দক্ষিণ এশিয়ার মাননিশ্চয়ন ও স্বীকৃতি ব্যবস্থা সাউথ এশিয়ান কোয়ালিটি অ্যাসুরেন্স সিস্টেমের (এসএকিউএস) অ্যাক্রেডিটেশন পেয়েছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) স্কুল অব বিজনেস (ইউএসবি)। প্রতিষ্ঠানটি দাবি করে, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম বিজনেস স্কুল হিসেবে এ স্বীকৃতি পেল তারা।
অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনস ইন সাউথ এশিয়া (অ্যামডিসা) এ স্বীকৃতি দিয়েছে। ১৭ নভেম্বর ২০২৬ থেকে ১৭ নভেম্বর ২০২৯ পর্যন্ত তিন বছরের এ অ্যাক্রেডিটেশনের আওতায় রয়েছে ইউল্যাবের বিবিএ, এমবিএ ও ইএমবিএ প্রোগ্রাম। শিক্ষার গুণগত মান, প্রাতিষ্ঠানিক সুশাসন, পাঠদান, গবেষণা, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা ও ধারাবাহিক উন্নয়নের অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এটি দেওয়া হয়েছে।

Source: https://www.prothomalo.com/education/campus/axc7qvfu9r
মন্তব্য করুন