২৯ নভেম্বর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডে

রাজধানীর ধানমন্ডির পূরবী জুয়েলার্সে চুরির মামলায় সন্দেহভাজন তিন আসামির চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের ওপর শুনানি নিয়ে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন হোসেন এই আদেশ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্মক (এসআই) শরীফ উদ্দীন এই তথ্য জানান।এসআই শরীফ উদ্দীন বলেন, আসামিদের আজ আদালতে হাজির করা হয়। তাঁদের প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।.তিন আসামি হলেন গোলাম সরোয়ার (৫৮), মো. আমিনুর রহমান (৫৭) ও রিজওয়ানুল ইসলাম লাহিন (২৮)।গত শুক্রবার দিবাগত রাতে ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজা নামের বিপণিবিতানের পূরবী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। পূরবী জুয়েলার্সের বিক্রয়কর্মী জোবায়ের আহমেদ প্রথম আলোকে বলেন, বিপণিবিতানের নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ে চেতনানাশক খাইয়ে গয়না ও নগদ অর্থ চুরি করা হয়।চুরির ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ধানমন্ডি মডেল থানায় মামলা করেন পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ।.মামলার এজাহারে বলা হয়, চোরেরা শোরুমের চেম্বারে রাখা বিভিন্ন ধরনের গয়না নিয়ে গেছে। সব মিলিয়ে ২৩ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ও হীরার গয়না চুরি হয়েছে। এসব অলংকারের আনুমানিক মূল্য ৩৮ কোটি টাকা। এ ছাড়া শোরুমের ড্রয়ার থেকে নগদ ১০ লাখ টাকা নিয়ে গেছে চোরেরা।.ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা.মামলাটি তদন্ত করছেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক মো. আমিনুল হক। তাঁর করা রিমান্ডের আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তিসহ বিশ্বস্ত সূত্রের সহায়তায় অভিযান চালিয়ে সন্দেহভাজন তিন আসামিকে গতকাল শনিবার দিবাগত রাতে ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের জড়িত থাকার তথ্য পাওয়া যাচ্ছে। চুরির প্রকৃত রহস্য উদ্ঘাটন, চুরি হওয়া গয়না ও অর্থ উদ্ধার এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।.আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

Source: https://www.prothomalo.com/bangladesh/o9tjihzvry

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যালেন্ডারে বিকৃত ও ভুল তথ্য, এক কর্মকর্তা বরখাস্ত, চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি

১

সর্বোচ্চ সাড়ে ৪৭ মিনিটে লাগেজ পাবেন যাত্রীরা, শাহজালালের তৃতীয় টার্মিনালে আরও ১৬ সুবিধা কী কী

২

মোটরসাইকেলে দোকানে যাচ্ছিলেন, পথে গাড়ির চাপায় প্রাণ গেল তাঁর

৩

গানে কেন মাত্র ৭টি স্বর থাকে কেন, E শার্প নেই কেন

৪

মায়ের জন্যও সময় নেই! ফেসবুক স্ক্রল করতে গিয়ে ৭–৮ ঘণ্টা শেষ—আরশের সিদ্ধান্ত

৫

৪৬ দিন পর ফিরেই গোল, লাওতারো কি সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন

৬

‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা: সন্দেহভাজন তিন আসামি রিমান্ডে

৭

পদ্মা সেতুর কাছে আওয়ামী লীগ–বিএনপির সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, নিহত ১

৮

গোপালগঞ্জে ৫৬ প্লাটুনসহ বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি ক্যামেরায় নজরদারি

৯

একঝলক (২৯ নভেম্বর ২০২৬)

১০

নোয়াখালীতে চলন্ত বাসে আগুন, ছড়িয়ে পড়েছে ভিডিও

১১

মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট

১২

জলাবদ্ধতায় মৃতপ্রায় মাঠে প্রাণ ফেরাল বন্ধুসভা

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৫ নেতা-কর্মীসহ ৪৪২ জন গ্রেপ্তার: ডিএমপি

১৪

জর্জ হ্যারিসন: যে কণ্ঠে বিশ্ব শুনেছিল বাংলাদেশের নাম

১৫

সন্তানের উচ্চশিক্ষার খরচ, জন্মের পর থেকেই টাকা জমাবেন কীভাবে

১৬

আগেরবার মিষ্টি খাইয়ে পারেনি, এবার মোরগ–পোলাওয়ে ৩৮ কোটি টাকার সোনা চুরি

১৭

ডিসেম্বরের শুরু থেকে শীত বাড়তে পারে

১৮

নজরদারি ড্রোন ভূপাতিত করল ইরান, শর্ত না মানলে হরমুজ প্রণালি বন্ধ রাখার হুঁশিয়ারি

১৯

রিয়ালের ঘরে আলাভেস-ভূমিকম্পে লাল কার্ড বেলিংহামের

২০