ইসলামের ইতিহাসে এমন একজন সৌভাগ্যবান সাহাবি রয়েছেন, বেহেশতে নবীজি যাঁর পদধ্বনি শুনতে পেয়েছিলেন। তিনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন, বিশিষ্ট সাহাবি বেলাল ইবনে রাবাহ (রা.)।একসময় যিনি মক্কার কাফেরদের হাতে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন, সেই বেলালের মর্যাদা এমন উচ্চতায় পৌঁছেছিল যে দুনিয়াতেই রাসুল (সা.) তাঁকে বেহেশতের সুসংবাদ শুনিয়েছিলেন।বেহেশতে কার পায়ের আওয়াজএকদিন ফজরের নামাজের সময় নবীজি বেলালকে জিজ্ঞেস, ‘ইসলাম গ্রহণের পর কোন আমলটির প্রতিদানের ব্যাপারে তুমি সবচেয়ে বেশি আশাবাদী? কারণ, আমি বেহেশতে আমার সামনে তোমার জুতার শব্দ শুনেছি।’উত্তরে বেলাল (রা.) বললেন, ‘আমার তেমন কোনো আমল নেই, তবে যখনই আমি রাত কিংবা দিনের কোনো সময় পূর্ণাঙ্গভাবে অজু করি, সেই অজু দিয়ে আল্লাহর তৌফিক অনুযায়ী নামাজ আদায় করি।’ (সহিহ বুখারি, হাদিস: ১১৪৯)এত বড় মর্যাদার পেছনের আমলটি খুবই সহজ—অজু করার পর সুযোগমতো নফল নামাজ আদায় করা; যাকে ‘তাহিয়্যাতুল উজু’ বলা হয়।.আমাকে বেহেশত দেখানো হয়েছে। সেখানে আমি আবু তালহার স্ত্রী উম্মে সুলাইমকে দেখেছি। এরপর আমার সামনে পদধ্বনির আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম, তিনি বেলাল।সহিহ মুসলিম, হাদিস: ২৪৫৭.সাহাবি খোবাইবের শাহাদত থেকে শিক্ষা.আরেকটি বর্ণনায় বেলালের মর্যাদাঅন্য হাদিসে মহানবী (সা.) বলেন, ‘আমাকে বেহেশত দেখানো হয়েছে। সেখানে আমি আবু তালহার স্ত্রী উম্মে সুলাইমকে দেখেছি। এরপর আমার সামনে পদধ্বনির আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখলাম, তিনি বেলাল।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৪৫৭)দুটি বর্ণনা একত্রে দেখলে বিষয়টি আরও স্পষ্ট হয়। আর মহানবী (সা.) বেলালের নিয়মিত আমল সম্পর্কে জানতে চেয়ে উম্মতের জন্যও একটি গুরুত্বপূর্ণ ইবাদতের পথ দেখিয়েছেন।নফল ইবাদতের গুরুত্বনফল ইবাদতের একটি বিশেষ গুরুত্ব হলো কেয়ামতের দিন ফরজ ইবাদতের কোনো ঘাটতি থাকলে নফল ইবাদতের মাধ্যমে তা পূরণ করা হবে।নবীজি বলেন, কেয়ামতের দিন বান্দার আমলের মধ্যে প্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ফেরেশতাদের আল্লাহ বলবেন—অথচ তিনি সবকিছু ভালোভাবেই জানেন, ‘দেখো, আমার বান্দার (ফরজ) নামাজ পরিপূর্ণ নাকি তাতে কোনো ঘাটতি রয়েছে।’ যদি পরিপূর্ণ হয়, তবে তা পূর্ণাঙ্গ হিসেবেই লেখা হবে।আর যদি ঘাটতি থাকে, তাহলে আল্লাহ বলবেন, ‘দেখো, আমার বান্দার কোনো নফল নামাজ আছে কি না।’ যদি থাকে, তাহলে বলবেন, ‘তার ফরজ নামাজের ঘাটতি এই নফল দিয়ে পূর্ণ করে দাও।’ এরপর অন্যান্য আমলের হিসাবও এভাবেই নেওয়া হবে। (সুনানে তিরমিজি, হাদিস: ৪১৩)অবশ্য নফল ইবাদত ফরজের বিকল্প নয়; ইচ্ছাকৃতভাবে ফরজ ইবাদত ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। তাই ফরজ, ওয়াজিব ও সুন্নতের পাশাপাশি নফল ইবাদতেও মনোনিবেশ করা উচিত।.সাহাবি যুগে বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন ছিল.একসময় মক্কার যে ক্রীতদাসকে তপ্ত বালুর ওপর শুইয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হতো, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস ও নেক আমলের মাধ্যমে তিনিই পৌঁছে গিয়েছিলেন অনন্য সম্মানের আসনে।.কোনো আমলই ছোট নয়বেলাল (রা.)-এর ঘটনা আমাদের শেখায়, আল্লাহর কাছে কোনো ইবাদতই ছোট নয়। মানুষের চোখে যে কাজ সাধারণ, সেটিই হতে পারে মুক্তি ও সফলতার মাধ্যম। তবে আমলের মূল্যায়ন নির্ভর করবে একনিষ্ঠতা ও নিয়মানুবর্তিতার ওপর।মহানবী (সা.) বলেন, ‘তোমার আমলকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নিবেদিত করো, তাহলে অল্প আমলই তোমার (পরকালীন মুক্তির) জন্য যথেষ্ট হবে।’ (আল-হাকিম, আল-মুসতাদরাক আলাস-সহিহাইন, হাদিস: ৮০৫৬)অন্য হাদিসে নবীজি বলেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৬৪৬৫)ইবাদতে কোনো শ্রেণিবিভেদ নেইসাহাবি বেলালের জীবন আরও একটি শিক্ষা দেয়, আল্লাহর কাছে মর্যাদা অর্জনের জন্য মানুষের বাহ্যিক অবস্থান মুখ্য নয়।একসময় মক্কার যে ক্রীতদাসকে তপ্ত বালুর ওপর শুইয়ে বুকের ওপর ভারী পাথর চাপা দেওয়া হতো, ইসলামের প্রতি অবিচল বিশ্বাস ও নেক আমলের মাধ্যমে তিনিই পৌঁছে গিয়েছিলেন অনন্য সম্মানের আসনে। তাঁর মুখে উচ্চারিত ‘আহাদ, আহাদ’ ধ্বনি যেমন ইমানের দৃঢ়তার সাক্ষী, তেমনি অজুর পর নামাজ আদায়ের অভ্যাস তাঁর ইবাদতনিষ্ঠ জীবনের পরিচয় বহন করে।প্রতিদিনের পরিচিত ইবাদতকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করলে তা যে কত বড় প্রাপ্তির কারণ হতে পারে, বেহেশতের সুসংবাদ পাওয়া বেলাল (রা.)-এর ঘটনা তার উজ্জ্বল দৃষ্টান্ত।নাহিদা সুলতানা: আলেমা ও প্রাবন্ধিক.হজরত বেলাল (রা.) অনুপস্থিত থাকলে তিনি আজান দিতেন
Source: https://www.prothomalo.com/religion/islam/h09sdh31zl
মন্তব্য করুন