২৭ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তিন দিন ধরে পাহাড়ে মিমির বিয়ের অনুষ্ঠান, মামাবাড়িতে সাজ সাজ রব

বিয়ের গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরেই। কখনো বিয়ের নিমন্ত্রণপত্র, কখনো হবু স্বামীকে ঘিরে আলোচনা—সব মিলিয়ে টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে কৌতূহলের কমতি ছিল না। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়েছেন অভিনেত্রী নিজেই। ২৬ নভেম্বর কলকাতায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সেরেছেন মিমি। পাত্র সিদ্ধার্থ দত্ত। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখানেই শেষ নয়। এবার পাহাড়ের কোলে বসতে যাচ্ছে তাঁদের বিয়ের মূল আয়োজন। ভারতের পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে তিন দিন ধরে চলবে বিয়ের উৎসব। দুই পরিবার ও ঘনিষ্ঠজনদের মধ্যে এখন চলছে সেই আয়োজন ঘিরে প্রস্তুতি। মিমি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে, সাদা ও সোনালি রঙের পোশাকে সেজেছেন নবদম্পতি। কোথাও আংটি বদল, কোথাও বিয়ের নিবন্ধনের কাগজে স্বাক্ষর, আবার কোথাও একে অপরকে জড়িয়ে ধরে আছেন তাঁরা। ছবির ক্যাপশনে ছিল কয়েকটি লাল হৃদয়ের ইমোজি। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন মিমি। তাই বিয়ের ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি উচ্ছ্বাস।.পাহাড়ে তিন দিনের উৎসবকলকাতায় আইনি বিয়ে হলেও মিমি ও সিদ্ধার্থের মূল সামাজিক বিয়ের অনুষ্ঠান হবে কালিম্পংয়ে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ৩ ডিসেম্বর থেকে শুরু হবে আয়োজন, চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। বিয়ের অনুষ্ঠানকে ঘিরে সাজানো হচ্ছে পাহাড়ি পরিবেশে একান্ত পারিবারিক উৎসবের পরিকল্পনা।প্রতিবেদন অনুযায়ী, ৩ ডিসেম্বর অতিথিদের জন্য থাকছে ককটেল ও নৈশভোজের আয়োজন। পরদিন ৪ ডিসেম্বর হবে মেহেদি ও সংগীত অনুষ্ঠান। আর ৫ ডিসেম্বর মূল বিয়ের আনুষ্ঠানিকতা। মালাবদল, সাত পাক ও সিঁদুরদানের মধ্য দিয়ে সম্পন্ন হবে সামাজিক বিয়ে। বিয়ের পর কলকাতায় ১১ ডিসেম্বর একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনের কথাও জানা গেছে। সেখানে টালিউডের বন্ধু, সহকর্মী ও পরিচিতজনদের উপস্থিত থাকার কথা।.মিমির মামা রাম চক্রবর্তী এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, বিয়ের আয়োজনে অতিথির সংখ্যা খুব বেশি রাখা হচ্ছে না। দুই জায়গায় অনুষ্ঠান হওয়ায় পরিবারের সদস্যরাও ভাগ হয়ে অংশ নেবেন। কালিম্পংয়ের অনুষ্ঠানে আত্মীয়স্বজনের পাশাপাশি মিমির চলচ্চিত্রজগতের ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুও থাকতে পারেন। তবে অতিথিদের পূর্ণ তালিকা প্রকাশ করতে চাননি পরিবারের সদস্যরা।মামাবাড়িতে সাজ সাজ রবমিমির বিয়ে উপলক্ষে জলপাইগুড়ির পান্ডাপাড়া মামাবাড়িতে থাকছে নানা আয়োজন। থাকছে সোনার উপহার। শুরু হয়ে গিয়েছে জোরকদমে প্রস্তুতি। আদরের ভাগনির বিয়ে ঘিরে চক্রবর্তী পরিবারে এখন উৎসবের আমেজ যেন। বিয়ের উপহার হিসেবে মিমিকে সোনার গয়না দেওয়ার পরিকল্পনাও সেরে ফেলেছেন মামারা।.গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ করলেন মিমি, পাত্র কে.মিমির ছোটবেলার বড় একটা অংশ কেটেছে জলপাইগুড়ির পান্ডাপাড়ায় এই মামাবাড়িতেই। বাবা সোমেশ চক্রবর্তীর কর্মসূত্রে অরুণাচলে কিন্ডারগার্টেন দিয়ে শিক্ষাজীবন শুরু হলেও, চার বছর বয়সে জলপাইগুড়িতে ফিরে হলিচাইল্ড স্কুলে ভর্তি হন তিনি। দশম শ্রেণি পর্যন্ত সেখানে পড়ে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়েন বিন্নাগুড়ি সেন্ট মেরি কনভেন্টে। এরপর কলকাতার আশুতোষ কলেজ থেকে স্নাতক শেষ করেন।মিমির মেজ মামা শ্যাম চক্রবর্তী জানান, মাসখানেক ধরেই কানাঘুষো চলছিল এবং কেনাকাটাও শুরু হয়ে গিয়েছিল অনেক আগেই। পরিবারের তরফে কে কী উপহার দেবেন, তা–ও ঠিক করা হয়ে গিয়েছে। বড় উপহার দেওয়ার দায়িত্ব পড়েছে ছোট মামার ওপর, আর সোনার উপহার তো থাকছেই।এই সময় ও নিউজ ১৮ বাংলা অবলম্বনে

Source: https://www.prothomalo.com/entertainment/tollywood/qm2w0ai2f3

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা

১

৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশালমিছিল

২

তিন দিন ধরে পাহাড়ে মিমির বিয়ের অনুষ্ঠান, মামাবাড়িতে সাজ সাজ রব

৩

ভাঙন

৪

শেখ হাসিনার হত্যার নেশা, রক্তের স্বাদ এখনো যায়নি: রিজভী

৫

শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে

৬

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত

৭

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ৬

৮

জরায়ুমুখ ক্যানসার ঠেকাবে এইচপিভি টিকা

৯

জাদুকর এসেছিল!

১০

বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী

১১

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

১২

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

১৩

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক

১৪

রাতে বাড্ডার মেরুলে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

১৫

তেভেজের বিদায়ী ম্যাচে মেসির খেলা নিশ্চিত, রোনালদোর কী খবর

১৬

দেশে ডে-কেয়ার সেন্টার এখন প্রয়োজন, বিশেষ সুবিধার কিছু নয়

১৭

৩০ নভেম্বর শেষ সহস্রাধিক সরকারি চাকরির আবেদন, সার্ভার জটিলতা এড়াতে করুন আবেদন

১৮

মানবজাতির প্রাচীন গুহাচিত্রগুলো মুছে যাচ্ছে, কারণ জানালেন প্রত্নতাত্ত্বিকেরা

১৯

অপেক্ষা বড় দিনের: থ্যাংকসগিভিং ও ক্রিসমাসের রঙে সেজেছে উইচিটা

২০