৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়

প্রযুক্তি ও উদ্ভাবনে অনন্য উৎকর্ষের স্বাক্ষর রেখে ‘আইডিয়াল অ্যাসোসিয়েশন অব ইনফরমেটিকস অ্যান্ড টেকনোলজি (আইএআইটি) জাতীয় আইটি উৎসব ২০২৬’–এর হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ। সম্প্রতি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এ সফটওয়্যার উন্নয়ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ‘টেবলটার্নার্স’ নামে তিন শিক্ষার্থীর একটি দল নটর ডেম বিশ্ববিদ্যালয়ের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতায় দেশের ৭০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগী শিক্ষার্থীদের সামনে নির্দিষ্ট সময় ও সীমিত উপকরণের সীমাবদ্ধতা পেরিয়ে ঢাকার বাস্তবমুখী নগর পরিবহন সমস্যার সমাধানে একটি ‘ফুল–স্ট্যাক’ সফটওয়্যার তৈরির চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। দলগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যারটি তৈরি করে উপস্থাপন করতে দেওয়া হয়।.হামজা হোসেন, তালাল আবিদ ও আবদুল্লাহ আহসানের সমন্বয়ে গঠিত নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দলটি এক বুদ্ধিদীপ্ত ট্রানজিট ও রুট প্ল্যানিং প্ল্যাটফর্ম তৈরি করে। এই প্ল্যাটফর্মে রুট খোঁজা, ভাড়া ও সময়ের সম্ভাব্য হিসাব, যাতায়াতের প্রতিবন্ধকতার তাৎক্ষণিক আপডেট এবং ব্যবহারকারীদের সরাসরি মতামত যাচাইয়ের মতো চমৎকার ফিচার যুক্ত ছিল। টানা ছয় ঘণ্টার বেশি সময় ধরে নিবিড় কোডিং শেষে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দলটি তাদের বিজয়ী প্ল্যাটফর্মটি সফলভাবে তৈরি করতে সক্ষম হয়।

Source: https://www.prothomalo.com/education/campus/1f6uob72d9

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় আইটি উৎসব হ্যাকাথনে চ্যাম্পিয়ন নটর ডেম বিশ্ববিদ্যালয়

১

হাজারো আবেদনকারীকে পেছনে ফেলে সংগীত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন নাভহান

২

এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন, বললেন ‘জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি

৩

তাসকিনও বলছেন, আরও একজন পেসার খেলালে ভালো হতো

৪

‘আমার মাইয়াটারে কেউ ফুসলাইয়া নিয়া ক্ষতি করি মারছে’

৫

কাজে যাচ্ছিলেন উত্তরা, ফিরলেন লাশ হয়ে

৬

জয়পুরহাটে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

৭

হাজার বছর আগের জাপানি উপন্যাস: দ্য টেল অব গেঞ্জি

৮

নারী ও শিশুর প্রতি সহিংসতা: লড়াইটা যেখানে অভিন্ন

৯

খুলনার ইন্দ্রমোহন সুইটসের ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টি, বিশেষত্ব কী

১০

যাত্রীর অপেক্ষায় ছিলেন দুই অটোরিকশাচালক, ট্রাকচাপায় দুজনই নিহত

১১

সাফ ফুটবল নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর

১২

৬১ ম্যাচে ৬২ গোল, চ্যাম্পিয়নস লিগে অনন্য হলান্ড

১৩

সঞ্চয়পত্রের উৎসে কর চূড়ান্ত কর নয়, কার লাভ কার ক্ষতি

১৪

মাদ্রাসায় শিশুসুরক্ষা: অস্বীকার ও দোষারোপের বৃত্ত ভেঙে সমাধানের পথে

১৫

প্রথমবার ডাইনোসরের জীবাশ্মে পাওয়া গেল লাল রক্তকণিকা

১৬

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের মূল কারণ ইরান যুদ্ধ: ভ্যান্স

১৭

তরঙ্গ নবায়ন ব্যয় আরও যৌক্তিক করার আহ্বান মোবাইল অপারেটরদের

১৮

এথেন্স স্তব্ধ করে রিয়ালকে জেতালেন ভালভের্দে

১৯

কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর

২০