার সংকটের কথা বলেছিলাম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের এমআইসিএস ২০২৫ জরিপ অনুযায়ী, ৭ থেকে ১৪ বছর বয়সী শিশুদের ৬০ দশমিক ৮ শতাংশ মৌলিক গাণিতিক দক্ষতা দেখাতে পারে না। প্রায় অর্ধেক শিশু বয়স-উপযোগী সহজ গল্প পড়ে বুঝতে পারে না।একদিকে আমাদের শিশুরা আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে পদক জিতছে, অন্যদিকে অধিকাংশ শিশুর মৌলিক গাণিতিক দক্ষতায় ঘাটতি রয়ে যাচ্ছে। এই বৈপরীত্য আমাদের শিক্ষাব্যবস্থার বড় চ্যালেঞ্জ।সেই লেখায় ১৯ সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা নিয়ে পাঁচ ঘণ্টার একটি নাগরিক সংলাপের কথাও বলেছিলাম।.ডিজিটাল আসক্তি: তরুণ প্রজন্মের হারিয়ে যাওয়া সময়.সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তি যে কারণে জুয়ার মতো ক্ষতিকর.দীর্ঘ আলোচনায় প্রশাসন, প্রকল্প ও অবকাঠামোর নানা প্রসঙ্গ এলেও শিশুর প্রকৃত শেখার সংকট এবং এআইয়ের সম্ভাবনা যথেষ্ট গুরুত্ব পায়নি।এখন সুইডেনের অভিজ্ঞতা, হার্ভার্ডের গবেষণা এবং বাংলাদেশের নতুন সিদ্ধান্ত মিলিয়ে আগের প্রশ্নটিই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।আমরা কি শিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে চাই, নাকি শিক্ষার্থীদের শেখার সক্ষমতা বাড়াতে চাই?আমার মনে হয়, দ্বিতীয়টিই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত।আমরা আগামী দিনে স্কুলে এআই ও রোবোটিকস শেখাব। সেটি প্রয়োজন। কিন্তু গণিতের একটি সমস্যা নিয়ে দীর্ঘ সময় চিন্তা করা, একটি গল্পের বই মনোযোগ দিয়ে পড়া, নিজের হাতে ছবি আঁকা কিংবা খাতায় লিখে কোনো ধারণা ব্যাখ্যা করা—এসবের বিকল্প প্রযুক্তি নয়।বরং প্রযুক্তি এসব দক্ষতা বিকাশের সহায়ক হতে পারে।বাংলাদেশে মোবাইল নিষিদ্ধ করার সিদ্ধান্তটি তাই একটি সুযোগও তৈরি করেছে। আমরা কয়েকটি স্কুলে নিয়মিতভাবে শিক্ষার্থীদের মনোযোগ, পড়ার অভ্যাস, গণিতের দক্ষতা এবং শ্রেণিকক্ষে অংশগ্রহণের পরিবর্তন পরিমাপ করতে পারি।.একই সঙ্গে শিক্ষকদের প্রশিক্ষণ দিতে পারি, যাতে তাঁরা প্রযুক্তি ছাড়াও আকর্ষণীয় ও অংশগ্রহণমূলক শ্রেণিকক্ষ তৈরি করতে পারেন।আর যেখানে প্রযুক্তি প্রয়োজন, সেখানে যেন সেটি শিক্ষার উদ্দেশ্য পূরণে ব্যবহার করা হয়।মনে রাখা দরকার, মোবাইল ফোন সরিয়ে দেওয়ার পরও যদি শ্রেণিকক্ষ একঘেয়ে থাকে, শিশুর প্রশ্ন করার সুযোগ না থাকে, ভুল করার স্বাধীনতা না থাকে, তাহলে শুধু নিষেধাজ্ঞায় খুব বেশি লাভ হবে না।শিশুদের হাত থেকে মোবাইল সরিয়ে দেওয়া তুলনামূলক সহজ। কিন্তু তাদের সামনে এমন সমস্যা, বই ও শেখার অভিজ্ঞতা তুলে দেওয়া, যার সঙ্গে তারা দীর্ঘ সময় থাকতে চাইবে—সেটিই আসল কাজ। আর সেটি অনেক বেশি কঠিনও বটে।প্রযুক্তিকে বাদ দেওয়া নয়, প্রযুক্তির মধ্যেও শিশুর নিজের চিন্তা করার, মনোযোগ দেওয়ার এবং শেখার ক্ষমতা বাঁচিয়ে রাখাই হওয়া উচিত আমাদের শিক্ষানীতির মূল লক্ষ্য।এআইয়ের যুগে সম্ভবত এটাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা।মুনির হাসান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সভাপতি ও প্রথম আলোর পরামর্শক।
Source: https://www.prothomalo.com/opinion/column/pi098unor3
মন্তব্য করুন