২৫ নভেম্বর ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি: শ্রমমন্ত্রী

আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। টঙ্গীর পাশাপাশি আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার, ভালুকা ও চট্টগ্রামের শ্রমঘন এলাকায় আরও ছয়টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি রয়েছে প্রধানমন্ত্রীর। এসব প্রতিশ্রুতিও ধাপে ধাপে পূরণ করা হবে।মন্ত্রী গতকাল বুধবার পোশাকশ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরিকাঠামোর বিষয়ে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন। শ্রমমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ এই খাতে ইতিবাচক নানা সংস্কার এনেছে। এরই অংশ হিসেবে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছরের পরিবর্তে তিন বছরে নামিয়ে আনা হয়েছে। প্রতি তিন বছর পরপর মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণের এই উদ্যোগ শ্রমিকদের যেমন আর্থিক সুরক্ষা দেবে, তেমনি জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে খাপ খাইয়ে নিতে শ্রমিকদের সহায়তা করবে।.আরিফুল হক চৌধুরী আরও বলেন, ‘শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম ও ঘামের ওপর দাঁড়িয়ে আছে আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি। বর্তমান বাজার পরিস্থিতি, দ্রব্যমূল্য ও শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে মজুরি বোর্ড নতুন মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে। শ্রমিকেরা যাতে সম্মান ও মর্যাদার সঙ্গে জীবন যাপন করতে পারেন, সে জন্য মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। ঘোষিত বেতনকাঠামো অনুযায়ী, তৈরি পোশাকশ্রমিকদের গ্রেডভিত্তিক ন্যূনতম মজুরি সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা থেকে সর্বনিম্ন ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বছরওয়ারি আনুপাতিক বৃদ্ধির হার অনুসারে এর আগে নির্ধারিত সব মজুরির চেয়ে এই মজুরি বেশি।.শ্রমমন্ত্রী বলেন, ২০২৩ সালে তৎকালীন মজুরি বোর্ড নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১১ দশমিক ২৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেখানে এবারের মজুরি বোর্ড নিম্নতম গ্রেডে বছরওয়ারি ১২ শতাংশ হারে মজুরি বৃদ্ধি করে ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে ১৭ হাজার টাকা। এভাবে পর্যালোচনা করে দেখা যায়, এর আগে বিভিন্ন সময় ঘোষিত বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হারের চেয়ে এবারের সুপারিশ করা মজুরি বৃদ্ধির হার তুলনামূলকভাবে বেশি। দ্রুততম সময়ে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করায় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান, সদস্য, শ্রমিক ও মালিকপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান মন্ত্রী।বিবৃতিতে শ্রমমন্ত্রী শিল্প খাতে স্বাভাবিক কর্মপরিবেশ ও উৎপাদনশীলতা বজায় রাখতে শ্রমিক ভাই-বোনদের কর্মক্ষেত্রে যোগ দিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুরোধ জানান। একই সঙ্গে তিনি মালিকপক্ষকে শ্রমিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে দেশের অর্থনীতির চাকা বেগবান করার অনুরোধ জানান মন্ত্রী।

Source: https://www.prothomalo.com/business/industry/zblre6ab64

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: জয়সোয়াল

১

বাঘায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা, নেপথ্যে কি

২

সিডনিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্‌যাপন

৩

প্রতি তিন ম্যাচে একটি ইনিংস হার, ৫০ ছুঁয়ে রেকর্ড বাংলাদেশের

৪

বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি: শ্রমমন্ত্রী

৫

সেই সন্ত্রাসী রায়হান নিজেই ফোন করলেন অতিরিক্ত পুলিশ সুপারকে, কথা বললেন ১০ মিনিট

৬

শিশুরা বিচারক: প্রথম চিলড্রেনস বুকারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই

৭

স্বপ্ন পূরণের পথে অর্থনীতির শিক্ষার্থী অথৈ ধর

৮

পোশাকশ্রমিকদের মজুরি: কোন গ্রেডে কত বাড়ল

৯

ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের…

১০

খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা

১১

তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস

১২

সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে

১৩

‘দ্য গ্লোরি’ জুটির প্রেম ভাঙল

১৪

আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

১৫

বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে

১৬

অভিবাসন ঠেকাতে গিয়ে কি ইউরোপ নিজেই বিপদে পড়ছে

১৭

নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল

১৮

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

১৯

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

২০