২৫ সেপ্টেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

এআই উন্নয়নের গতি কমানোর কথা বলেও নতুন মডেল আনল অ্যানথ্রপিক-ওপেনএআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উন্নয়নের গতি কমানো উচিত কি না, তা নিয়ে যখন প্রযুক্তিবিশ্বে আলোচনা চলছে, তখনই নতুন ফ্ল্যাগশিপ মডেল উন্মোচন করেছে অ্যানথ্রপিক ও ওপেনএআই। এআইয়ের সম্ভাব্য ঝুঁকি নিয়ে সতর্ক করে আসা এই দুই প্রতিষ্ঠানই এবার আরও শক্তিশালী মডেল বাজারে এনেছে। অ্যানথ্রপিকের নতুন মডেলের নাম ক্লড ওপাস ৫.৫। আর ওপেনএআই এনেছে জিপিটি-৬ সল ও তুলনামূলক কম খরচে চালানোর উপযোগী জিপিটি-৬ লুনা।

নতুন মডেলগুলোর ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানেরই অন্যতম লক্ষ্য কম খরচে বেশি সক্ষমতার এআই সুবিধা দেওয়া। অ্যানথ্রপিকের দাবি, ক্লড ওপাস ৫.৫ বেশির ভাগ কাজে তাদের উন্নত মডেল ক্লড ফেবল ৫.১-এর কাছাকাছি ফল দিতে পারে। তবে ওপাস ৫-এর তুলনায় নতুন মডেলটি চালাতে ৪০ শতাংশ কম খরচ হয়। অন্যদিকে ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৬ সল ও জিপিটি-৬ লুনা আগের জিপিটি-৫.৬ সল ও লুনা সিরিজের তুলনায় ৫০ শতাংশ কম খরচে পরিচালনা করা যাবে। ক্যাশিং ও ইনফারেন্স প্রযুক্তির উন্নতির ফলে এই খরচ কমানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন মডেলগুলো আগের সংস্করণের তুলনায় তথ্যগত ও কোডিংয়ের ভুলও কম করে।

ক্লড ৫.৫ পরিবারের প্রথম মডেল হিসেবে ওপাস ৫.৫ উন্মোচন করেছে অ্যানথ্রপিক। কোড লেখা ও কম্পিউটার ব্যবহারের মতো জটিল কাজের জন্য এটিকে নিজেদের নতুন প্রধান মডেল হিসেবে বর্ণনা করেছে প্রতিষ্ঠানটি। অ্যানথ্রপিকের দাবি, বেশ কয়েকটি বেঞ্চমার্ক পরীক্ষায় ওপাস ৫.৫ তাদের বড় মডেল ফেবল ৫.১-কেও ছাড়িয়ে গেছে। এমন কিছু অনানুষ্ঠানিক পরীক্ষায়ও নতুন মডেলটি সফল হয়েছে, যেগুলো ফেবল ৫.১ শেষ করতে পারেনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কম খরচের সনেট ৫.৫ ও হাইকু ৫.৫ মডেলও উন্মোচন করা হবে।

নতুন মডেল দুটির বিষয়ে ওপেনএআই জানিয়েছে, ব্যবসায়িক কাজ, তথ্যের নির্ভুলতা, কোডিং এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এগুলো আগের সংস্করণগুলোর চেয়ে ভালোভাবে কাজ করে। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা গেছে, জিপিটি-৬ সল আগের মডেলের তুলনায় প্রায় অর্ধেক ভুল করে। কম খরচে এটি জিপিটি-৬ অ্যাস্ট্রার কাছাকাছি নির্ভুলতা দিতে পারে বলেও দাবি করেছে ওপেনএআই।

Source: https://www.prothomalo.com/technology/artificial-intelligence/t9d2x9hcny

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলভারেজ না পাজ—আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার

১

ছিনতাইকারীর কবলে এক রাত

২

মা-বাবাকে নামাজের দাওয়াত যেভাবে দেবেন

৩

আরব দলগুলোর রেকর্ড সাফল্যের পর ‘ভোট চুরির’ অভিযোগ নেতানিয়াহুর দলের

৪

নির্যাতনের কথা জানাতে গভীর রাতে বাবাকে ভিডিও কল, সংযোগ বিচ্ছিন্ন, বাসায় গিয়ে পেলেন মৃত্যুর খবর

৫

নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে ঐক্যের ডাক গোলানের

৬

বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ: বিশ্বব্যাংক

৭

পুলিশে সরাসরি এসআই নিয়োগ হবে ৪ হাজার, ৪০০-৫০০ এএসপি নিতে হবে বিশেষ বিসিএস

৮

ইরানে স্বর্ণপামজয়ী নির্মাতাকে পাঁচ বছরের কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

৯

নির্বাচনের আগের দিন বিএনপি ও জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

১০

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

১১

বেশি বেতনে চীনে চাকরির প্রলোভন, পাচারের জন্য আটকে রেখে ১২ নারীকে নির্যাতন

১২

ইসরায়েলে ভোট গণনা: নাটকীয়তা বাড়ছে

১৩

ইসির পরীক্ষা হবে আগামীকাল: ১১–দলীয় ঐক্য

১৪

দুই পা হারানো সাখাওয়াতের হাতে হুইলচেয়ার, ঘরে এক মাসের বাজার

১৫

গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন রক্তে বুক ভিজে যাচ্ছে স্বামীর, হাসপাতালে নিতে নিতে শেষ

১৬

বিজ্ঞান প্রাণহীন বিষয় নয়, বিজ্ঞান থেকে মানবিকতা বিচ্ছিন্ন করা যায় না

১৭

ধীরে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

১৮

ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনে সরকার গঠনে অনিশ্চয়তা, কেউ পাচ্ছে না সংখ্যাগরিষ্ঠতা

১৯

সাজেকে টানা সাত দিন ধরে অবরোধ, বিপাকে কৃষক ও গাড়িচালকেরা

২০