২৭ নভেম্বর ২০২৬, ২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পূর্ব লন্ডনে মুখোশধারী তরুণদের মহড়া, বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবি

যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবিতে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় মহড়া দিয়েছেন একদল মুখোশধারী তরুণ। স্থানীয় সময় বুধবার (২৫ নভেম্বর) রাতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হোয়াইটচ্যাপেল এলাকার বিভিন্ন সড়ক ও অলিগলিতে কালো মুখোশ পরে অবস্থান নেন তাঁরা। এ সময় বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে বিভাজন, সংঘাত ও সহিংসতা বন্ধের দাবি জানান তাঁরা।মুখোশধারী তরুণেরা হোয়াইটচ্যাপেল স্টেশনের পাশের স্থানীয়ভাবে ‘নেতা গলি’ নামে পরিচিত একটি গলি ও পূর্ব লন্ডন মসজিদসংলগ্ন আরেকটি গলিতে গিয়ে বক্তব্য দেন। এসব এলাকায় সন্ধ্যার পর প্রবাসী বাংলাদেশিদের আড্ডা বসে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীদেরও নিয়মিত যাতায়াত রয়েছে এসব এলাকায়। এ ছাড়া তরুণেরা পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে জড়ো হন। দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি পালনের অন্যতম স্থান হিসেবে পরিচিত এই পার্ক।.সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে মুখোশধারীদের ইংরেজি ও বাংলায় (সিলেটি উচ্চারণে) বক্তব্য দিতে দেখা গেছে। ভিডিওতে তরুণদের বক্তব্যে উঠে আসে, যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিকে বর্তমান অবস্থানে নিয়ে আসতে প্রবাসীদের কয়েক প্রজন্মকে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে।বাংলাদেশের রাজনীতির নামে বিভাজন, সংঘাত ও সহিংসতার মাধ্যমে কমিউনিটির এই অর্জনকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান তাঁরা।তাঁদের অভিযোগ, গুটিকয় রাজনৈতিক কর্মীর সংঘাত ও সহিংস কর্মকাণ্ডের কারণে পুরো বাংলাদেশি কমিউনিটিকে ভুগতে হচ্ছে। এসব ঘটনার জেরে যুক্তরাজ্যের ডানপন্থী রাজনীতিকদের তীব্র সমালোচনার মুখে পড়ছেন প্রবাসী বাংলাদেশিরা।তবে মুখোশ পরে দলবদ্ধভাবে তরুণদের এমন উপস্থিতি স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী সমাজকর্মী ও ব্যবসায়ী আমিনুল ইসলাম প্রথম আলোকে জানিয়েছেন, বুধবার রাত আটটায় হঠাৎ করে একদল তরুণ কালো মুখোশ পরে হোয়াইটচ্যাপেলের বিভিন্ন গলিতে মহড়া দেয়। তাঁদের এমন সাজসজ্জায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সঞ্চার হয়। নারীরা ভয় পেয়েছেন বলে জানান তিনি।আমিনুল ইসলাম অভিযোগ করেন, সোমবার স্থানীয় কমিউনিটি নেতাদের বাংলাদেশি রাজনীতি নিষিদ্ধের দাবিসংক্রান্ত একটি সভার পর এ ঘটনা ঘটেছে। সমস্যা সমাধানের পরিবর্তে কমিউনিটি আরও বিভাজিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিক্রিয়ায় অনেকে জানিয়েছেন, এ ধরনের কর্মকাণ্ড জনমনে ভীতি ছড়াচ্ছে।.এর আগে গত সোমবার (২৩ নভেম্বর) পূর্ব লন্ডনের একটি হলে বাংলাদেশি কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এক সভায়ও যুক্তরাজ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিষিদ্ধের দাবি জানানো হয়। সেখানে কমিউনিটি নেতা সিরাজুল হক ও ব্যারিস্টার আতাউর রহমানসহ কমিউনিটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।মূলত গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথের মেফেয়ার ভেন্যু এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও এনসিপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনার পর এ দাবি আরও জোরালো হয়েছে।ওই ঘটনার পর যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। অভিবাসনবিরোধী ও ডানপন্থী রাজনীতিকদের বক্তব্যে উঠে আসে বাংলাদেশি অভিবাসীদের প্রসঙ্গ। বাংলাদেশি অভিবাসীদের যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার দাবিও ওঠে। অন্যদিকে লেবার পার্টির স্থানীয় সংসদ সদস্য জস আথওয়াল একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনীতি যুক্তরাজ্যে নিয়ে না আসার আহ্বান জানান।.বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে যুক্তরাজ্যে সংঘাতের ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ও নিরাপত্তা নিয়ে কমিউনিটির বিভিন্ন মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার রাতে হোয়াইটচ্যাপেলের বিভিন্ন এলাকায় মুখোশধারী তরুণদের এই কর্মসূচি দেখা গেল।তবে বাংলাদেশের রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবি জানাতে গিয়ে মুখোশ পরে প্রকাশ্যে দলবদ্ধ মহড়া দেওয়ার বিষয়টিও নতুন করে জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।মুখোশধারী তরুণদের পরিচয় কিংবা তাঁরা কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মেট্রোপলিটন পুলিশ কিংবা টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। মুখোশধারীদের এ ধরনের কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কি না, তা-ও জানা যায়নি।

Source: https://www.prothomalo.com/bangladesh/pw5vhn98py

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

১

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

২

মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান

৩

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা

৪

৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশালমিছিল

৫

তিন দিন ধরে পাহাড়ে মিমির বিয়ের অনুষ্ঠান, মামাবাড়িতে সাজ সাজ রব

৬

ভাঙন

৭

শেখ হাসিনার হত্যার নেশা, রক্তের স্বাদ এখনো যায়নি: রিজভী

৮

শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে

৯

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত

১০

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ৬

১১

জরায়ুমুখ ক্যানসার ঠেকাবে এইচপিভি টিকা

১২

জাদুকর এসেছিল!

১৩

বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী

১৪

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

১৫

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

১৬

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক

১৭

রাতে বাড্ডার মেরুলে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

১৮

তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর

১৯

দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়

২০