২১ জুলাই ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

চন্দ্র জয়ের ৫৭ বছর

১৯৬৯ সালের ১৬ জুলাই বুধবার সকালে যুক্তরাষ্ট্রের নভোচারি কেপ কেনেডি থেকে নীল আর্মস্ট্রং, এডউইন বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্সকে নিয়ে মহাশূন্যের উদ্দেশ্যে যাত্রা করে অ্যাপোলো ১১। সপ্তাহের মাঝামাঝি কর্মদিবস হওয়া সত্ত্বেও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে উপস্থিত হয়েছিলেন প্রায় ১০ লাখ দর্শক। দর্শকসারিতে ছিলেন তৎকালীন মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পিরো অ্যাগনিউ এবং সাবেক প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন। শুধু সমাবেশস্থলই নয়, বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ সরাসরি চোখ রেখেছিলেন টেলিভিশনের পর্দায়। চারপাশে উৎসবের আমেজ থাকলেও সবাই জানতেন মূল রোমাঞ্চ তখনো কয়েক দিন দূরে।মহাকাশযান উৎক্ষেপণের তিন দিন পর নভোচারীরা চাঁদের কক্ষপথে প্রবেশ করেন। ২০ জুলাই আর্মস্ট্রং ও অলড্রিন ইগল নামের লুনার মডিউলে প্রবেশ করেন। অন্যদিকে মাইকেল কলিন্স মূল কমান্ড মডিউল কলম্বিয়ায় অবস্থান করে চাঁদের পৃষ্ঠের ছবি তোলার পাশাপাশি যোগাযোগমাধ্যম হিসেবে দায়িত্ব পালন করেন। লুনার মডিউলটি কমান্ড মডিউল থেকে আলাদা হওয়ার পর চাঁদ পৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হয়।.যুক্তরাষ্ট্রের সময় ২০ জুলাই বিকাল ৪টা ১৭ মিনিটে চন্দ্রবুকে নামার প্রস্তুতি নেন নভোচারিরা। এরপর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টা ৫৬ মিনিটে নিল আর্মস্ট্রং মডিউলের মই বেয়ে নিচে নেমে আসেন ও চাঁদের বুকে পা রাখেন, যা বাংলাদেশ সময় ২১ জুলাই সকাল ৮টা ৫৬ মিনিট ছিল। সিঁড়ির শেষ ধাপে দাঁড়িয়ে নিল আর্মস্ট্রং উচ্চারণ করেন ‘দ্যাটস ওয়ান স্মল স্টেপ ফর ম্যান, ওয়ান জায়ান্ট লিভ ফর ম্যানকাইন্ড’। যার বাংলা অর্থ, মানুষের জন্য এটি একটি ছোট পদক্ষেপ, কিন্তু মানবজাতির জন্য এক বিশাল দীর্ঘ লাফ। এর ১৯ মিনিট পর বাজ অলড্রিন তাঁর সঙ্গে যোগ দেন এবং দুজনে মিলে নমুনা সংগ্রহসহ বিভিন্ন বৈজ্ঞানিক কাজ পরিচালনা করেন।.১৯৬৯ সালের ২১ জুলাই যুক্তরাষ্ট্রের সময় বেলা ১টা ৫৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠ থেকে প্রস্থান করেন নভোচারীরা। আর্মস্ট্রং এবং অলড্রিন চাঁদের পৃষ্ঠে মোট ২১ ঘণ্টা ৩৬ মিনিট সময় কাটান, যার মধ্যে মডিউলের বাইরে ব্যয় হয় আড়াই ঘণ্টার বেশি সময়। প্রয়োজনীয় বিশ্রাম ও ঘুমের পর তাঁরা লুনার মডিউলের অ্যারাইভাল ইঞ্জিন চালনা করে চাঁদের বুক ছেড়ে কলম্বিয়ার উদ্দেশ্যে রওনা হন।১৯৬৯ সালের ২৪ জুলাই পৃথিবীতে প্রত্যাবর্তন করেন তাঁরা। ২৪ জুলাই দুপুর ১২টার সময় প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী জাহাজ ইউএসএস হরনেটের মাত্র ২০ কিলোমিটার দূরে মহাকাশযানটি অবতরণ করে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ব্যক্তিগতভাবে তাঁদের স্বাগত জানান। পৃথিবী ও চাঁদের জৈবিক সুরক্ষার খাতিরে নভোচারীদের ২১ দিন একটি মোবাইল কোয়ারেন্টাইন ফেসিলিটিতে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল।.অ্যাপোলো ১১ মিশনের অভূতপূর্ব সাফল্যের পর ১৯৬৮ থেকে ১৯৭২ সালের মধ্যে মোট ২৪ জন নভোচারী চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, যার মধ্যে ১২ জন চাঁদের বুকে হেঁটেছেন। তাঁরা গবেষণার জন্য সঙ্গে করে নিয়ে এসেছিলেন মহামূল্যবান চাঁদের পাথর লুনার রক। পরবর্তী সময়ে দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী ধরে মানববাহী চন্দ্র অভিযান স্থবির ছিল। তবে ২০২৬ সালের আর্টেমিস ২ মিশনের মাধ্যমে প্রথম নারীসহ আরও ৪ জন নভোচারী চাঁদের কক্ষপথে ভ্রমণ করেছেন। খুব শিগগির চাঁদের বুকে কোনো নারীর পদচিহ্ন পড়বে সেই প্রতীক্ষায় এখন বিশ্ববাসী।সূত্র: নাসা ও দ্য হিন্দু

Source: https://www.prothomalo.com/technology/science/r4jls6mr27

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

২

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৩

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

৪

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

৫

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

৬

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

৭

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

৮

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

৯

২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই

১০

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

১১

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

১২

এবার শীত কি কম হবে

১৩

রিপলি’স বিলিভ ইট অর নট!

১৪

জামায়াতের আমির শফিকুর রহমান তুরস্ক গেছেন

১৫

পা হারিয়েও থামেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন স্টেশনমাস্টার

১৬

জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল ৯ বছরের আরফা

১৭

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

১৮

লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৃজন

১৯

‘এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে’, ৩ লুকে জেন-জি সুন্দরীর সমুদ্রবিলাস

২০