২০ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিদ্যালয়ের পাশের বাড়ির আলমারি থেকে শিশুর লাশ উদ্ধার, পিটুনিতে নারী নিহত

সাতক্ষীরার কালীগঞ্জে শিশুশিক্ষার্থীর মরদেহ বিদ্যালয়ের পাশের এক বাড়ির আলমারি থেকে উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ওই বাড়ির এক নারী গণপিটুনির শিকার হয়ে নিহত হয়েছেন। উপজেলার কাজলা কাশিবাটি এলাকায় এ ঘটনা ঘটেছে। সোমবার রাত আটটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে।নিহত শিশুর নাম ফারজানা সুলতানা (৯)। সে উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে এবং কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। পিটুনিতে নিহত নারীর নাম সুমাইয়া (২৬)। তিনি কাজলা কাশিবাটি এলাকার ঝালমুড়ি বিক্রেতা মো. আমিরুলের স্ত্রী।.স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ফারজানা বাড়ি থেকে বিদ্যালয়ে যায়। বিদ্যালয় ছুটি হওয়ার পর সে বাড়ি ফেরেনি। তখন পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বিষয়টি তাঁরা কালীগঞ্জ থানায় জানান।খবর পেয়ে কালীগঞ্জ থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সঙ্গে নিয়ে শিশুটির খোঁজ শুরু করে। রাতে আটটার দিকে সুমাইয়ার বসতঘরের ভেতরের আলমারির ড্রয়ার থেকে ফারজানার মরদেহ উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর এলাকার লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা সুমাইয়াকে ধরে পিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।স্থানীয় লোকজনের অভিযোগ, শিশু ফারজানার কানের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার জন্য এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।.কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ওই নারীর বাড়ি থেকে শিশুটির লাশ উদ্ধারের পর লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। মব তৈরি করে অভিযুক্ত নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটির প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।ওসি শহিদুল ইসলাম জানান, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন শেষে কালীগঞ্জ থানায় রাখা হবে। ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে লাশ দুটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/8zf5l63msn

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

২

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৩

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

৪

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

৫

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

৬

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

৭

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

৮

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

৯

২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই

১০

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

১১

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

১২

এবার শীত কি কম হবে

১৩

রিপলি’স বিলিভ ইট অর নট!

১৪

জামায়াতের আমির শফিকুর রহমান তুরস্ক গেছেন

১৫

পা হারিয়েও থামেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন স্টেশনমাস্টার

১৬

জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল ৯ বছরের আরফা

১৭

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

১৮

লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৃজন

১৯

‘এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে’, ৩ লুকে জেন-জি সুন্দরীর সমুদ্রবিলাস

২০