২৫ নভেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতি তিন ম্যাচে একটি ইনিংস হার, ৫০ ছুঁয়ে রেকর্ড বাংলাদেশের

সেঞ্চুরিয়ান টেস্টটা তিন দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হেরে অনাকাঙ্ক্ষিত এক মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। সেঞ্চুরির পর ইনিংসে ৭ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার উইয়ান মুল্ডার গড়েছেন বিরল এক অলরাউন্ড কীর্তি।.৫০.সেঞ্চুরিয়নের হারটি টেস্টে বাংলাদেশের ৫০তম ইনিংস ব্যবধানে হার। নিউজিল্যান্ডও ইনিংস ব্যবধানে হেরেছে ৫০ বার। শুধু ইংল্যান্ডই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের চেয়ে বেশিবার ইনিংস ব্যবধানে হেরেছে—৬৬ বার।বাংলাদেশ ৫০ ছুঁল ১৬৬তম ম্যাচেই। নিউজিল্যান্ড এই মাইলফলক ছুঁয়েছে ৪৭২ ম্যাচে, ইংল্যান্ড ৮৪২ ম্যাচে।ইনিংস ব্যবধানে হারের শতকরা হিসেবেও বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ তাদের খেলা ৩০.১২ শতাংশ ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছে। ২৪.২৪ শতাংশ ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে দুইয়ে জিম্বাবুয়ে। জিম্বাবুইয়ানরা ১৩২ ম্যাচ খেলে ৩২টিতে হেরেছে ইনিংস ব্যবধানে। সবচেয়ে কম ৫.৩০ শতাংশ ম্যাচে ইনিংস হারের লজ্জা পেয়েছে অস্ট্রেলিয়া।.মুল্ডারের কীর্তি.মুল্ডারের ৭/৩১…• টেস্টে বাংলাদেশের বিপক্ষে পেসারদের সেরা বোলিং। আগের সেরা ৭/৫৩, ২০০১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের ক্রিস কেয়ার্নস।• পেস-স্পিন মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় সেরা বোলিং। মুল্ডারের ওপরে শুধু পাকিস্তানের সাজিদ খান (৮/৪২) ও অস্ট্রেলিয়া স্টুয়ার্ট ম্যাকগিল (৮/১০৮)।.সেঞ্চুরি ও ইনিংসে ৭ উইকেট.নাসির খান মারুফখিলের পর উইয়ান মুল্ডার, দুই সপ্তাহের মধ্যেই এক ম্যাচে কোনো খেলোয়াড়কে সেঞ্চুরি ও ইনিংসে ৭ উইকেট নিতে দেখল টেস্ট ক্রিকেট। টেস্ট ইতিহাসের পঞ্চম খেলোয়াড় হিসেবে এক ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে ৭ উইকেট পেলেন মুল্ডার। এই কীর্তিতে প্রথম দক্ষিণ আফ্রিকান এই পেস-বোলিং অলরাউন্ডার। ইংল্যান্ডের ইয়ান বোথামের দুবার আছে এই কীর্তি।

Source: https://www.prothomalo.com/sports/cricket/rnm4ivjsz2

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার দেশে ফেরা ও তাঁকে প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: জয়সোয়াল

১

বাঘায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে তালা, নেপথ্যে কি

২

সিডনিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী উদ্‌যাপন

৩

প্রতি তিন ম্যাচে একটি ইনিংস হার, ৫০ ছুঁয়ে রেকর্ড বাংলাদেশের

৪

বছরওয়ারি ন্যূনতম মজুরি বৃদ্ধির হার এবারই বেশি: শ্রমমন্ত্রী

৫

সেই সন্ত্রাসী রায়হান নিজেই ফোন করলেন অতিরিক্ত পুলিশ সুপারকে, কথা বললেন ১০ মিনিট

৬

শিশুরা বিচারক: প্রথম চিলড্রেনস বুকারের সংক্ষিপ্ত তালিকায় ৮ বই

৭

স্বপ্ন পূরণের পথে অর্থনীতির শিক্ষার্থী অথৈ ধর

৮

পোশাকশ্রমিকদের মজুরি: কোন গ্রেডে কত বাড়ল

৯

ফেরার পথে পাকুল্যায় গাড়ি থামানোর কথা ছিল সোহেল খানের…

১০

খাতা পুনর্মূল্যায়নে শিক্ষার্থীদের খরচ সাড়ে ৩৫ কোটি টাকা

১১

তাপমাত্রা কমতে শুরু করেছে, ঢাকায় এক দিনে কমল ৩ ডিগ্রি সেলসিয়াস

১২

সিলেটবাসীর জন্য সরকারি চাকরি, ১৭৮ পদে নিয়োগ সিভিল সার্জনের কার্যালয়ে

১৩

‘দ্য গ্লোরি’ জুটির প্রেম ভাঙল

১৪

আলোচিত সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ চারজন সিলেটে গ্রেপ্তার

১৫

বিশ্বের সব সোনা এক জায়গায় রাখলে কতটুকু জায়গা লাগবে

১৬

অভিবাসন ঠেকাতে গিয়ে কি ইউরোপ নিজেই বিপদে পড়ছে

১৭

নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি, সমীকরণ কী দাঁড়াল

১৮

দেশের প্রতি আটজনে একজন ডায়াবেটিসে আক্রান্ত

১৯

বেলিংহামের জাদুতে রিয়ালের ৫ গোলের উৎসব

২০