২৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। মিছিল নিয়ে মহাসড়কে অবস্থানের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের সরিয়ে দেয়। এতে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।.নিজের মৃত্যুর খবর শুনে থানায় এসে বললেন, ‘আমি বেঁচে আছি, সুস্থ আছি’.পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে একদল শ্রমিক মিছিল নিয়ে ভোগড়া বাইপাস এলাকায় যান। একপর্যায়ে তাঁরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।এদিকে শ্রমিক অসন্তোষের আশঙ্কায় গাজীপুর মহানগরীর কোনাবাড়ি, পল্লী বিদ্যুৎসহ আশপাশের কয়েকটি এলাকার কারখানায় আজ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।.শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চালু রাখতে পুলিশ কাজ করছে।মোহাম্মদ আমজাদ হোসাইন, গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার .পরিস্থিতি অস্বাভাবিক হওয়ার আশঙ্কায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে।এ ছাড়া গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও ভবানীপুরসহ বিভিন্ন এলাকার কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বিভিন্ন এলাকায় পুলিশের উপস্থিতিও বেড়েছে।গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক রাখা ও কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চালু রাখতে পুলিশ কাজ করছে।.গাজীপুরে শ্রমিক আন্দোলনে হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১২ জন আহত

Source: https://www.prothomalo.com/bangladesh/district/urq75dpv8d

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

থাপ্পড় ও ভাঙচুরের মামলায় জামিন পেলেন শিশুটির বাবা

১

যুক্তরাজ্যের সঙ্গে ৪৮ ঘণ্টায় ডিজিটাল লেনদেন সম্পন্ন করল প্রাইম ব্যাংক

২

দারকিনা বা ডানকিনে মাছ কোথায় হারাল

৩

ঢাকা উড়ালসড়কের কাজ ৮১% শেষ, শিগগিরই পান্থকুঞ্জ র‍্যাম্প চালুর সম্ভাবনা, কমলাপুর পর্যন্ত জুনে

৪

আফগানিস্তানে ঘরে ঘরে নারীদের ‘গোপন জগৎ’

৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুই কারাবন্দীর মৃত্যু

৬

মিসরে জ্বালানিবাহী ট্যাংকার উল্টে আগুন, প্রাণ গেল ৩১ জনের

৭

ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই দাবি কতটা সত্য

৮

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে সরাল পুলিশ

৯

ব্যাচেলর পয়েন্ট: হাসির আড়ালে কোন সমাজের প্রতিচ্ছবি?

১০

দক্ষিণ আফ্রিকায় কেন এত বাজে হার বাংলাদেশের

১১

চার এয়ারলাইনসের কাছে বেবিচকের পাওনা ৭ হাজার কোটি টাকা, তিনটি বন্ধ

১২

আমার সবুজ পাসপোর্টটাই থাক

১৩

বিশেষায়িত পাঁচ শিশু হাসপাতাল অবশেষে ডিসেম্বরে চালু হচ্ছে

১৪

বেহেশতে কেন তাঁর পায়ের আওয়াজ

১৫

শফিকুর রহমানকে নিয়ে অস্ট্রেলীয় পত্রিকার প্রতিবেদন প্রত্যাহার চায় জামায়াত, পাঠিয়েছে আইনি নোটিশ

১৬

নাটকীয় ম্যাচে ইউনাইটেডের ড্র, আত্মঘাতী গোলে হেরেই গেল বায়ার্ন

১৭

শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা

১৮

‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম

১৯

নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত

২০