২৬ জুলাই ২০২৬, ৪:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

পুতিন ও সিকে হুমকি ট্রাম্পের

চীন বা রাশিয়া ইরানকে অস্ত্র সরবরাহ করলে তাদের জন্য তা ‘খুবই খারাপ’ হবে বলে গত শুক্রবার সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, উভয় সরকারই এমন কাজ না করার যে অঙ্গীকার করেছে, তার ওপর তাঁর আস্থা রয়েছে।মার্কিন ঘাঁটিতে একের পর এক ইরানের নিখুঁত হামলার পর মস্কো ও বেইজিং ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে কি না, ওয়াশিংটন তা খতিয়ে দেখছে—এমন খবর প্রকাশিত হওয়ার মধ্যেই গত শুক্রবার ট্রুথ সোশ্যালে ট্রাম্পের এই মন্তব্য এল।ট্রাম্প বলেন, বেইজিংয়ে সাম্প্রতিক বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে আশ্বাস দিয়েছেন, চীনা প্রতিষ্ঠানগুলো ও চীন সরকার ইরানকে কোনো অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না।.নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘চীনের বেইজিংয়ে আমাদের সাম্প্রতিক বৈঠকে প্রেসিডেন্ট সি আমাকে বলেছেন, তিনি কোনো অবস্থাতেই ইরানকে অস্ত্র দেবেন না বা বিক্রি করবেন না। এর মধ্যে চীনের প্রতিষ্ঠানগুলোও অন্তর্ভুক্ত। আমাদের সম্পর্কের বিষয়টি বিবেচনা করে আমি তাঁর কথা বিশ্বাস করি এবং তা ছাড়া আমি তাঁকে বড় বড় সুবিধাও দিচ্ছি।’গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতাসহ শীর্ষ ইরানি কর্মকর্তাদের হত্যা করার পর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধে জড়িয়েছে।.মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে জানেন এমন চার ব্যক্তি জানান, যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে সিআইএর লক্ষ্যবস্তুতে ইরানি হামলার পর রাশিয়া ইরানকে নিশানার তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে মার্কিন গোয়েন্দা সংস্থা। তবে গত বৃহস্পতিবার এ–সংক্রান্ত প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছে ক্রেমলিন।ইরানকে অস্ত্র কিনতে সহায়তার অভিযোগে রাশিয়া ও চীনের বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।ট্রাম্প আরও বলেন, ইউক্রেনে চলমান যুদ্ধ সত্ত্বেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অনুরূপ আশ্বাস দিয়েছেন এবং তাঁকে বলেছেন, রাশিয়া ইরানের কাছে অস্ত্র বিক্রি করবে না।.গত মার্চে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন বাহিনীর অবস্থান ও গতিবিধি পর্যবেক্ষণে ইরানকে কৃত্রিম উপগ্রহের (স্যাটেলাইট) ছবি জোগান দিচ্ছে রাশিয়া—নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্পের কাছে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মন্তব্যের সঙ্গে তাঁর নিজের বক্তব্যের অমিল নিয়ে জানতে চাওয়া হয়। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি জানি না, তারা (চীন ও রাশিয়া) “মদদ দিচ্ছে” কি না। সি ও পুতিন উভয়ই আমাকে আশ্বাস দিয়েছেন, তাঁরা ইরানকে অস্ত্র সরবরাহ করবেন না।’.ট্রাম্প দাবি করেন, ‘আমি আপনাদের বলতে পারি, প্রেসিডেন্ট সি বলেছেন তিনি এতে অংশ নেবেন না। প্রেসিডেন্ট পুতিনও একই কথা বলেছেন। আমি তাঁদের বিশ্বাস করি।’ট্রাম্প আরও বলেন, এসব প্রতিশ্রুতি রক্ষা করার পেছনে দুই নেতারই নিজস্ব স্বার্থ রয়েছে বলে তিনি মনে করেন। ট্রাম্প বলেন, ‘তাই আমি মনে করি না, তাঁরা আমাকে হতাশ করতে চাইবেন।’

Source: https://www.prothomalo.com/world/t2pdut7cal

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খরার মধ্যেও টিকে থাকবে চা গাছ, সম্ভাবনা দেখাচ্ছে বাকৃবি ও বিটিআরআইয়ের গবেষণা

১

গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: আইজিপি

২

ট্রাম্পের পুতিনকে বন্ধু বলাটা হিটলারকে বন্ধু বলার মতো: জেলেনস্কি

৩

মক্কা চুক্তি নিয়ে পাকিস্তান কি বেকায়দায় পড়ছে

৪

মুঠোফোনের কল রেকর্ড ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রির অভিযোগ, তেজগাঁওয়ে তরুণ গ্রেপ্তার

৫

মাতিয়া বানু শুকু: স্মৃতি, শিল্প ও ভালোবাসার এক অসমাপ্ত উপাখ্যান

৬

নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাকিস্তানি নাটকে মজেছেন ভারতীয়রা

৭

৪৮ ঘণ্টার কর্মসূচি সফল করতে গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মশালমিছিল

৮

তিন দিন ধরে পাহাড়ে মিমির বিয়ের অনুষ্ঠান, মামাবাড়িতে সাজ সাজ রব

৯

ভাঙন

১০

শেখ হাসিনার হত্যার নেশা, রক্তের স্বাদ এখনো যায়নি: রিজভী

১১

শ্রেণিকক্ষে মোবাইল নিষিদ্ধ করলেই কি শিশুর শেখার পরিবেশ তৈরি হবে

১২

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত

১৩

লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে এনসিপির ওপর হামলায় গ্রেপ্তার ৬

১৪

জরায়ুমুখ ক্যানসার ঠেকাবে এইচপিভি টিকা

১৫

জাদুকর এসেছিল!

১৬

বাল্যবিবাহের খবর দেওয়া কমেছে, কারণ কী

১৭

শিবব্রত বর্মনের টেকনো-হরর—জিরান

১৮

গভীর রাতে ঢাকার আবাসিক হোটেলে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২

১৯

জমির নামজারি করতে দিতে হয় বাড়তি টাকা, তদন্তে দুদক

২০