আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্টের খেলা। প্রথম পর্বে ‘এ’ গ্রুপে লড়বে আফগানিস্তান, জাপান ও নেপাল। ‘বি’ গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া দলগুলোর সঙ্গে নকআউটে মুখোমুখি হবে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়ায়, টি-টোয়েন্টি সংস্করণে।
এর আগে ২০২৩ এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট ইভেন্টে সোনা জিতেছিল ভারত। সেবার পুরুষ বিভাগের ফাইনালে আফগানিস্তান ১৮.২ ওভার খেলার পর বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়। র্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে শ্রেয়তর অবস্থানে থাকায় ভারতকে স্বর্ণপদক বিজয়ী ঘোষণা করা হয়। মেয়েদের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৯ রানে হারিয়ে সোনার পদক জেতে ভারতীয় মেয়েরা।

Source: https://www.prothomalo.com/sports/cricket/4x2zen7oiv
মন্তব্য করুন