২৩ জুলাই ২০২৬, ৪:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ–ইংল্যান্ড, জানাল ইসিবি

ইংল্যান্ডের সংবাদমাধ্যমে খবরটা এসেছিল আগেই। এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে এল আনুষ্ঠানিক ঘোষণাও, আগামী বছর একটি টেস্ট খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশ দল। ২০২৭ সালের ২৮ মে শুরু হতে যাওয়া টেস্টটি হবে ঐতিহাসিক লর্ডসে।২০১০ সালে সর্বশেষ ইংল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ। সেবার দুই ম্যাচ সিরিজের একটি ছিল লর্ডসে। দেড় দশকের বেশি সময় পর এবার হবে এক টেস্টের সিরিজ। মাঝে অবশ্য ইংল্যান্ড দল বাংলাদেশে এসে খেলেছে। ২০১৭ সালের সেই সফরে চট্টগ্রামে ইংল্যান্ড জিতলেও মিরপুরে জিতেছিল বাংলাদেশ। দুই দলের ১০ টেস্টে বাংলাদেশের জয় ওই একটিই।.জিম্বাবুয়েতে কেন ব্যর্থ হলো বাংলাদেশ, কী বললেন ব্যাটিং কোচ.দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সিরিজ খেলার অপেক্ষা ছিল। আগামী মাসেই ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এক বছরের মধ্যে নাজমুল হোসেনরা টেস্ট খেলবেন ইংল্যান্ডেও।.ইসিবি জানিয়েছে, ২০২৭ সালে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ডে যাবে বাংলাদেশের নারী দলও। ৮ সেপ্টেম্বর নর্দাম্পটন, ১০ সেপ্টেম্বর টনটন ও ১২ সেপ্টেম্বর উস্টারে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো। পরে ১৭ সেপ্টেম্বর হোভ, ২১ সেপ্টেম্বর কেন্টাবেরি ও ২৪ সেপ্টেম্বর চেমসফোর্ডে হবে তিন ওয়ানডে।.আচরণবিধি লঙ্ঘনের দায়ে লিটন ও মেহেদীকে জরিমানা

Source: https://www.prothomalo.com/sports/cricket/2e6moiypkn

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দৃশ্যশিল্পে শব্দের শরীর

১

জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন

২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় গান, কবিতা ও নৃত্যের ছন্দে নবান্ন উৎসব

৩

জার্মানির কাছে পাঁচ গোল খেয়ে নেদারল্যান্ডসের ইতিহাসে সবচেয়ে বড় হার

৪

যুক্তরাজ্যে কেন শুধু এনসিপি নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন আ.লীগের নেতা-কর্মীরা

৫

ডিসেম্বর ঘিরে বড় নাশকতার আশঙ্কা, সতর্ক পুলিশ

৬

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, এক দিনে নিষ্পত্তি তিনটি

৭

মিরপুরে বাসে আগুন, আটক ২

৮

কুমিল্লায় ‘ভালো মেয়র’ খোঁজা নিয়ে এমপি ও প্রশাসকের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তাপ

৯

আন্দোলনরতদের দাবিদাওয়া নিয়ে জরুরি সিন্ডিকেট সভায় বসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়

১০

সরকারি ক্রয়ে যোগ্যতার শর্ত শিথিল করে বিল পাস, স্বজনপ্রীতির সুযোগ দেখছেন বিরোধীরা

১১

বাসদ–মার্ক্সবাদীর ১৩ সদস্যের কমিটি, নতুন সাধারণ সম্পাদক মাসুদ রানা

১২

‘আমি হয়তো আর জীবিত ফিরব না’: নিজের ও স্ত্রীর চিকিৎসা চেয়ে শীর্ষ বিচারপতিদের কাছে ইমরানের খোলা চিঠি

১৩

‘এক টাকাও চাঁদা দেব না, মানুষ টাকা দিয়ে খারাপ করেছে’, বললেন ক্ষুব্ধ ব্যবসায়ী

১৪

উত্তরা বাংলাদেশ ক্লাবে মাসের পর মাস হাউজি-জুয়ার আসর!

১৫

আন্তর্জাতিক সম্মেলন: জলবায়ু পরিবর্তনে প্রান্তিক জনগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিতের তাগিদ

১৬

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ পার

১৭

মজুরি বোর্ডের সভা হঠাৎ স্থগিত হলো কেন

১৮

পাওয়ার বাংলাদেশ এক্সপোতে তিনটি বৈশ্বিক এনার্জি ব্র্যান্ড দেখাল এসিআই

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে নারীর প্রতি বৈষম্য বাড়াবে

২০