২০ জুলাই ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গাইবান্ধায় ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইয়াবা বড়িসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত একটার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার শাকিল খান (২৬) এনসিপির সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের পশ্চিম সীচা গ্রামের নূর মোহাম্মদ আলীর ছেলে। এ ঘটনার পর শাকিলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।.আজ সোমবার বিকেলে আদালতের মাধ্যমে শাকিলকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান, সুন্দরগঞ্জ থানার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সেলিম রেজা।পুলিশ জানায়, গতকাল রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ধর্মপুর বাজারের জোবেদা ফিলিং স্টেশন এলাকা থেকে শাকিল খানকে আটক করা হয়। এ সময় শাকিল খানের প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো আটটি ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।.শাকিল খানের দলীয় পরিচয় নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা এনসিপির আহ্বায়ক খাদেমুল ইসলাম। তিনি মুঠোফোনে জানান, দলের গঠনতন্ত্র অনুযায়ী শাকিল মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।এ বিষয়ে গাইবান্ধা জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (দপ্তর) রাশেদুল ইসলামের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে শাকিলকে বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, শাকিল খান দলীয় শৃঙ্খলাবিরোধী আচরণ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। তাঁর কর্মকাণ্ড দলের নীতি, আদর্শ ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। এ কারণে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাঁকে সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক পদসহ দলের সব ধরনের দায়িত্ব এবং প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি (বহিষ্কার) দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নেতা–কর্মী ও সর্বসাধারণকে শাকিল খানের সঙ্গে দলের নামে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/q9rziq1c9y

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

২

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৩

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

৪

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

৫

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

৬

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

৭

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

৮

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

৯

২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই

১০

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

১১

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

১২

এবার শীত কি কম হবে

১৩

রিপলি’স বিলিভ ইট অর নট!

১৪

জামায়াতের আমির শফিকুর রহমান তুরস্ক গেছেন

১৫

পা হারিয়েও থামেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন স্টেশনমাস্টার

১৬

জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল ৯ বছরের আরফা

১৭

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

১৮

লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৃজন

১৯

‘এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে’, ৩ লুকে জেন-জি সুন্দরীর সমুদ্রবিলাস

২০