২১ জুলাই ২০২৬, ৯:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বাবা নেই, একমাত্র সম্বল ইজিবাইকটিও ছিনতাই হলো, দিশাহারা কিশোর মিশকাত

তিন মাস আগে বাবা মারা যায় ১৫ বছর বয়সী কিশোর মিশকাত হোসেনের। তাঁর রেখে যাওয়া একটি ইজিবাইক ছিল পরিবারটির উপার্জনের একমাত্র সম্বল। সপ্তম শ্রেণিতে পড়াশোনার পাশাপাশি সেই ইজিবাইক চালিয়ে মা–ছেলের সংসার চালাত মিশকাত।কিন্তু গত শনিবার রাতে যাত্রীবেশে ইজিবাইকটিতে ওঠে একদল ছিনতাইকারী। নির্জন মাঠে নিয়ে মিশকাতকে মারধর করে তারা। পরে মিশকাতকে গাছের সঙ্গে বেঁধে ইজিবাইকটি নিয়ে চলে যায় তারা।.প্রায় এক ঘণ্টা পর দুই পথচারী কিশোরটিকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন। এর পর থেকে থামছে না মা মিনারা খাতুন ও ছেলে মিশকাতের কান্না। এখন সংসার চলবে কীভাবে—এ নিয়েই তাঁদের যত দুশ্চিন্তা।মিশকাত ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের মৃত আবদুল জব্বারের একমাত্র ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। বড় বোন রিয়া খাতুনের বিয়ের পর মাকে নিয়েই তার সংসার।.বাবা এনজিও থেকে ঋণ নিয়ে ওই ইজিবাইক কিনেছিলেন। তিন মাস আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর সংসারের দায়িত্ব পড়ে আমার কাঁধে।মিশকাত.নিজেদের কোনো আবাদযোগ্য জমি নেই দাবি করে মিশকাত প্রথম আলোকে বলেন, তিন শতাংশ জমির ওপর টিনের ঘরে মা–ছেলে থাকে। তার বাবা এনজিও থেকে ঋণ নিয়ে ওই ইজিবাইক কিনেছিলেন। তিন মাস আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এরপর সংসারের দায়িত্ব পড়ে তার কাঁধে।ওই সময় থেকে মিশকাত সকালে বিদ্যালয়ে যেত এবং দুপুরের পর বেরিয়ে পড়ত ইজিবাইকটি নিয়ে। সে জানায়, এ থেকে প্রতিদিন তাঁর ৩০০ থেকে ৪০০ টাকা আয় হতো। সেই টাকাতেই চলত তাদের সংসার।.এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রতিবেশী আকিমুল ইসলাম বলেন, ছেলেটি পড়ালেখার পাশাপাশি সংসারটি বাঁচিয়ে রেখেছিল। এখন ইজিবাইকটি হারিয়ে কান্নাকাটি করছে। তাদের সান্ত্বনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।ছিনতাই হওয়া ইজিবাইকটির আনুমানিক মূল্য দেড় লাখ টাকা দাবি করে মিশকাতের মা মিনারা খাতুন বলেন, ইজিবাইক কেনার ঋণ এখনো শোধ হয়নি। এখন কীভাবে সংসার চলবে, ঋণের টাকা কীভাবে পরিশোধ করবেন—কিছুই বুঝতে পারছেন না।.তবে ইজিবাইক ছিনতাই হওয়ার খবর পাননি বলে জানান স্থানীয় কুশনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাহারুজ্জামান সবুজ। খোঁজ নিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি।এদিকে কিশোরকে গাছের সঙ্গে বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে কোনো অভিযোগ পাননি ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

Source: https://www.prothomalo.com/bangladesh/district/7qx2xikh89

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে গ্রেপ্তার ৩

১

ভোট লুটের অভিযোগ, কেঁদে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুন কবীরের

২

ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না: প্রধানমন্ত্রী

৩

ইস্টার্ন রিফাইনারির জন্য কেনা হবে ১৪ লাখ টন ক্রুড অয়েল

৪

এয়ারবাসের কাছ থেকে ১০ উড়োজাহাজ কেনার চুক্তি করল বিমান

৫

নিত্যপণ্যের যোগসাজশমূলক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের পরামর্শ সংসদীয় কমিটির

৬

আংটি পরানোর প্রথা কবে শুরু হলো

৭

অণুর ডান–বাম রহস্য সমাধান করে রসায়নে নোবেল

৮

আসামি মুঠোফোন ব্যবহার করতেন না, পাঁচ বছর পর যেভাবে পুলিশের জালে ধরা পড়লেন

৯

২০৩৪ সালে আমরা কেমন অর্থনীতি চাই

১০

‘আই হ্যাভ আ প্ল্যান’ গান নিয়ে তাসরিফ খানের জিডি করার ঘোষণা

১১

এক সেঞ্চুরিতে ১৮ ধাপ এগোলেন আইয়ার, বোলিংয়ে শীর্ষস্থান খোয়ালেন আবরার

১২

এবার শীত কি কম হবে

১৩

রিপলি’স বিলিভ ইট অর নট!

১৪

জামায়াতের আমির শফিকুর রহমান তুরস্ক গেছেন

১৫

পা হারিয়েও থামেননি, রাবির সাবেক শিক্ষার্থী সুজন এখন স্টেশনমাস্টার

১৬

জন্মের তিন দিনের মাথায় মা, এবার ডেঙ্গুতে বাবাকে হারাল ৯ বছরের আরফা

১৭

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে, বললেন ট্রাম্প

১৮

লন্ডনে আত্মপ্রকাশ করল সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন সৃজন

১৯

‘এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে’, ৩ লুকে জেন-জি সুন্দরীর সমুদ্রবিলাস

২০