২২ জুলাই ২০২৬, ২:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের ওয়ানডে অধিনায়কের পদ ছাড়লেন হাশমতউল্লাহ শহীদি

আফগানিস্তান ওয়ানডে দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হাশমতউল্লাহ শহীদি। ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনে ভারত সফর পর্যন্ত মোট ৫৫টি ওয়ানডেতে আফগানদের নেতৃত্ব দিয়েছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন শহীদি, ‘সম্পূর্ণ সম্মান এবং সম্মতির ভিত্তিতে একটি ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানাচ্ছি—নিজের দলের অধিনায়কের পদ থেকে পদত্যাগ করছি। অধিনায়ক হিসেবে এ দায়িত্ব পালন করা আমার জন্য অনেক বড় সম্মানের বিষয় ছিল। সততা, একতা ও একাগ্রতা নিয়ে সতীর্থদের পাশে থেকে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।’.৩১ বছর বয়সী এই ব্যাটসম্যানের অধিনায়কত্বে আফগানিস্তান ২০২৩ সালের এশিয়া কাপ ও বিশ্বকাপ এবং ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেয়। তাঁর অধীনে আফগানিস্তান জিতেছে ২৭ ম্যাচ। এর মধ্যে ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসের বিপক্ষে অবিস্মরণীয় জয় পায় আফগানরা।.আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরানের অকাল মৃত্যু.বিশ্বকাপ পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করায় ২০২৫ সালে দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগ পায় আফগানিস্তান। সেখানেও তারা ইংল্যান্ডকে হারায়, তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় সেমিফাইনালে ওঠা হয়নি।.শহীদির অধিনায়কত্বে আফগানিস্তান দ্বিপক্ষীয় সিরিজেও সাফল্য পেয়েছে। তাঁর অধীনে বাংলাদেশকে তিনবার, জিম্বাবুয়েকে দুবার এবং দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডকে একবার করে সিরিজে হারিয়েছে আফগানরা।অধিনায়ক হিসেবে শহীদির ব্যাটিং পরিসংখ্যানে বড় পরিবর্তন আসেনি। ওয়ানডেতে তাঁর ব্যাটিং গড় ছিল ৩২.৯৭ এবং স্ট্রাইক রেট ৬৪.৩৯। অধিনায়কের দায়িত্বে আসার পর যা সামান্য বেড়ে দাঁড়ায় যথাক্রমে ৩৩.৭৯ এবং ৭০.৭৭।.ক্রীড়া প্রতিমন্ত্রীর আশা, সেপ্টেম্বরের সিরিজেই স্বাভাবিক হবে বাংলাদেশ–ভারত ক্রিকেট সম্পর্ক.৯৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে শহীদির একমাত্র সেঞ্চুরি আফগানিস্তানের সর্বশেষ ম্যাচে—চেন্নাইয়ে ভারতের বিপক্ষে ১৩১ বলে ১০২ রানের ইনিংস।আগামী আগস্টে আয়ারল্যান্ড সফরে যাবে আফগানিস্তান, যেখানে স্বাগতিকদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ খেলবে তারা। এই সিরিজের জন্য এখনো নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শহীদি জানিয়েছেন, অধিনায়কত্ব ছাড়লেও ওয়ানডে দলে খেলা চালিয়ে যাবেন।

Source: https://www.prothomalo.com/sports/cricket/0xs2o0kk1t

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

১

জীবনানন্দের স্মরণে ভার্চ্যুয়াল পাঠচক্র

২

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

৩

মালয়েশিয়ায় ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে বিডি এক্সপার্ট ফুটবল চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

৫

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

৬

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

৭

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর

৮

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

৯

হুমকিতে বন্ধ, রাজশাহীতে পুলিশের উপস্থিতিতে খুলল সার ডিলারের দোকান

১০

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

১১

‘নন্দিত নরকে’: মধ্যবিত্ত পরিবারের গল্পে মানবজীবনের বেদনা

১২

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

যুদ্ধবিরতির পরও গাজায় জাতিগত নিধন চালিয়ে যাচ্ছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত

১৫

জাফর ইকবাল, মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ

১৬

কী নিয়ে বিরক্ত হন দীঘি?

১৭

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

১৮

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

১৯

অভিষেকের দুর্দান্ত সেঞ্চুরি, নিউজিল্যান্ডকে টি–টুয়েন্টি শেখাল ভারত

২০